হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে রসুনের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা হতাশ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ চলতি মৌসুমে রসুন রোপণের সময় শুরু হওয়ায় হাট বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ রসুন আসা শুরু হয়েছে। গত মৌসুমে পর্যাপ্ত রসুন উৎপাদন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় এবার কৃষকরা রসুন চাষে আগ্রহ হারাচ্ছেন। এদিকে ব্যবসায়ীরা দাবি করছেন, বিদেশ থেকে অতিরিক্ত রসুন আমদানির ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার । এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। আর এখানকার কৃষকরা প্রতি মণ রসুন বিক্রি করেছেন ৫৫০ থেকে ৬০০ টাকা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় রসুন উৎপাদন করেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন চাষিরা । চলতি মৌসুমে রসুনের ভালো ফলন পেলেও ন্যায্য দাম পাননি ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলার রসুন চাষিরা। অনেক পরিশ্রমের ফসল রসুন বিক্রি করে খরচের টাকাই উঠছে না কৃষকদের। দাম না থাকায় তাই এক কেজি গরুর মাংস কিনতে একমণ রসুন বেঁচতে হচ্ছে । রসুনের দাম নিয়ে হতাশা প্রকাশ করে কৃষকরা বলেছেন, এবার রসুনের খুব দাম কম।

গৃহস্থ সবার লোকসান হচ্ছে। আগে রসুন বিক্রি করেছি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়, তবে বর্তমানে তা ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। অপরদিকে বিদেশ থেকে রসুন আমদানির ফলে ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় দেশীয় রসুনের চাহিদা কমেছে বলে জানান, ব্যবসায়ীরা। এর ফলে দাম কমে আসায় রসুন কম কিনছেন তারা। এ বিষয়ে ব্যবসায়ীরা বলেছেন, বিভিন্ন দেশের রসুন আসায়, বর্তমানে বাজার কম। রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, চলতি মৌসুমে রসুনের দাম একেবারেই কম।

ভালো মানের রসুন ৭৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হলেও অধিকাংশ রসুন ৫৫০ থেকে ৬০০ টাকায় প্রতি মণ বিক্রি হচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের কৃষক ফরিদ হোসেন বলেন, এবার রসুনের দাম খুবই কম । চাড়োল ইউনিয়নের ছোট সিংগা গ্রামের কৃষক ইসলাম উদ্দিন বলেন , রসুন ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায় প্রতি মণ হচ্ছে । এতে কৃষকের উৎপাদন খরচই উঠছে না। অথচ চায়না থেকে আমদানি করা রসুন ৪ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এ অবস্থা হলে কৃষক বাঁচবে না।

ভবানন্দপুর গ্রামের কৃষক ইকবাল হোসেন বলেন, একসময় প্রতি মণ রসুন ৮/৯ হাজার টাকা দরে বিক্রি করেছি। তখন প্রতি হাটেই রসুন বেঁচে মাংস মাছ কিনে মনের আনন্দে বাড়ি ফিরতাম। তখন দুই-তিন কেজি রসুনের দামেই এক কেজি গরুর মাংস কেনা যেত। অথচ এখন এক কেজি মাংস কিনতে এক মণ রসুন বেচতে হচ্ছে। এ অবস্থার পরিবর্তন না হলে কৃষক সর্বস্বান্ত হয়ে যাবে। রানীশংকৈল উপজেলার রাতোর গ্রামের রসুন চাষি রওশন আলী বলেন, বাজার ব্যবস্থাপনায় কৃষকের কোনো ভূমিকা না থাকায় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত পণ্যের মূল্য পাচ্ছে না। এছাড়া কৃষকের ঘরে কৃষি পণ্য মজুতের সুযোগ না থাকায় এবং সরকারিভাবে কোনো সংরক্ষণাগার গড়ে না ওঠায় এ অঞ্চলের রসুন চাষিরা পাইকারদের হাতে জিম্মি হয়ে আছেন।

দেড় মণ রসুন নিয়ে রবিবার নেকমরদ হাটে এসেছেন আবু সালেক নামে এক কৃষক। শীতের মৌসুমে বাড়িতে মেয়ে আর নাতিরা এসেছে। রসুন বিক্রি করে মাংস মাছ কিনে বাড়ি ফিরবেন। কিন্তু বাজারে রসুনের দাম দেখে তিনি হতাশ। কেননা এক মণ রসুনের দাম এক কেজি মাংসের সমান রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, কৃষকদের স্বার্থে সরকারিভাবে কৃষি পণ্যের সংরক্ষণাগার গড়ে তোলার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষকরা রসুন সংরক্ষণ করে কাঙ্ক্ষিত দাম পেলে ভালো দামে বিক্রি করার সুযোগ হবে।’ বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন , কৃষকদের স্বার্থে সরকারিভাবে কৃষিপণ্যের সংরক্ষণাগার গড়ে তোলার দাবি জানিয়ে তিনি বলেন, সংরক্ষণের ব্যবস্থা থাকলে কৃষকরা রসুন সংগ্রহ করে ভালো দামে বিক্রি করার সুযোগ হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 24 minutes আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 3 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 3 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 3 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 4 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 12 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 24 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক