তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
দিনাজপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে ১৭ মে-২০২৬ রোববার বিকেলে দিনাজপুর সিএসডি কার্যালয়ে বোরো(ধান ও চাল) সংগ্রহ অভিযান- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন দিনাজপুর সদর – ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল,জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল হক , দিনাজপুর সিএসডির ব্যবস্থাপক মো.দেলোয়ার হোসেন প্রমুখ।