হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল হাসপাতালের দুটি এম্বুলেন্স দীর্ঘদিন ধরে অকোজো।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ জরুরি চিকিৎসা যন্ত্রাংশ অকোজো হয়ে পড়ে রয়েছে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বিভিন্ন স্থানে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি প্রয়োজনীয় রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ২টি দির্ঘদিন যাবত অকোজো হয়ে পড়ে রয়েছে। তাছাড়া শিশু ও কিশোরীদের টিকা সংরক্ষণের রেফ্রিজেটরগুলোও অকোজো হয়ে পড়ে রয়েছে। অপারেটরের অভাবে পড়ে রয়েছে আধুনিক এক্স-রে মেশিন।

বিকল হয়ে রয়েছে আল্ট্রাসনোগ্রাম। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের আইরনবেড সহ সংশ্লিষ্ট অন্যান্য চিকিংসা যন্ত্রাংশ পড়ে রয়েছে। সম্প্রতি রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা মিলে। দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সভাকক্ষের পাশেই পুরাতন ১টি এ্যাম্বুলেন্স ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের পেছনে আড়াই বছর আগের কেনা আধুনিক ১টি এ্যাম্বুলেন্স পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

জানা যায়, ১ম এ্যাম্বুলেন্সটি বিভিন্ন যন্ত্রাংশের সমস্যায় আর আধুনিক এ্যাম্বুলেন্সটি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মেরামতের অভাবে পড়ে রয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার বারান্দায় আইরন বেডসহ সংশ্লিষ্ট জিনিসপত্র যথাযথ ব্যবহারের অভাবে এবং টিকা সংরক্ষণের ৯টি রেফ্রিজারেটর নষ্ট ও নতুন এক্স-রে মেশিন স্থাপন ও অপারেটরের অভাবে এবং আল্টাসনোগ্রাম মেশিন বিকল হয়ে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। এ সমস্ত জরুরি জিনিসপত্র পড়ে থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যঘাত ঘটছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী বলেন, বিকল হয়ে পড়া থাকা চিকিৎসা সামগ্রী মেরামতের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দিয়েছি। বরাদ্দের অভাবে এগুলো মেরামত করা যাচ্ছে না। ঠাকুরগাঁও সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার মুঠোফোনে বলেন, জেলা থেকে এত কিছু দেখা সম্ভব না। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে তিনি এগুলো দেখভাল করবেন। তারপরেও যেহেতু আপনি বললেন মেরামতযোগ্য চিকিৎসাসামগ্রী পড়ে থাকলে অব্যশই তা মেরামত করা হবে। এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের লোকবল কম তাছাড়া করোনার কার্যক্রম নিয়ে আমরা ব্যাস্ততায় রয়েছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 12 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 13 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 14 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 17 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক