হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে ফ্যাক্টরিতে দুধ থেকে উৎপাদিত হচ্ছে চীজ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় উৎপাদিত মোজ্জারেলা চীজ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শহর সহ দেশের বিভিন্ন স্থানে ফাস্টফুডের সাথে যে চীজ আমরা খাই সে সকল পনীর দুধ থেকে চীজ তৈরি করে বাজারজাত করা হচ্ছে ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দরে “এমিনেন্ট এগ্রি ইন্ডাষ্ট্রি” নামে ওই কোম্পানী পরিচালনা করছেন নারী উদ্যোক্তা নাগিনা নাজনিন কেয়া। স্থানীয় দুদ্ধ খামারীদের কাছ থেকে দুধ কিনে তা প্রসেসিংয়ের মাধ্যমে চীজ তৈরী করা হচ্ছে।

ইতিমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েচ্ছেন এ কারখানাটি। দেশের চাহিদা পূরন করে এমিনেন্টের উৎপাদিত চীজ বিদেশেরও রপ্তানীর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়। এমিনেন্ট এগ্রি-ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক নাগিনা নাজনিন কেয়া বলেন, ১৯৯২ সালে আমার বাবা হুমায়ুন রেজা এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। শুরুর দিকে হ্যাডস নামক এন.জি.ও দ্বারা পরিচালিত একটি প্রকল্প থাকলেও বর্তমানে এর পরিধি ব্যাপক। প্রকল্পটির মুখ্য উদ্দেশ্য ছিল পল্লী কৃষকদের দুগ্ধ এবং কৃষিজাত পন্যগুলির বিকাশ সাধনের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নে সহায়তা করা। ঐ সময় ফ্যাক্টরিতে দুধ নেওয়ার ফলে ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন দুগ্ধ উৎপাদনকারীগণ ন্যার্য্য মূল্যে দুধ বিক্রি করতে পারতো।

ডেনমার্ক থেকে অভিজ্ঞ দুজন শিক্ষানবীশ এনে তিন জন মহিলাকে মোজ্জারেলা চীজ তৈরীর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উৎপাদন শুরু করা হয়। ৯৮ সালে একটি পত্রিকায় বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে সোনারগাঁও হোটেলে ৫০ কেজি চীজ দিয়ে প্রথম বিক্রয় কার্যক্রম শুরু হয়। দাবি করা যায় এটিই বাংলাদেশের সর্বপ্রথম মোজ্জারেলা চীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান চীজের পাশাপাশি ঘি, মাখন, দই ও বিভিন্ন কৃষিজাত পন্য বিক্রি করে থাকেন । ২২ নভেম্বর সোমবার কারখানায় গিয়ে জানা যায়, কারখানাটি পুরাতন স্থান থেকে সরিয়ে নতুন স্থানে স্থাপন করে উৎপাদন শুরু করা হয়েছে। আপাতত করোনার কারনে ৭–৮ জন কর্মচারী দিয়ে উৎপাদন কার্যক্রম চলমান আছে। তবে পুরোদমে উৎপাদন শুরু হতে আরও মাসখানিক সময় লাগবে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরিতে সকাল থেকে বিকাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন অঞ্চল থেকে বাইসাইকেল, ভ্যান, ইজিবাইক, মটরবাইকে করে দুধ এনে দিচ্ছেন খামারীরা।

বর্তমানে এই চীজ কারখানাকে কেন্দ্র করে বেশ কয়েকটি দুগ্ধ খামার গড়ে উঠেছে বলে জানা যায়। কারখানায় দুধ সরবরাহের ফলে দুগ্ধ খামারীদের দু:খ-দুর্দশা, হয়রানী ও কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া এলাকার দুদ্ধ খামারী সাধন দাস ও হরিসাধন সহ বেশ কয়েকজন দুধের ব্যাবসায়ী জানান, আগে শহরের বিভিন্ন হোটেল ও বাসা-বাড়িতে দুধ দিত তারা; দুধের দাম বাকি পরে থাকতো দীর্ঘদিন। বর্তমানে এ ফ্যাক্টরিতে দুধ নিয়ে আর ঝামেলায় পরতে হয় না। এখানেই প্রতিদিন দুধ দিয়ে সাথে সাথেই ন্যর্য্য মূল্য নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

সালন্দর ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম মুকুল বলেন, নারী উদ্যোক্তা নাগিনা নাজনিন কেয়ার কারখানাটি ইতিমধ্যে পরিদর্শন করেছি। সেখানে গিয়ে দেখা যায় ৬–৭ জন নারী কর্মী দিয়ে উৎপাদন করা হচ্ছে চীজ। নারীদের কর্মসংস্থান ও উন্নতমানের চীজ উৎপাদন ও তা দেশে-বিদেশে বাজারজাতকরণনের মাধ্যমে এলাকার সুনাম সর্বত্র ছড়াচ্ছে এবং ঠাকুরগাঁও জেলা নতুন করে পরিচিতি লাভ করছে। আমি এ জাতীয় প্রতিষ্ঠানকে সাধুবাদ জানাই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 8 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক