হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প ব্যবহারে কৃষকের মুখে হাসি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২০ ১২:৫৬ অপরাহ্ণ

Thakurgaon-solar-project-mknewsbd

ফাইল ছবি

ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও: প্রতিবছর বোরো মৌসুম এলেই সেচ নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হতো কৃষককে। বিদ্যুৎ-সংকট, লোডশেডিং, লো ভোল্টেজ ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে তাঁরা কখনোই নিরবচ্ছিন্ন সেচসুবিধা পাননি। সেচ নিয়ে দুশ্চিন্তা আর ভোগান্তি প্রায় ‘নিয়তিতে’ পরিণত হয়েছিল।কৃষককে যখন জানানো হলো সেচের জন্য বিদ্যুৎ আর ডিজেলের পেছনে ছুটতে হবে না। তখন অনেকেরই তা ‘বিশ্বাস’ হয়নি। জমিতে সেচ দেওয়া তো আর চাট্টিখানি কথা নয়! বিস্ময়ের ঘোর কাটার আগেই তাঁরা দেখল সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ থেকেই জমিতে সেচ দেওয়া যাচ্ছে। লোডশেডিং কিংবা লো ভোল্টেজের কারণে পাম্প বন্ধ থাকার মতো ঘটনা আর ঘটছে না।সূর্যের আলোয় চলছে সেচপাম্প। এতে বদলে গেছে ঠাকুরগাঁও জেলা। খরা মৌসুমেও সেচের পানি নিয়ে ভাবনা নেই কৃষকের।এই অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বারও খুলেছে ‘সৌর সেচ’।আর কৃষি বিভাগ বলছে সেচব্যবস্থা সুবিধাজনক হওয়ায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সবসময় এগিয়ে উত্তরের এ জেলা।ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগ সূত্র মতে,চলতি বছর ঠাকুরগাঁও জেলায় ৬২ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৫৮ হাজার ৪৮০ হেক্টর জমিতে বোরো চারা লাগানো হয়েছে।জেলার কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে, সদর উপজেলার ভেলাজান ইউনিয়ন ও বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের চাষিরা সোলার প্যানেলের মাধ্যমে সেচ দিয়ে মাঠের পর মাঠ বোরো আবাদের জন্য তৈরিতে ব্যস্ত। ভালো দাম পাওয়ার আশায় সময়মতো ধান উৎপাদনে কেউ সেচ দিচ্ছেন, কেউ আবার জমি চারা রোপণের উপযোগী করে তুলছেন।

ভেলাজান ইউনিয়নের মোলানী গ্রামের সোলায়মান আলী কৃষকের সেচব্যবস্থায় ভ্রাম্যমাণ সোলার প্যানেলের প্রথম উদ্ভাবক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তিন বছর আগে পরীক্ষামূলকভাবে সোলারের মাধ্যমে মোটর দিয়ে প্রথমে নিজ জমিতে সেচব্যবস্থা চালু করেন। পরে স্থানীয় কৃষক তা দেখে উদ্বুদ্ধ হন। এরপর জেলার কৃষকের মাঝে তা দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে। শুধু সোলায়মান আলীর কাছ থেকে ১৯টি সোলার প্যানেলের সেচ পাম্প কিনেছেন জেলার কৃষক। একসময় কৃষক স্যালো মেশিনের ওপর নির্ভর ছিলেন। অন্যদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় সেচসুবিধা থাকলেও হয়রানির শিকার হতো মানুষ। আর বিদ্যুৎ দিয়ে সেচসুবিধা নিতে হলেও খরা মৌসুমে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। সবকিছু বিশ্লেষণ করে কৃষক মনে করছেন সোলারে সেচব্যবস্থা সুবিধাজনক। তাই এটি এখন জনপ্রিয়। সদর উপজেলার মোলানী গ্রামের মজিবর রহমান, আইয়ুব আলী, মোকলেসুর রহমানসহ অনেক কৃষক জানান, আগে বোরো মৌসুমে সেচ নিয়ে কৃষককে বিপাকে পড়তে হতো। এখন ভ্রাম্যমাণ সোলারের সেচব্যবস্থায় অনেক সুবিধা পাচ্ছেন কৃষক। এতে লাভবান হচ্ছেন তারা। আগে একটি স্যালো ১৫-২০ হাজার টাকায় কিনে সেচ দিতে হতো। এতে তেল কেনা, মেশিন আনা-নেওয়া, চুরি ও নষ্ট হওয়ারও ভয় থাকত। এখন তা হচ্ছে না।

বর্তমানে ১ বিঘা জমিতে ভ্রাম্যমাণ সোলার প্যানেল দিয়ে ধান উৎপাদনে খরচ হচ্ছে মাত্র ২৫০০ টাকা। আর স্যালো দিয়ে সেচ দিতে খরচ হচ্ছে ৩-৪ হাজার টাকা। ভোগান্তি তো রয়েছেই। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আফতাব হোসেন বলেন জানান, ‘এখন সেচসুবিধা মানুষের হাতের নাগালে রয়েছে। সেচ নিয়ে আর ভোগান্তি নেই কৃষকের। জেলার পাঁচটি উপজেলায় সোলার পাম্পের মাধ্যমে সেচব্যবস্থা নিয়ে কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন। আশা করছি চলতি মৌসুমেও আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’অনেক এলাকার কৃষকেরা জানান, যুগ যুগ ধরে জমিতে একটিমাত্র ফসল উৎপাদন করা হতো। আমন ফসল উঠে যাওয়ার পর সেচের অভাবে বছরের প্রায় সাত মাস জমি অলস পড়ে থাকত। এখন সৌরবিদ্যুতের সাহায্যে বোরোর আবাদ করছেন তাঁরা। শীতকালীন শাকসবজির চাষও হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 10 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 12 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 12 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক