হোম
অপরাধ

দিনাজপুরে বিশেষ সাধারণ সভার আড়ালে অবৈধভাবে আজীবন সভাপতি থাকার ঘোষণা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশে, ট্রেড ইউনিয়ন সম্পর্কিত আইন শ্রম আইন, (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬) দ্বারা পরিচালিত হয়। এর কিছু প্রধান দিক নিম্নরূপ: ১. ট্রেড ইউনিয়নের সংবিধান: প্রতিটি ট্রেড ইউনিয়নের নিজস্ব সংবিধান থাকে, যেখানে সংগঠনের কার্যপ্রণালী, নির্বাচন প্রক্রিয়া এবং সভাপতির কার্যকাল সম্পর্কিত নিয়মাবলি নির্ধারণ করা থাকে।

সাধারণত সংবিধানে সভাপতির কার্যকাল নির্দিষ্ট থাকে এবং নিয়মিত নির্বাচন বাধ্যতামূলক করা হয়। ২. নির্বাচন ব্যবস্থা: বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ সাধারণত ২-৩ বছর হয়। এরপর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। ৩. আজীবন সভাপতির বিধান: শ্রম আইনে কোনো ব্যক্তি আজীবন সভাপতি থাকার সরাসরি অনুমোদন নেই। যদি ট্রেড ইউনিয়নের সংবিধান আজীবন সভাপতির কোনো বিধান রাখে, তবে তা শ্রম আইন ও গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক।

শনিবার (২১ জুন) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, সভার আড়ালে সভাপতি জি.এম. মইনউদ্দিন হিরু বিরোধী মতের সদস্যদের বহিষ্কার করে নিজের সমর্থকদের নিয়ে আজীবন সভাপতি থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জানা গেছে, সভায় কোনো কেন্দ্রীয় বা বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিল না। এছাড়া বিরোধী মতের কোনো সদস্যকেও সভায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সিদ্ধান্ত গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সভাপতি জি.এম মইনউদ্দিন হিরু আগে ঘোষণা করেছিলেন যে, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অভিযোগ রয়েছে, নির্বাচনের প্রতিশ্রুতি উপেক্ষা করে তিনি বিশেষ সভার মাধ্যমে আজীবন সভাপতি থাকার পন্থা নিশ্চিত করেছেন। অভিযোগ উঠেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে, সভাপতি তার নিজের সমর্থকদের প্রভাবিত করেছেন।

অন্যদিকে, কিছুদিন আগেই বিরোধী মতের সদস্যদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এই বহিষ্কার ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি সভায় বিরোধী মতের সদস্যরা যেন কোনো বাধা সৃষ্টি না করতে পারে সেই কারণেই কৌশলে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকরা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছেন। তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং কার্যকর নির্বাচনের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর সভাপতি সম্পূর্ণ অবৈধভাবে কাজ করেছেন, নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি ধ্বংস করেছেন, ঘোষণার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দোসররা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী কাবুলকে দিয়ে অবৈধভাবে ভাবে নির্বাচন ছাড়া আজীবন সভাপতির পদ পাওয়ার ঘোষণা করাচ্ছেন। এই সভাপতি ও সাধারণ সম্পাদক একের পর এক অনিয়মসহ আইনভঙ্গ করেই চলেছেন।

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের আয়োজিত বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি এবং সদস্য বহিষ্কারের অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাংবাদিকরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর সভাপতি জি এম হিরু ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। তারা আবারো একনায়কতন্ত্র কায়েম করেছেন। তারা যেকোনো ভাবেই হোক তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার পন্থা অবলম্বন করছেন। যাহা ট্রেড আইন পরিপন্থী এটি কোনোভাবেই ট্রেড আইন অনুমোদন করেনা, এটি পাগলের প্রলাপ মাত্র।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 18 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 19 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক