মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ এ বাথরুমের বালতির পানিতে পড়ে ১৭ মাস বয়সের ডুমুর রায় মারা গেছে। আজ রবিবার ১৫;০২/২০২৬ ইং সকাল ৯ টায় ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট দক্ষিণ মালনচা গ্রামের সন্তোষ রায়ের
কুমার ছেল, ডুমুর রায় স্থানীয়রা জানান, (ডুমুর রায় এর বয়স১৭ মাস) রবিবার সকালে মা জতি রানী জানান বারান্দায় খেলছিল। খেলতে খেলতে এক সময় সে বাথরুমে চলে যায়। এরপর বাথরুমে থাকা বালতির পানিতে পড়ে যায়। এরপর তাঁর মা বাথরুমে গিয়ে দেখতে পান বাথরুমের বালতির পানিতে পড়ে আছে। এ সময় স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে দেখে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন স্বজনরা।
এ দিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এস আই সজল বসাক।
এই বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে ওসি মোহাম্মদ মাজাহারুল ইসলাম জানান এই ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলার নাম্বার (৬)
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||