হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কমিটি গঠনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে । বুধবার (৭ জুন) বিকেলে ওই উপজেলার বিএনপির কার্যালয়ে ৫ নং হরিপুর ইউনিয়নের কৃষক দল ও মহিলা দলের সম্মেলনে এ ঘটনা ঘটে।

এতে হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মজিদ আহত হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তির অভিযোগ, হরিপুর ইউনিয়নের কৃষক দল ও মহিলা দলের সম্মেলন চলছিল। এসময় আব্দুল মজিদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহেরের সাথে সম্মেলন বিষয়ে তর্ক বিতর্ক হয়। এ কথা বলার সাথে সাথেই আবু তাহের, উপজেলা বিএনপি সদস্য আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর ও আমগাও ইউনিয়নের ছাত্রদলের সভাপতি জমির, আব্দুল মজিদের গলা চেপে ধরে মারধর করে। এক পর্যায়ে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে নেতাকর্মীরা আব্দুল মজিদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসা প্রদান করে ।

এ বিষয়ে হরিপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামালউদ্দীন জানান, ইউনিয়ন বিএনপি সভাপতি- সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা চাচ্ছিলেন কৃষক দল ও মহিলাদের মধ্যে যারা গ্রহণযোগ্য বা পরিচিত মুখ তাদেরকেই নির্বাচিত করা। এ কথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বলতে গেলে তিনি কয়েকজন ছেলেকে নিয়ে আব্দুল মসজিদকে মারধর শুরু করে। পরে তার মাথা ফেটে যায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহাসচিব স্যার ও জেলা বিএনপির সভাপতিকে বিষয়টি অবগত করা হয়েছে।

আর অভিযুক্ত হরিপুর উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের মারধরের বিষয়টি অভিযোগ অস্বীকার করে বলেন, আজ উপজেলা বিএনপির কার্যালয়ে কৃষক দলও মহিলাদলের সম্মেলন ছিলো৷ এসময় আব্দুল মজিদ এসে বলে তাকে দাওয়াত দেওয়া হয়নি। এ সম্মেলন হতে দেবো না। এক পর্যায়ে আমাকে হুমকি দেওয়া শুরু করে। এ সময় অন্যান্যনেতা কর্মীদের সাথে ধস্তাধস্তিতে দরজায় লেগে তার মাথা ফেটে যায়। তাকে কেউ মারধর করেনি।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত একজন চিকিৎসাধীন। তবে মারধরের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 5 minutes আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 21 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক