হোম
অপরাধ

ঠাকুরগাঁও এলজিইডিতে বদলি বাণিজ্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

গোলাম রাব্বানী,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও এলজিইডিতে বদলির ভেলকি বাজি চলছে। যদিও এলজিইডির অনেকেই বলছেন, এসব ভেলকিবাজি নয় বদলি বাণিজ্য। তথ্যমতে, গত ২২শে আগস্ট অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান স্বাক্ষরিত এক বদলি আদেশে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মাবুদ হোসেনকে বদলি করা হয় রাণীশংকৈল উপজেলা এলজিইডিতে।

মাত্র ১৩ দিনের ব্যবধানে বিগত ৫ই সেপ্টেম্বর ওই অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান স্বাক্ষরিত এক বদলি আদেশেই রাণীশংকৈল এলজিইডি থেকে আবার নিয়ে আসা হয় পূর্বের কর্মস্থল সদর উপজেলা এলজিইডিতে। এদিকে গত ৯ই অক্টোবর গাইবান্ধা এলজিইডিতে কর্মরত সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদকে বদলি করা হয় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা এলজিইডিতে। তিনি সেখানে যোগদান করতে না করতেই গত ১৬ই অক্টোবর আলি আখতার হোসেন, প্রধান প্রকৌশলী (গ্রেড-১) ও শফিকুল ইসলাম সিনিয়র সহকারী প্রকৌশলী (প্রশাসন) এর যৌথ স্বাক্ষরিত এক বদলির আদেশ সংশোধন করে সুলতান মাহমুদকে বদলি করা হয় হরিপুর উপজেলা এলজিইডিতে। সেদিনই হরিপুর উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামকে তাঁদেরই যৌথ স্বাক্ষরে নিয়ে আসা হয় বালিয়াডাঙ্গী এলজিইডিতে। মাইনুল ইসলাম ২০১১ সালের ১৯শে অক্টোবর থেকে ২০২৩ সালের ৫ই জানুয়ারি পর্যন্ত প্রায় এক যুগ বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাবস্থায় নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি তাঁর অনিয়ম দুর্নীতি আড়াল করতে কৌশলে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের আওয়ামী লীগ থেকে টানা সাতবারের নির্বাচিত এমপি দবিরুল ইসলামকে ধর্মের পিতা বানান। ফলে নিজেকে এমপি’র আরেক পুত্র দাবি করা ইঞ্জিনিয়ার মাইনুল ইসলামের দৌরাত্ম্য আর আধিপত্য আরো বাড়তে থাকে। এসময় এমপি দবিরুল-সুজনের ওপর ভর করে কয়েকজন ঠিকাদার প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার পাশাপাশি মাইনুল ইসলামও অনেক সম্পদের মালিক হন। অভিযোগ রয়েছে, তিনি এমপি দবিরুল-সুজনের ইশারায় তাদের মনোনীত দুই একজন ঠিকাদারের সঙ্গে সখ্যতা গড়ে তুলেন এবং প্রভাব খাটিয়ে গত এক যুগে কোটি কোটি টাকার কাজ বাগিয়েছেন। যে কাজগুলো নামমাত্র করেই বিল উত্তোলন করেছেন। আবার কখনো আগেই বিল তুলে নেয়ার সহায়তা করেছেন, পরে নামমাত্র কিছু কাজ করে সিংহভাগ টাকা ভাগ-বাটোয়ারা করেছেন।

এলজিইডিতে সিন্ডিকেট আর দরপত্র নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন তিনি। ইঞ্জিনিয়ার মাইনুল উপজেলায় চাকুরি করলেও থাকতেন জেলা শহরে। যাতায়াত করতেন প্রইভেট কারে। তবে প্রাইভেট কারে অফিসে যাতায়াতের কারণে সাংবাদিকসহ সুশীল সমাজ সকলের কাছে তিনি ছিলেন প্রশ্নবিদ্ধ। অনুসন্ধানে জানা যায়, এ জেলায় যোগদান করার পর থেকে যে কয়েকজন নির্বাহী প্রকৌশলী পেয়েছেন সবাইকে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলজিইডিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী সবাই তার পকেটে। তা নাহলে এক উপজেলাতেই প্রায় এক যুগ চাকুরি করলেন কিভাবে। আবার অন্যত্র্য বদলির কয়েকদিন যেতে না যেতেই আগের কর্মস্থলে ফিরলেন কিভাবে। একারণে ঠিকাদারসহ এলাকার সচেতন মহল ও এলজিইডি’র অনেকেই ইঞ্জিনিয়ার মাইনুল ইসলামকে ‘এলজিইডি’র মাফিয়া’ বলে জানতেন।

এদিকে গাইবান্ধা এলজিইডিতে কর্মরত সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ হরিপুর উপজেলায় যোগদান করায় ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম বিষয়টি ভালচোখে নিচ্ছেন না। ইতিমধ্যে তিনি হরিপুর উপজেলাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিতে এলজিইডিতে তদবিরও শুরু করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এলজিইডি’র কয়েকজন মানবজমিনকে বলেন, তাঁরমতো ইঞ্জিনিয়াররাই এলজিইডি’র ভাবমূর্তি নষ্ট করেন। তবে তিনি যে পরিমাণ অনিয়ম দুর্নীতি করেছেন তা বলা বাহুল্য। এব্যাপারে প্রশাসন এবং শৃঙ্খলা ও তদন্ত ইউনিট স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র তত্ত্ববধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান এর সঙ্গে মুঠোফনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া য়ায়নি।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম মানবজমিনকে বলেন, ক্ষমতা নয়, আমার পারফরমেন্স দেখে আবার আমাকে নিয়ে এসেছে। অঢেল সম্পদের মালিক হওয়ার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা আসার পরে অনলাইন করে দিয়েছে। অনলাইনে যে কাজ পাবে সেই কাজ করবে এখানে যদি আমার বাপও আসে আমার ক্ষমতা নাই। বিপুল পরিমাণ সম্পদ করার প্রশ্নই আসে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 8 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 11 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 11 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 12 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 20 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক