হোম
অপরাধ

দুর্নীতি আড়াল করতেই কি ক্যাসিনো-পার্লারে অভিযান, প্রশ্ন তুলছেন অনেকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩৭ পূর্বাহ্ণ

Casino-picture-mknewsbd

ফাইল ছবি

ঢাকায় বুধবার রাতে র‍্যাবের অভিযানে চারটি ক্যাসিনো থেকে বহু গ্রেফতার হয়, যার একজন যুবলীগের একজন শীর্ষস্থানীয় নেতা।বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো দুর্নীতিবিরোধী অভিযান এখন যেন ঘুরপাক খাচ্ছে স্পোর্টস ক্লাবগুলোতে অবৈধ ক্যাসিনো বা ম্যাসাজ পার্লার বন্ধ করার মাঝেই।
কিন্তু এর কিছুদিন আগে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়েছিল, তার বেশ কয়েকটিতে ক্ষমতাসীন দলের যুবসংগঠনের প্রভাবশালী নেতারা জড়িত বলে অভিযোগ এসেছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তার দলের ছাত্র-যুব সংগঠনের নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া এবং কয়েকজনকে পদচ্যুত করার পর পুলিশের সেই অভিযান শুরু হয়।
কিন্তু সরকারের সমালোচকরা এই অভিযান নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছেন। কেবল ক্যাসিনো আর ম্যাসাজ পার্লারের মতো ব্যবসাকে টার্গেট করে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের বড় বড় দুর্নীতির ঘটনাকে আসলে আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করছেন তারা।
যদিও এই অভিযানকে সামাজিক নানা অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু তা চালানো হচ্ছে মূলত ক্লাবগুলোতে অবৈধ ক্যাসিনো পরিচালনার বিরুদ্ধে।
পুলিশ-র‍্যাবের চলমান অভিযানে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা এবং টেন্ডারবাজির অভিযোগে যুবলীগের দু’জন নেতাকে গ্রেফতারের কয়েকেদিন পর আজ তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। অবৈধ জুয়া বা ক্যাসিনোর সাথে জড়িতদের কেউ যেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ওঠাতে না পারে, কর্তৃপক্ষ ব্যাংকগুলোকে সেই নির্দেশ দিয়েছে।
সর্বশেষ এই অভিযানে সোমবার ঢাকায় একটি ক্লাবে অভিযান চালানো হয়
প্রশ্ন উঠছে যে সরকার কি টার্গেটের বাইরে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে এই অভিযানকে? সরকার অবশ্য তা মানতে রাজি নয়।
উদ্দেশ্যমূলক?
বিশ্লেষকরা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর কিছু নেতাকর্মীর অপরাধমূলক কর্মকান্ড এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অভিযানের কথা বলা হলেও তা এখন উদ্দেশ্যমূলকভাবে অন্যদিকে নেয়া হতে পারে।
দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলছিলেন, দুর্নীতির বিরুদ্ধে বড় টার্গেট নিয়ে অভিযান চালানোর কথা বলে তা ক্লাবগুলোর মধ্যে ছোট পরিসরে চালানো হচ্ছে।এটা কোনো মহল থেকে উদ্দেশ্যমূলকভাবে করা হতে পারে বলে তিনি মনে করেন।
“আজকে ক্যাসিনো অবৈধ কিনা – এই জায়গায় তর্ক নামিয়ে আনা হয়েছে। এটা আমাদের জন্য বিভ্রান্তিমূলক। যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে এই বিভ্রান্তি সৃষ্টি করে থাকেন, তারা কিন্তু জাতির একটা বিরাট ক্ষতি করে দেবেন।”
“কারণ এখন একটা সুযোগ এসেছিল। প্রধানমন্ত্রী যখন এতদিন পরে অন্তত এটা দেখতে এবং দেখাতে রাজি হয়েছেন, সেই জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান নিয়ে আরও গভীরে যাওয়া উচিত” – বলেন সুলতানা কামাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী এবং তাঁর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। প্রথমে চাঁদা দাবি করার অভিযোগে ছাত্রলীগের শীর্ষ দুজন নেতাকে সরিয়ে দেয়া হয়।
এরপর আলোচনায় আসে যুবলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়। আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর কিছু নেতার দুর্নীতি এবং বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে তাদের দলের সভানেত্রী ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য এই অভিযান শুরু করার কথা বলা হয়েছে দলটির পক্ষ থেকে।
অভিযোগ মানতে রাজি নন আওয়ামী লীগের নেতারা
সেই অভিযানের লক্ষ্য নিয়ে অনেকে প্রশ্ন তুললেও তা মানতে রাজি নন আওয়ামী লীগের নেতারা।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়ার পরই অভিযান চালানো হচ্ছে, সেজন্য ধীরগতি মনে হতে পারে।

casino-picture-mknewsbd

“অভিযান শুরু হলো কেবল যার এক সপ্তাহ হয়নি। এক সপ্তাহের মধ্যে সব ব্যবস্থা হবে, এটা কি সম্ভব? সব কিছু যাচাই-বাছাই করে করা হবে।”
“যারা গ্রেফতার হয়েছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, তারা কি কম অপরাধী? কাজেই শুরু হয়েছে,কাউকে ছাড় দেয়া হবে না। কিছু বিষয় আছে, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাচাই করছে। অনেকে তো গা-ঢাকাও দিয়েছে। তাদের খুঁজে বের করতে হবে। তবে কেউ ছাড় পাবে না।”
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এই অভিযান শুধু তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নয়। সামগ্রিকভাবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এই অভিযান চলবে বলে তিনি মনে করেন।
দুর্নীতি করার ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলগুলোর ভূমিকা নিয়েও বিশ্লেষকদের অনেকে প্রশ্ন তুলেছেন। এমনকী আওয়ামী লীগেও এমন আলোচনা হচ্ছে।
একাধিক সিনিয়র মন্ত্রী বলেছেন, “বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িত যেই হোক, তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেয়া হবে।”

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 12 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 18 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক