admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২০ ১:২৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার বিভিন্ন জায়গায় ১ মিটার করে সামাজিক দূরত্ব চিহ্নিতকরণের কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধ দোকান গুলোর সামনে চিহ্নিতকরণ এখন উপজেলার সকল ইউনিয়নে করার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে নির্দেশনা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ।

সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান খোলা রাখায় জগন্নাথপুর ইউনিয়নে মোঃ মনসুর আলী ,মোঃ রতন ও মোঃ সোলেমান আলীকে ১০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় তিনি তাদের দোকান বন্ধ করে দেন।