হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি পেয়েছে। ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে মাদকের সাথে সম্পর্কযুক্ত নানা ঘটনা। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের ঘটনাও ঘটছে। এতে বেশ কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। বিশেষ করে কিশোর-যুবক মাদকসেবী বাড়ছে। এতে করে জেলার বিভিন্ন এলাকার অভিভাবকেরা দুশ্চিন্তায় পরেছেন। অনেক সময় কিশোর-যুবকেরা পুলিশের হাতে ধরার পরার পর জানা যায় তাদের মাদক সেবানের বিষয়টি।
এরই ধারাবহিকতায় গত বুধবার সদর থানার ছোট খোচাবাড়ী এলাকায় দিনাজপুর টু ঠাকুরগাঁওগামী গেটলক পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ২শ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন সহ বালিয়াডাঙ্গী উপজেলার বড় বাড়ি গ্রামের হায়দার আলীর ছেলে দারাজুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার পৌর শহরের শান্তিনগর এলাকায় ট্রাক্সফোর্স অভিযান পরিচালনাকালে ৪৫০ পিস ইয়াবাসহ ওই এলাকার মৃত নিমাই চাঁদ রায়ের ছেলে শ্যামল কুমার রায় (৪৫) কে গ্রেফতার করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অপরদিকে সদর থানা পুলিশ গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার সাদেক হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কক্ষ থেকে মাদকদ্রব্য ২৫ পিস টেপেনটাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। সদর থানার এসআই (নি:) মো: কামাল হোসেন এ ঘটনায় পৌর শহরের শাহপাড়া নিশ্চিন্তপুর মহল্লার আব্দুল আওয়ালের ছেলে মো: ফয়সাল (২৪), শান্তিনগর এলাকার এমদাদুল হকের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে সুজন (৩৭) ও সদর উপজেলার ভুল্লী থানার মাদারগঞ্জ এলাকার মৃত আনিসুর রহমান আনিসের ছেলে মো: রবিউল ইসলামকে আসামী করে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় উল্লেখিত ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকায় সদর থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ৮৫পিস মাদকদ্রব্য ট্যাপল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করে। পরে এ ঘটনায় সদর থানার এসআই (নি:) হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মাদকদ্রব্য বিক্রির দায়ে মামলার ১ম আসামী গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের আসাদুজ্জামানের ছেলে অপূর্ব রানা (২০) কে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। মামলার অপর আসামী মো: সোহেল খান (৩০, মিলন (২৫) ও মো: নুরু (৩০) পলাতক রয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 22 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক