শামসুল হক,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোাগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে ৬ জুলাই সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বোচাগঞ্জ দিনাজপুর কতৃপক্ষ।
সকাল ১১টায় উপজেলা চত্তর হতে ইউএনও মো. মারুফ হাসান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পল্লী উন্নয়ন অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো.জামাল উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জাহিদ, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু বক্কর সিদ্দীক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. শাহনেওয়াজ পারভেজ সাহান, ওয়াক্কাস কাঞ্চনসহ সকল সরকারী কর্মকর্তা এবং পল্লী উন্নয়ন এর সদস্যবৃন্দ অংশ নেয়।