হোম
অপরাধ

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কাওয়ালি আসরে ছাত্রলীগের হামলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২ ৯:২৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কাওয়ালি আসরে ছাত্রলীগের হামলা। ঢাবির টিএসসিতে কাওয়ালি গানের আসরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, সকল প্রস্তুতি শেষ হওয়ার পর যথাসময়ে আসরটি শুরু করা হলে সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। এ সময় মঞ্চ ও সামনের চেয়ার ভাঙচুর করে ঢাবির জসীমউদদীন হল, জহুরুল হক হল ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে, যাতে দুই ছাত্রী ও সাংবাদিকসহ ১১ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় ঢাবির দর্শন ও অর্থনীতি বিভাগের দুই ছাত্রীসহ ১০ জন আহত হন। হামলার ভিডিও করতে গেলে দৈনিক আমার সময়ের প্রতিনিধি জালাল উদ্দীনের ওপর আক্রমণ করা হয়। মৌখিক অনুমতি নেওয়ার পরেও এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজকরা। আয়োজকরা অভিযোগ করেন, অনুষ্ঠানের প্রস্তুতিকালে খবর আসে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এটি বন্ধ করতে বলেছেন।

এ সময় সাদ্দামের সঙ্গে ফোনে কথা বললে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন, সেখান থেকে অনুমতিও নেওয়া হয়।এরমধ্যেই মাইক হারিয়ে যায়, নানা ধরনের বাধা দেওয়া হয়। সন্ধ্যার পরে অনুষ্ঠানের মঞ্চ, চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুর করা হয়েছে, অভিযোগ করেন আয়োজকরা। উর্দু গানের অনুষ্ঠান হওয়ায় এমন হামলা করা হয়েছে বলেও অভিযোগ এসেছে।

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দাবি করেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নন। এমন গানের অনুষ্ঠান শরিয়তসম্মত বা নারীরা অংশ নিতে পারে কিনা তা নিয়ে আয়োজকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে জেনেছি। হামলায় অনুষ্ঠানটি বানচাল হয়ে গেলে খবর পেয়ে সেখানে যান ঢাবির প্রক্টর একেএম গোলাম রাব্বানী। পুরো ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 53 minutes আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 hour আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 hour আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 10 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 22 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 23 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক