তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকানদার দোকান স্থাপন করে এ সকল দোকানদারদের ও অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ পরিচালনা করা হয় বিশেষ অভিযানের মাধ্যমে।
৪মে ২০২৬ সোমবার সকালে এই বিশেষ অভিযান পরিচালনা করেন দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারেনটেনডেন্ট এ.বি.এম জিয়াউল হক ও দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। এই বিশেষ অভিযান পরিচালনা করার সময় সহযোগিতা করেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনী, স্টেশনের দায়িত্বে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ ও জিআরপি থানা পুলিশ সদস্যগণ।
অভিযান পরিচালনা করার সময় রেলওয়ে স্টেশন গেট সংলগ্ন জায়গা গুলোতে অবৈধভাবে যে সকল বিভিন্ন দোকান রয়েছে সেই সকল দোকানদারদের সতর্ক প্রদান করে উচ্ছেদ করা হয়। বিশেষ অভিযান শেষে অটোচালকদের নিয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম সতর্কতা এবং দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সতর্কতা ও দিক নির্দেশনা মূলক বক্তব্যে বিশেষ করে তুলে ধরেন গভীর রাতে যে সকল ট্রেন আসে এই ট্রেনের যাত্রীদের নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেয়ার বিষয়ে গুরুত্ব ভূমিকা পালন করতে হবে। অটো চালকদের আরও বলেন, ভোররাত্রিতে ফাঁকা কোন নির্জন জায়গায় গেলে ছিনতাইকারীদের কবলে পড়তে হয়, তাই রাত্রি কালিন যাত্রীদের বিশেষ করে যে সকল ট্রেনের যাত্রী রাত ৩ টার পর স্টেশনে নামেন তাদের ভোর পর্যন্ত স্টেশনে থাকার জন্য অনুরোধ করতে হবে।
সূর্য উঠার পর তাদের বাড়ি বা গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবেন আমি আশাবাদী। এছাড়াও সুযোগ বুঝে যাত্রীদের অতিরিক্ত ভাড়া যেন নেয়া না হয় সে বিষয়টিও নজর দেওয়া হবে আমরা জিআরপি থানার পুলিশ এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবে। তাই আপনারা যারা অটো চালক রয়েছেন গভীর রাতে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় যেন না করতে পারেন এজন্য সব সময় আপনাদের প্রতি আমাদের পুলিশ সদস্যরা নজর থাকবে।