হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে এশিয়ার বৃহত্তম সূর্যাপুরি গাছের ডালপালায় আমে ভরে গেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মে, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ একটিই মাত্র গাছ যেটি ২ বিঘার অধিক জমির উপরে বিস্তৃত। এর উচ্চতা আনুমানিক ৯০ ফুট পরিধিও ৩৬ ফুটের কম নয়। গাছটির শীর্ষভাগ থেকে শুরু করে নুয়ে পড়া ডালের পাতার ফাঁকে ফাঁকে বাতাসে দুলছে সবুজ রঙের আম। আমে টুইটম্বুর পুরো গাছটি। আর এই গাছ থেকে লক্ষাধিক টাকার আম বিক্রয়ের আশা করছেন গাছটি লিজ নেওয়া ব্যক্তি।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী সীমান্তে মন্ডুমালা গ্রামে অবস্থিত বৃহত্তম সূর্যপুরী আম গাছটির কথা। আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু মোহাম্মদ বলেন, অনেকের কাছে এটি এশিয়ার সর্ববৃহত আম গাছ হিসেবে পরিচিত। ঐহিত্যবাহী বিশ্ব পরিচিত প্রাচীন এই গাছটির আনুমানিক বয়স প্রায় ২৬০ বছরের কাছাকাছি। ঠাকুরগাঁও জেলা শহর থেকে এ ‍গাছের ‍দূরত্ব প্রায় ৩৬ কি.মি । প্রকৃতির নিজ খেয়ালে বেড়ে উঠা সবুজে ঘিরা সুদৃশ্য গাছটির ডাল পালা ও আম সকলের দৃষ্টি ও মনকে আর্কষণ করে। তাই এক নজর দেখতে বিভিন্ন দেশ ও জেলার দূর-দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছেন অসংখ্য মানুষ । সরেজমিনে গেলে দেখা যায়, ঠাকুরগাঁও জেলায় এবার কয়েকবার শিলাবৃষ্টি ও ঝড়-বাতাসে আম, লিচু সহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হলেও এ গাছটি আমে টুইটম্বুর আছে। গাছটির কাণ্ড থেকে বের হয়েছে ২২ টি ডাল। ডাল গুলো কাণ্ড থেকে বেরিয়ে একটু উপরে উঠেই আবার ঢেউয়ের মতো মাটিতে নেমে গেছে। এমন দৃষ্টি জুড়ানো মনোমুগ্ধকর গাছটিকে দেখতে সুদূর আমেরিকান প্রবাসী ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃদ্ধ-বৃদ্ধা, শিশু-কিশোর ও যুবক-যুবতীরা ছুটে এসেছেন।

আমেরিকান প্রবাসী মো. নুরুজ্জামান পিতা-মৃত নজরুল ইসলাম বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মুখলেসুর লালদহ গ্রামের । আমেরিকায় থাকাকালিন তিনি ইউটিউবে এই গাছটির অনেক ভিডিও দেখেছেন। তখন থেকেই গাছটিকে স্বচক্ষে এক পলক দেখার জন্য আকুল ছিল তার মন। তার সাথে কথা হয় সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ, তিনি বলেন, ‘কিছু দিন আগে আমেরিকা থেকে বাড়ি এসেছি। আজ শুধু এই গাছটিকেই দেখার জন্য এখানে এসেছি। দেখে অনেক ভালো লাগলো। গাছটি অনেক পুরনো ও অনেক জায়গা নিয়ে বিস্তৃত। প্রচুর আম ধরেছে যা বলার মতো না। এমনি আরেকজন আমেরিকান প্রবাসী মো. মোজাফফর হোসেন বাড়ি ঠাকুরগাঁও জেলা সদরে। তিনি বলেন, ‘এতো পুরনো একটি আম গাছ এখনো আছে, যা কল্পনাই করা যায় না। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, যে পুরনো একটি গাছে এতো আম ধরতে পারে। আমাদের এদিকে এক মাসের মধ্যে কয়েকবার ঝড় হয়েছে।

এখানে আসতে আসতে অনেক আম গাছ চোখে পরেছে কিন্তু এতো আম কোন গাছেই থাকতে দেখলাম না। এ গাছে এতো আম ধরছে যা কল্পনার বাইরে। কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। যা দেখে আমি খুবই মুগ্ধ।,পরিবার নিয়ে পঞ্চগড় বোদা থেকে এসেছেন মিজানুর রহমান । তিনি বলেন, এখানে এসে সুন্দর ও অনেক বড় গাছটি দেখে খুব ভালো লাগছে। এখানে যারা আসবে তাদেরও ভালো লাগবে।, শহর থেকে ঠাকুরগাঁও মাদার তেরেসা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আলো দাস। বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘুরতে এসেছেন। আলো দাস বলেন, এর আগে কখনোই এতো বড় গাছ চোখে দেখিনি। এখানে এসে দেখলাম। দেখে অনেক ভালো লাগলো।

এই সূর্যপুরি জাতের গাছটির আম অনেক সুস্বাদু ও এর একেকটি আমের ওজন হয় প্রায় ২০০-২৫০ গ্রাম। আর মাত্র ১০-১৫ দিন গেলেই আম গুলো পরিপক্ক হবে ও বাজার জাত করা যাবে। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এ গাছের মালিক দুই ভাই নূর ইসলাম ও সাইদুর রহমান। তাদের কাছ থেকে স্থানীয় আম ব্যবসায়ী সলেমান আলী নামে এক ব্যক্তি ৩ বছরের জন্য গাছটি লিজ নিয়েছেন। গত বছর আমের ফলন কম হওয়ায় কিছুটা লস হয়েছে তার। এবার গাছে ব্যাপক আমের ফলন হওয়ায় লাভের আশা করছেন তিনি। সলেমান আলী সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখকে বলেন, ‘আল্লাহর রহমতে এবার ফলন অনেক ভালো হয়েছে। প্রাকৃতিক দূর্যোগে আমের কোন ক্ষয়-ক্ষতি না হলে ৮০-১০০ মণ আম হতে পারে ধারণা করছি ও এর দামও এক লাখ টাকার ঊর্দ্ধে লাগবে।

বিখ্যাত এই আম গাছটির বয়স প্রায় ২৫০-২৬০ বছরের মতো উল্লেখ করে বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন বলেন, গাছটি ব্যক্তিমালিকাধিন হলেও আমি এই বালিয়াডাঙ্গী উপজেলায় যোগদানের আগে সেখানকার উন্নয়নের বিষয়ে একটি পরিকল্পনার প্রস্তাব পাঠানো হয়েছিল। তার পর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।, সূর্যপুরি জাতের এই আমগাছটিকে এশিয়া উপমহাদেশের সর্ববৃহত গাছ বলা হচ্ছে। এ বিষয়ে এটির কোন স্বীকৃতি আছে কিনা তা এই কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এধরণের কোন স্বীকৃতি আছে কিনা সেটি জানা নেই। লোকমুখে বলে। আসলে এটির আনুষ্ঠানিক কোন স্বীকৃতি আছে কিনা তা বলতে পারছি না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 6 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 12 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক