ডাঃ নুরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিরামপুর উপজেলার চন্ডিপুর নামক স্থানে ট্রাক – বাসের সংঘর্ষে ঘটনা স্থলে দুই জনের মৃত্যু এবং অনেক আহতদের স্থানীয় হাসপাতাল ও দিমেক এবং রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, দিনাজপুর থেকে একটি হ্যারিটেজ ট্রাভেলস নামক একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে অদ্য ভোর প্রায় ৫ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু বোঝাই একটি ট্রাক বিকল হলে মহাসড়কের পাশে দণ্ডায়মান ছিল। ঢাকা গামী একটি হেরিটেজ নামক একটি বাস দ্রুতগতিতে এসে দন্ডায়মান ট্রাকের (চুয়াডাঙ্গা ট-১১-০৬৪৭) পিছনে ধাক্কা দিলে বাসটি দুমড়ে- মুছড়ে গেলে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু এবং অনেকে আহত হয়।
ঘটনাটি জানার পর বিরামপুর এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতাল ফুলবাড়ী, বিরামপুর এবং গুরুতর আহতদের দিমেক ও রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বিরামপুর থানা পুলিশ এসে লাশ শনাক্তের চেষ্টা করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||