হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ৩ টি গ্রামে পুরুষ শূন্য।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৮:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল কুদ্দুস রয়েল, স্টার্ফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে প্রিজাইডিং অফিসারকে লাঞ্চিত করা, পোলিং এজেন্ট, বিজয়ী প্রার্থীর ওপর হামলা, ভোটকেন্দ্র ভাঙচুর ও সহিংসতার ঘটনায় ১৪ জনকে এজাহারভূক্ত ও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করে রাণীশংকৈল থানায় একটি মামলা করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) রাত আড়াইটায় এসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আবুল হোসেন (৪০), শাহ আলম (৬০), আব্দুল হালিম (৩৩) ও মো. হানিফকে (৫০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তাদের বাড়ি নেকমরদ ঘনশ্যামপুর গ্রামে। সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোটের দিন নেকমরদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড জি-কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট চলাকালে এবং গণনার সময় ওই চারজন আসামিসহ অনেকেই রাতে ভোটকেন্দ্রে আগুন দিয়ে ও রাস্তা কেটে সহিংসতা সৃষ্টি করে। এতে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাই চরম বিপাকে পড়েন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় ও কেন্দ্র থেকে তারা বের হয়ে আসেন।

দায়িত্বরত প্রিজাইডিং অফিসার হেলালউদ্দিন ১৪ জনকে আসামি করে রাণীশংকৈল থানায় মামলা করেন। এ ঘটনায় আরও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করা হয়। মামলার কারণে গ্রেফতার আতঙ্কে নেকমরদের জোতপাড়া, টাঙাইলপাড়া ও ময়মনসিংহ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতারের ভয়ে কোনো পুরুষ থাকছেন না বাসায়। স্বামী ছাড়া সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন গ্রামের মহিলারা।

এ বিষয়ে আম্বিয়া বেগম নামে একজন ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী খুব কষ্ট করে। মাছ ধরে সংসার চলে। আমার ৭টি মেয়ে। তারা খুব কষ্টে আছে। আমার স্বামীর পায়ে ও কোমড়ে ঘা, ভালভাবে চলতে পারে না। ভোটের দিন যখন মারামারি হয় আমরা যায়নি। আমার সন্তানের খুব জ্বর ছিল। পরে শুনতেছি সবার নামে মামলা হয়ছে। এখন আমার স্বামী গ্রেফতারের ভয়ে বাসায় থাকে না। কীভাবে আমি সন্তানদের নিয়ে থাকব।

রোকেয়া খাতুন নামে অন্য একজন বলেন, সকালে আমরা ভোট দিয়ে এসেছি। পরে শুনলাম মারামারি হয়েছে। আমরা যায়নি, কারা করছে তাও জানি না। এখন শুনতেছি সবার নামে মামলা হয়েছে। কয়েকজনকে ধরে নিয়ে গেছে। এই ভয়ে বাসায় কেউ থাকে না। পাকা ফসল কাটতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দিনমজুর মানুষ, কী করব এখন? ভোট দেওয়াটাই কি আমাদের অপরাধ?

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল ঢাকা পোস্টকে বলেন, নেকমরদ ইউনিয়নের জি কোকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সহিংসতায় প্রিজাইডিং অফিসার ১৪ জনকে এজাহারভূক্ত ও অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন। বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 20 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 28 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 34 minutes আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 18 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক