হোম
অপরাধ

ঢাকাঃ রাস্তায় টাকা ছিটিয়ে সমালোচনার শিকার দক্ষিণ সিটির প্রধান নির্বাহি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ৭:৪০ পূর্বাহ্ণ

Dhaka-city-mknewsbd

ফাইল ছবি

রাস্তায় টাকা ছিটিয়ে সমালোচনার শিকার ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহিঃ টাকা কুড়িয়ে নিতে হুড়োহুড়ি। ফেসবুকে একটি পোষ্ট বেশ শেয়ার হচ্ছে। এই পোষ্টে ১০টি ছবি রয়েছে যাতে দেখা যাচ্ছে হাতে মোটা একটি টাকার বান্ডিল নিয়ে রাস্তায় গরীবদের মধ্যে টাকা বিলি করছেন এক ব্যক্তি আর তাকে ঘিরে রেখেছে অনেক মানুষ। আর একটি ছবিতে দেখা যাচ্ছে নতুন একশো টাকার নোট পড়ে রয়েছে গাড়ির পেছনে রাস্তায়। সেগুলো কুড়িয়ে নিতে হুড়োহুড়ি করছেন অনেকে। গরীবদের সাহায্য করতে গিয়ে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় গাড়ি থেকে টাকা ছিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হকের বিরুদ্ধে। সেজন্য শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হক

যেভাবে সমালোচনা হচ্ছেঃ
ছবিগুলো তুলেছেন জাতিয় দৈনিক নিউএজ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ইন্দ্রজিৎ কুমার ঘোষ। রাস্তা থেকে টাকা কুড়ানোর একটি ছবি ছাপাও হয়েছে পত্রিকাটিতে। মি. ঘোষ তার ব্যক্তিগত ফেসবুক পাতায় যে পোষ্ট দিয়েছেন সেটি শেয়ার হয়েছে পাঁচশ’র বেশি। তার পোষ্টের নিচে কমেন্টগুলোতেই সমালোচনার একটি চিত্র পাওয়া যায়। আহমেদ আতিফ আবরার লিখেছেন, এতো রাজাদের আমলের সামন্ততান্ত্রিক মনোভাব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হক বেশ সমালোচনার শিকার হচ্ছেন। আজফার-ই-আলম লিখেছেন, টাকা পয়সা সম্মান ঠিকই পাইছে কিন্তু বিবেক বুদ্ধিটা পায় নাই। যুক্তরাষ্ট্রে  বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক আলী রিয়াজের এ সম্পর্কিত একটি পোষ্টও শেয়ার হয়েছে প্রায় পাঁচশ মতো। সেই পোষ্টের নিচে কমেন্ট করে আজাদ আবুল কালাম লিখেছেন, আমরাতো মধ্যযুগ অতিক্রম করতে পারিনি!

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো: ইমদাদুল হক

এম শেহাব উদ্দিন লিখেছেন, আমাদের সমাজে কিছু মানব প্রাণী অর্থ ও ক্ষমতায় উচ্চ হয়েছে কিন্তু মানবতা ও বিবেকের দিক দিয়ে উচ্চ হতে পারেনি। এত উচ্চ পদস্থ একজন কর্মকর্তা যেভাবে অর্থ বিলি করেছেন তার পদ্ধতির কারণে মূলত সমালোচনা উঠেছে। এই অর্থের উৎস কি সেই প্রশ্নও তুলেছেন অনেকে? বাংলাদেশে উন্নয়ন নিয়ে সরকার যে গর্ব করছে রাস্তা থেকে টাকা কুড়ানোর এই দৃশ্য আসলে বাংলাদেশে দারিদ্রের চিত্র তুলে ধরছে কিনা সেই প্রশ্নও উঠেছে।

যা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইওঃ
শাহ মো: ইমদাদুল হক বলছেন, তিনি সেদিন গাড়ি নিয়ে সায়েন্স ল্যাব এলাকা পার হচ্ছিলেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ রয়েছে তাই বেকার বসে থাকা দরিদ্র মানুষজনকে তিনি কিছু অর্থ সহায়তা দেবেন বলে সেদিন গাড়ি থামিয়েছিলেন। তিনি বলছেন, ওইখানে অনেক মহিলারা দাঁড়ানো ছিল। সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর ছিল যার কাছে পরিচয় দিয়ে আমি সাহায্য চাইলাম। তিনি আশপাশে রাউন্ডে থাকা একটি গাড়িকে ডাকলেন। একটা লাইন তৈরি করার চেষ্টা করলাম। প্রথমে সবাই রাস্তার মাঝখানে মিডিয়ানের উপর দাঁড়িয়েছিল। আমি টাকা দিতে শুরু করলে কিছুক্ষণের মধ্যে লাইন ভেঙে আমাকে ঘিরে ধরল সবাই।

গাড়ি ঘিরে ধরেছেন লোকজন।

 

আর একটু পরিকল্পিতভাবে এই অর্থ বিলি করা যেত কিনা সেনিয়েও সমালোচনা হচ্ছে। তিনি বলছেন, চারবার সবাইকে লাইনে দাড় করানোর চেষ্টা করলাম, প্রত্যেকবার তারা এসে ঘিরে ধরে আমাকে। এক পর্যায়ে সেই পুলিশ অফিসার আমাকে বললেন স্যার চলে যান আপনি। এভাবে দিতে পারবেন না। কিন্তু আমি তারপরও দিতে চেষ্টা করলাম। তিনি বলছেন, একপর্যায়ে তিনি গাড়িতে উঠে যান। ছবিতে দেখা যাচ্ছে লোকজন তার গাড়ি ঘিরে ধরে গাড়ির জানালা দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছেন।

আমি আট হাজার টাকার মতো দিয়েছি এভাবে। এক পর্যায়ে তারা গাড়ি কাত করে ফেলছে এমন অবস্থা। যখন অবস্থা বেগতিক দেখলাম তখন হাতে যে বাকি টাকা ছিল সেগুলো রাস্তায় ফেলে দিয়েছি। মি. হককে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আর একটু পরিকল্পিতভাবে এই অর্থ বিলি করতে পারতেন কিনা। তিনি জানিয়েছেন, তিনি নিজের ব্যক্তিগত অর্থ দান করতে গিয়েছিলেন সেদিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

তবে তিনি ইন্দ্রজিত কুমার ঘোষের সমালোচনা করে বলেছেন, সে শুরু থেকেই ছবি তুলেছে। সে সব দেখেছে যে আমি চারবার লাইন করার চেষ্টা করেছি। কিন্তু শুরুর দিকের ছবি একটাও না দিয়ে সে বেছে ওই নেগেটিভ ছবিটাই ছাপিয়েছে। ইন্দ্রজিত কুমার ঘোষ যা বলছেন তিনি মি. হক যে চিত্র দিয়েছেন তেমন বর্ণনাই দিয়েছেন। তবে তিনি বলছেন, টাকাগুলো পড়ে গেল, সে ফেলে দিল, নাকি কেউ থাবা দিয়ে ফেলে দিয়েছে সেটা আমি নিশ্চিত না। আমি সব ধরনের ছবি ফেসবুকে দিয়েছি। আমি বলিনি সে টাকাটা ছুঁড়ে ফেলেছে।

যদিও ছাপা হওয়া ছবির ক্যাপশনে তেমনটাই লেখা। মি. ঘোষ বলছেন, অনেকে ছবি দেখে না বুঝে রিঅ্যাক্ট করছে। আমি আমার পোষ্টে বিষয়টা ক্লিয়ার করবো। তবে সরকারি একজন কর্মকর্তা গাড়ি থেকে যেভাবে রাস্তায় নেমে মোটা বান্ডিল হাতে নিয়ে অর্থ বিলি করছেন সেটিকে বিত্তের দম্ভ বলেও সমালোচনা হচ্ছে। অনেকে মন্তব্য করে বলেছেন এটা নিহাত একটি অভদ্রতা এই ধরনের কাজ শিক্ষিত মানুষদের মানায় না সহযোগিতা করার অনেক পন্থা আছে। এটি লজ্জা জনক ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 7 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 9 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 9 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 9 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 11 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 18 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক