হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়ছে আমন চাষিরা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২২ ১০:২৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার দেশের নদীগুলো ড্রেজিং করলেও ঠাকুরগাঁয়ে নদী খনন তেমন কাজে আসেনি। এটা ভাউতাবাজি করা হয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে উক্ত কাজের দেখভাল করেননি ফলে ঠিকাদার তাঁর ইচ্ছে মত জায়গায় জায়গায় এক্সকেভেটর দিয়ে বালু তুলে আবার নদীর পারেই রেখে দেওয়ায় বৃষ্টি পানিতে তা পুনরায় নদীতে নেমে যেটুকু খনন করে ছিলো তা পুনরায় ভরাট হয়ে গিয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নদী খনন ভেস্তে গিয়েছে বলে স্থানীয় সচেতন মানুষেরা মনে করেন। এলাকাবাসি জানান এই খননের কি প্রয়োজন ছিলো ? তাঁরা বলেন যদি নদী সঠিক নিয়মে খনন কাজ হত তাহলে এই খরা মৌসুমে নদী থেকে পানি নিয়ে কৃষকেরা আবাদ করতে পারতো। ঠাকুরগাঁও জেলাবাসি সরকারের দৃষ্টি আকর্ষণ   করেছেন যে নদী খননের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ও ঠিকাদারকে আইনের আওতায় আনা হোক এবং বিষয়টি পূণ তদন্ত করে এদের শাস্তির জোরদাবী জানিয়েছেন।

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে জমি ফেটে চৌচির,বর্ষার ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায় খরা দেখা দিয়েছে যার কারণে বিপাকে পড়ছেন কৃষকেরা। আশানুরুপ বৃষ্টি পাত না হওয়ায় কৃষকেরা জমিতে আমন ধানের চারা রোপন করতে পারছে না। এখন আমন ধান রোপন না করতে পারলে দেরি হয়ে যাবে, আর এই দেরির কারণে আমন চারা রোপণ করলেও তাতে তেমন একটা ফলন পাওয়া যাবে না, তাই বিকল্প পদ্ধতিতে জমিতে সেচ দিয়ে অনেকে আমনের চারা রোপন করছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাবে। যা কৃষক ফসল বিক্রি করে লাভবান হতে পারবে বলে মনে হয় না।

চলতি বছর ঠাকুরগাঁও জেলায় প্রায় ১ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের চারা রোপনের লক্ষমাএা নির্ধারণ করা হয়েছে বর্ষা সময় মত বৃষ্টি পাত হলে অনেক চাষি জমিতে আমনের চারা রোপন করতে পারতেন। কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছেনা প্রায় গত ১৫ দিন ধরে। বৃষ্টি পাত সময় মত না হলে যে কোন ধরণের আবাদ করা কঠিন হয়ে যাবে। যে সব চাষি মানুষের জমি বর্গা নিয়ে আবাদ করেন তাঁরা বিপাকে পড়বেন, কারণ আবাদ হোক আর না হোক নির্ধারিত অংকের টাকা বছর শেষ হওয়ার আগেই জমির মালিককে পরিশোধ করতে হয়।

এই দিকে ১৫ থেকে ১৬ দিন আগে নিম্ন চাপের প্রভাব বৃষ্টি হলেও তা ঐ পানি দিয়ে আমনের জমিতে ধান রোপনের মতো যথেষ্ট ছিলো না। দক্ষিণ ঠাকুরগাঁও পালপাড়া গ্রামে কৃষক টুলেন পাল বলেন বর্তমান বর্ষা মৌসুম চললেও ঠাকুরগাঁওয়ে অনাবৃষ্টির কারণে বর্ষার পরিবর্তে এখানে প্রচন্ড উতাপ গরম ও খরা চলছে। শ্রাবন মাসের ১তারিখের মধ্যে রোপা আমন চারা রোপন করতে না পারলে আশানুরূপ ফলন পাওয়া যাবে না বলে তিনি জানান। আর একজন কৃষক দেবেষ পাল বলেন কোন উপায় না পেয়ে মানুষের কাছে টাকা ধার নিয়ে সেচ দিয়ে জমিতে ধান লাগাতে হবে।তাতে উৎপাদন খরচ বেড়ে যাবে।

বৃষ্টিপাতের অভাবে জেলার বেশি ভাগ আমনের জমি অনাবাদি পড়ে রয়েছে। এতে চলতি বছর জেলার আমন ধান রোপনের লক্ষমাএা অর্জন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। অন্য দিকে বৃষ্টিপাতের অভাবে খাল বিল পানিশূন্য থাকায় পাট চাষীরা পাট পচাতে পারছেনা এতে তাঁরা বিপাকে পড়ছেন। পাট চাষি প্রেমা পাল বলেন এই বর্ষা মৌসুমে আকাশ যেভাবে খরা দিয়েছে। আর খরার কারণে আমার পাট শুকিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আকাশের পানি না হলে, আমাকে শ্যালো মেশিনের পানি দিয়ে পাট পচাতে হবে। তাঁতে পাটের উৎপাদন খরচ বেড়ে যাবে তাই পাট পচানো নিয়ে খুবই চিন্তায় আছি।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 33 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক