হোম
ধর্ম ও ইসলাম

ঢাকার টঙ্গীর ইজতেমা মাঠের সংঘর্ষে আহত ৪০,নিহত ৪ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জন নিহত ৪ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৮ জনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা হলেন, মোহাম্মদ ফয়সাল (১৮), আব্দুল হান্নান(৬০), মোহাম্মদ নুরুল ইসলাম (৪২), মো. সিয়াম(২৪ ), মো. রিশাদ (৩০), মো. মোজাম্মেল হোসেন (১৯)। তাদের অনেকেই মাথায় ও হাতে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

রাসূলুল্লাহ (সা:) ﷺ বলেছেন:
“যখন দুই মুসলমান তলোয়ার হাতে একে অপরের মুখোমুখি হয় একে অপরকে হত্যা করে তখন হত্যাকারী এবং নিহত উভয়ই জাহান্নামে যাবে।” সাহাবিরা জিজ্ঞাসা করলেন, “ইয়া রাসূলুল্লাহ! হত্যাকারী তো জাহান্নামে যাবে, কিন্তু নিহত কেন যাবে?”
তিনি ﷺ বললেন: “কারণ, নিহতও তার সঙ্গীকে হত্যা করতে চেয়েছিল।” (সহীহ মুসলিম: ২৮৮৮)

তাদের নিউরোসার্জারি ওয়ার্ড ও অর্থোপেডিকসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন অজ্ঞাতপরিচয় (৫০) ব্যক্তি রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও আটজনকে ভর্তি দেওয়া হয়েছে।

যেভাবে সংঘর্ষের সূত্রপাতঃ ২০ ডিসেম্বর শুক্রবার থেকে তুরাগ তীরের ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করার জন্য সাদপন্থি মুসল্লিরা আগেই ঘোষণা দিয়েছিল। কিন্তু সারা বছরই ইজতেমা মাঠটি জুবায়েরপন্থিদের দখলে থাকে। তারা সাদপন্থিদের মাঠ ছাড়তে নারাজ। এ নিয়ে পুলিশ দুই পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। বুধবার দুপুরেও এ বিষয়ে বৈঠক হওয়ার কথা ছিল। পুলিশ সাদপন্থিদের পাশের কামারপাড়া মাঠে জোড় ইজতেমা করার অনুরোধ করেছিল। কিন্তু ওই মাঠটি ছোট হওয়ার কারণে সেখানে সম্ভব নয় বলে জানিয়ে দেয়। এমন পরিস্থিতিতে সাদপন্থিরা ঢাকায় ইজতেমা মাঠের পাশে জড়ো হতে থাকে।

বুধবার ভোররাত তিনটার দিকে সাদপন্থিদের একটা অংশ ইজতেমা ময়দানে ঢুকে পড়লে সেখানে অবস্থান নেওয়া জুবায়েরপন্থিদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সাদপন্থিরা ফটক ভেঙে ময়দানে প্রবেশ করে। এ সময় জুবায়েরপন্থিরা তাদের প্রতিহত করতে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। সাদপন্থিরাও পাল্টা ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের হাতে লাঠি ছিল। তবে ধারালো কোনো অস্ত্র ছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। এতে উভয় পক্ষের বহু মুসল্লি আহত হন। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে টঙ্গিতে দুইজন ও ঢাকায় একজনের মৃত্যু হয়। দুইপক্ষের অর্ধশত আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।

গাজীপুরের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার আলমগীর হোসেন ডয়চে ভেলেকে বলেন, “ভুল বোঝাবুঝির কারণে এই সংঘাত। আজকেই আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা হয়ে যেত। এখন দুই মেট্টোপলিটন থেকে নিষেধাজ্ঞা জারি করায় আমরা মাঠ থেকে মুসল্লিদের বের করে দিয়েছি। এখন ওই মাঠে আর কেউ নেই। আপাতত মাঠটি পুলিশের হেফাজতে।”

ইজতেমা মাঠে প্রবেশে নিষেধাজ্ঞাঃ বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এদিকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৮ ডিসেম্বর বুধবার বেলা ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হলো।

সংঘর্ষে প্রাণহানি সাদপন্থি মুরব্বির দুঃখ প্রকাশঃ বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সাদপন্থি তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা রেজা আরিফ। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের সঙ্গে আলোচনায় বসেন সরকারের পাঁচজন উপদেষ্টা। বৈঠক শেষে মাওলানা রেজা আরিফ বলেন, “কেউ কারো সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, কোনো রকম ক্যাজুয়ালটি যেন না হয়, কোনো রকম মারামারি যেন না হয়, কোনো রকম সমস্যা যাতে না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুন। আর ওনাদের (জুবায়ের অনুসারী) প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন এবং কোনো উসকানিমূলক বক্তব্য প্রচার না করেন। যে ঘটনা ঘটেছে, কে দায়ী সেটি জরুরি নয়, অবশ্যই মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা-ই হয়েছে, এটা একেবারে অনুচিত হয়েছে।

পরে ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে রেজা আরিফ বলেন, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমাদের বৈঠকে যেটা হয়েছে, যারা আহত ও নিহত হয়েছেন তাদের পক্ষে মামলা করা হবে। আমাদের দুইজন সাথী মারা গেছেন। আমাদের উপরই প্রথম হামলা হয়েছে। পরে আসলে পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে ছিল না। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি : মাওলানা রেজা আরিফ ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে টঙ্গীর তুরাগ তীরে যা ঘটেছে, তারপর আর দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের সেখানে ইজতেমা করার সুযোগ না দেওয়ার দাবি তুলেছেন কাকরাইলের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের অন্যতম নেতা মাওলানা মামুনুল হক। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তার উপস্থিতিতেই এ দাবি তোলেন তিনি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, “সাদপন্থিদের ইজতেমা হওয়ার আর কোনো অবকাশ এখন নেই।

জুবায়েরপন্থিদের অন্যতম নেতা মহাখালীর দারুল উলুম হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ডয়চে ভেলেকে বলেন, “আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছি, সেখানে তিনি আমাদের তিনটি দাবি মেনে নিয়েছেন। আর একটি দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন। তারা আমাদের তিনজন সাথীকে হত্যা করেছে। বহু সাথীকে আহত করেছে। এ কারণে সরকার তাদের মাঠ থেকে বের করে দিয়েছে। তারা রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় মাঠে প্রবেশ করেছে। এটা আমরা যেমন কল্পনা করিনি, সরকারও কল্পনা করেনি। আজই তো বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে সরকার যে সিদ্ধান্ত দিতো আমরা সেটা মেনে নিতাম। কিন্তু তার আগেই রাতের আঁধারে তারা সন্ত্রাসী হামলা করেছে।

রাতের আঁধারে তারা সন্ত্রাসী হামলা করেছেঃ মাওলানা শাহরিয়ার। দু পক্ষের দায় অস্বীকার বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। সাদপন্থিদের দাবি, কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত সড়কে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রাত সাড়ে তিনটার দিকে জোবায়েরপন্থিরা তাদের দিকে ‘ইট-পাটকেল, জ্বলন্ত মশাল’ নিয়ে হামলা করে। অন্যদিকে জুবায়েরপন্থিরা দাবি করছেন, ইজতেমার মাঠে অবস্থানকালে রাত সাড়ে তিনটায় ছুরি, ক্ষুর, হাতুড়ি, ক্রিকেট স্ট্যাম্প দিয়ে তাদের ওপর হামলা চালান সাদপন্থিরা। জুবায়েরপন্থিদের নেতা মামুনুল হক বলেন, “আমাদের তিনজন ভাই শাহাদাত বরণ করেছেন। তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। একপক্ষীয়ভাবে হামলা হয়েছে। আমরা এমন তথ্য পাচ্ছি, পেশাদার খুনীদেরসহ এ অভিযান পরিচালনা হয়েছে। এটি দুই পক্ষের সংঘর্ষ বলে সংবাদ প্রচার হচ্ছে, কিন্তু এটি একপক্ষীয় হামলা ও আক্রমণ।”

সাদ অনুসারী মুফতি মু’আয বিন নূর ইজতেমা মাঠ থেকে সাংবাদিকদের বলেন, “তাবলিগের এক পক্ষ সারা বছর এ মাঠটি ব্যবহার করে। তারা এবার যখন এ মাঠটিতে পাঁচদিনের জোড় (জমায়েত) করলেন, তখন আমরা সেখানে জোড় (জমায়েত) করার অনুমতি চাই। সরকার আমাদের দিয়াবাড়ি মাঠে জমায়েতের অনুমতি দিলেও সেটি পরিদর্শন করে দেখলাম মাত্র ত্রিশ হাজার মানুষ সেখানে সংকুলান হবে। সেখানে কোনো ইউটিলিসিট ফ্যাসিলিটি নেই। আমাদের ৪ থেকে ৫ লাখ মানুষ সেখানে সংকুলান হবে না। তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে সাদপন্থিরা আক্রমণের শিকার হয়েছেন। রাত সাড়ে ৩টার দিকে কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত সড়কে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় জুবায়েরপন্থিরা তাদের ওপর ইট-পাটকেল ও জলন্ত মশাল নিক্ষেপ করে আক্রমণ শুরু করে। সেখান থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »