হোম
অপরাধ

ডোমারে ক্ষমতাসীন দলের পরিচয়ে স্থানীয় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেক রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সত্যেন্দ্রনাথ রায় নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর করেছে আওয়ামীলীগ পরিচয়দানকারী ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসীদের বেধরক মারপিটে সাংবাদিক সত্যেন্দ্রনাথ রায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। সেখানে ডক্টররা তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা অবস্থায় প্রায় সাড়ে তিন ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে।

সত্যেন্দ্রনাথ রায় দৈনিক আজকালের খবর পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি ও ১০নং হরিণচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুরেন্দ্রনাথ রায়ের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় বুধবার ১২ এপ্রিল দিবাগত রাত বারোটায় দিকে উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানার কক্ষেই ঘটনাটি ঘটেছে।
এবিষয়ে ১০নং হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, বুধবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত ইউপি কার্যালয়ে ওয়ার্ডের সকল ইউপি সদস্যদের নিয়ে ঈদ উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্ধ ভিজিএফ এর কার্ড বিতরনের মিটিং চলছিল।মিটিং চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের কয়েকজন লোক আমার সাথে দেখা ও কথা বলতে চাইলে, আমি তাদের বসতে বলি এবং পরবর্তীতে তাদের সাথে কথা বলি। তাদের সাথে কথা বলার সময় তারা আমার কাছে ঈদ উপলক্ষে চাঁদাসহ সাড়ে তিনশত ভিজিএফ এর কার্ডের দাবী করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদা দাবীকারী হরিণচড়া ইউনিয়নের বিধু মুখোপাধ্যায় এর ছেলে দুলাল মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়, নিধি কৃস্ট’র ছেলে নিরঞ্জন রায়,রমেশ চন্দ্রের ছেলে রামকৃষ্ণ রায়,মৃত আইয়ুব আলীর ছেলে জাকারুল ইসলাম দুখু,মৃত মজর উদ্দিনের ছেলে বাবুল আলম ধউলা, খিরোদ,মকবুল,ধীমানসহ অজ্ঞাত ১৫/১৬ জনের একটি দল নিজেদের আওয়ামীলীগ, তাতীলীগ,যুবলীগ,কৃষকলীগ পরিচয় দিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে হট্টগোল শুরু করে দেয়। সেসময় স্থানীয় সাংবাদিক সত্যেন্দ্রনাথ রায় আমার কার্যালয়ে প্রবেশ করে এবং কি হয়েছে জানতে চায়। সাংবাদিক কারন জানতে চাওয়ায়,দুলাল মুখোপাধ্যায় ও নিরঞ্জন রায় সঙ্গীয় ১৫/১৬জন সত্যেন্দ্রনাথ রায়ের উপর অতর্কিত হামলা করে। এতে সে অচেতন হয়ে পড়লেও দুলাল, দিলীপ, নিরঞ্জন পা’দিয়ে লাথি মারতে থাকে। পরে স্থানীয় জনগন টের পেয়ে তাদেরকে প্রতিরোধ করে ও সত্যেন্দ্রনাথ রায়কে উদ্ধার করে বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এলাকার পল্লী চিকিৎসক ধরনীকান্ত রায় জানান, দুলাল, দিলীপ, নিরঞ্জনের দলটি সত্যেন্দ্রনাথ রায়কে বেধড়ক মারধর করে অচেতন করে রাখে।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

#

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ মোবাইল, ০১৭১৬-৮৪৮০৭৪

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 22 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক