হোম
অপরাধ

ডিম ব্যবসায়ীকে জিম্মি করে ডাকাতি টাকা লুট, গ্রেপ্তার-১

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,সাভার থেকে: সাভারের পৌরসভার ছায়াবিথীর আমতলার মোড় এলাকায় ডিম ব্যবসায়ীর অফিসে ঢুকে চাপাতি দেখিয়ে জিম্মী করে নগদ টাকা ও মোবাইল লুটের ঘটনায় সুমন (২৬) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম এই কথা জানান। এর আগে গতকাল সাভার-আশুলিয়াসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবশেষে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন।

গ্রেপ্তার সুমন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রাধামার্কেট সাহেববাড়ী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করে একটি সংবদ্ধ চক্র তৈরি করে সুযোগ বুঝে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন। গ্রেপ্তার আসামী সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৫ টি মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত ১৪ অক্টোবর শনিবার গভীর রাত ৩ টার দিকে সাভারের ছায়াবিথীর আমতলার মোড় এলাকার ডিম ব্যবসায়ী নরুল ইসলামের জেআর এন্টারপ্রাইজের অফিসের ঢুকেন সুমনসহ দুইজন। তাদের হাতে একটি ব্যাগ ছিল। অফিসে প্রবেশ করে ডিম ব্যবসায়ী নরুল ইসলাম রবিউলসহ তার কর্মচারীদের দেশীয় অস্ত্র চাপাতি দেখিয়ে জিম্মি করে। পরে অফিসে থাকা ১ লাখ ৩৫ হাজার টাকা ও কর্মচারীর কাছ থেকে ১২০০ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী ডিম ব্যবসায়ী নরুল ইসলাম রবিউল। এরপর থেকেই আসামি গ্রেপ্তারে কাজ শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে গতকাল রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত চাপাতিসহ কিছু লুট হওয়া কিছু টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

তিনি আরও বলেন, ঘটনার সাথে সুমনসহ তিনজন জড়িত ছিল। প্রথমে সমুনসহ দুইজন ব্যাগের ভিতরে করে চাপাতি নিয়ে ব্যবসায়ীর অফিসে ঢুকে লুটপাট চালায়। তাদের একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করে। লুটপাট করার পর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অপরজন তাদের নিয়ে পালিয়ে যায়। এঘটনায় বাকীদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সুমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাতা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, অতিরিক্তি পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহাসহ ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবসহ ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক