হোম
অর্থনীতি

ঠাকুরগাঁও এ সবজিতে লাভবান যে ৫ টি গ্রাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ মে, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

আরিফ হোসেন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও উপজেলার গড়েয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন কৃষকেরা। এখানকার কৃষকেরা উৎপাদিত সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।সবজি ঠাকুরগাঁও জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা হচ্ছে। এতে করে ঐ ৫টি গ্রাম ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলাজুরে সবজি চাষের জন্য বিখ্যাত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ার বাগের হাট, চন্ডীপুর, নীলার হাট, গুঞ্জরগড় ও চকহলদি গ্রামে প্রতি বছর আশাতীত সবজি উৎপাদন হচ্ছে। গড়ে প্রতি বছর দেড় হাজার টন সবজি উৎপাদন করছেন এ কয়েক গ্রামের কৃষকেরা।

উৎপাদিত সবজি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট-বাজারে রপ্তানী হয়। ১৬ মে মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি যেমন, মিষ্টিকুমড়া, চালকুমড়া, বেগুন, ঢ্যাঁড়স, কাঁকরোল, করলা, পটোলসহ নানা জাতের সবজি বাণিজ্যিকভাবে আবাদ করছেন কৃষকেরা। গ্রামগুলো ঘুরে লক্ষ্য করা যায় ক্ষেত থেকেই পাইকারেরা সবজি কিনছেন। বাগের হাট গ্রামের কৃষক মো: সোহাগ হোসেন জানান, কয়েক বছর আগেও ২-৩ বিঘা জমিতে ধানের আবাদ করতেন।

তবে এখন রবি মৌসুমে পুরো জমিতেই সবজি আবাদ করছেন। একই গ্রামের কৃষক খাদেমুল বলেন, ‘ধান চাষের চেয়ে সবজি লাভজনক। এক বছরে মৌসুমভিত্তিক নানা সবজি চাষ করছি। প্রতি বিঘা জমি থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ করতে পারছি। পাশ্ববর্তী চন্ডীপুর গ্রামের কৃষক রুবেল ইসলাম বলেন, এক সময় শুধু বোরো, আমন ধান চাষা করতাম।

কয়েক বছর ধরে অন্য ফসলের চাষাবাদ কমিয়ে সবজি চাষে ঝুকেছি। এবার সবজির ফলন ভালো হয়েছে। তবে শুরুতে কিছুটা বাড়তি দাম পেলেও এখন বাজার দর কিছুটা কমে গেছে। বাগেরহাট আড়তের স্থানীয় ব্যবসায়ি শরিফুল ইসলাম বলেন, প্রতিদিন এই ইউনিয়নের এই ৫ গ্রামের উৎপাদিত সবজি পাশ্ববর্তী গড়েয়া বাজারের আড়তে পাইকারিভাবে বেচাকেনা হয়। বিকেলের পর থেকে ট্রাকে সবজি লোড করা হচ্ছে। রাতে এসব সবজি ট্রাকে করেই সরাসরি রাজধানী ঢাকার আড়তে পৌঁছে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ঠাকুরগাঁও জেলায় মোট ৩ হাজার ১৮০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের উল্লেখিত ৫টি গ্রাম কৃষিতে সমৃদ্ধ। এখানকান কৃষকেরা বিগত কয়েক বছর থেকে সবজির ন্যার্য্য মূল্য পাচ্ছেন। এ কারণে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা। এখানকার কৃষকদের দেখে অন্য কৃষকরাও সমন্বিত কৃষিতে আগ্রহী হবেন এমনটি প্রত্যাশা করছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 17 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক