হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত তাপমাত্রায় মিষ্টি কুমড়া নিয়ে চিন্তায় কৃষকেরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও জেলায় অতিরিক্ত তাপমাত্রার ফলে মিষ্টি কুমড়া নিয়ে দুশ্চিন্তায় পরেছেন কৃষকেরা। দাম কিছুটা ভাল থাকলেও গাছের পাতা হলদে বর্ণ ধারণ করায় আশাতীত ফলন নিয়ে ভাবছেন চাষীরা। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে বীজ ও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হলেও এবারের ফলন নিয়ে ভানায় রয়েছেন তারা।
ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়। কিছুদিন পূর্বে রবি জাতের মিষ্টি কুমড়া ক্ষেত থেকে উঠিয়ে বিক্রি করা হয়। খরিপ-১ জাতের মিষ্টি কুমড়ার আবাদ চলমান রয়েছে। আর কিছুদিনের মধ্যে সেগুলো বিক্রি করবেন কৃষকেরা। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন, ভুল্লি, বড় বালিয়া, ছোট বালিয়া, আউলিয়াপুর, পুরাতন ঠাকুরগাঁও, আখানগর, ঢোলারহাটসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। জেলায় ঢাকা-১, ব্লাক সুইটি, মিতালি, ব্লাক সিটি সেরা ও সোহাগী সহ নানা জাতের মিষ্টি কুমড়ার আবাদ হয়। এতে বীজ দিয়ে সহযোগিতা করে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কম খরচে অধিক লাভের আশায় ঠাকুরগাঁও জেলার কৃষকেরা দিন দিন মিষ্টি কুমড়ার আবাদ করছেন বেশি। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া এলাকার সফল চাষী হাবিব মো: আহসানুর রহমান পাপ্পু বলেন, গত মৌসুমের শুরুর দিকে ভাল ভলন ও দাম পাওয়ায় এ বছর মিষ্টি কুমড়ার চাষ করেছি। এ মৌসুমে ৩০ একর জমিতে কুমড়া লাগিয়েছি। আরও প্রায় ১ মাসের মধ্যে মিষ্টি কুমড়া বিক্রি শুরু হবে। বর্তমানে বাজারে মনপ্রতি মিষ্টি কুমড়া ৭শ টাকা থেকে ৯শ টাকায় বিক্রি হচ্ছে। আশা করছি ভাল দাম পাব। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকার কৃষক সাইফুর রহমান বলেন, ৬ বিঘা (৩শ শতক) জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। গাছে ফুল এসেছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে কিছু কিছু গাছ হলুদ বর্ণের হয়ে গেছে। কৃষি অফিসের সাথে যোগাযোগ করছি, সমস্যা থেকে উত্তোরণের জন্য। প্রত্যাশা করছি ফলন ভাল হলে ন্যর্য্য মূল্য পাব।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, ২ ধরনের মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে। এর মধ্যে রবি জাতের কুমড়া ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বর্তমানে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়া ক্ষেতে রয়েছে। বেশিরভাগ এলাকায় গাছে ফুল ধরেছে, আর মাসখানিকের মধ্যে এ জাতের মিষ্টি কুমড়া বাজারে উঠতে শুরু করবে। তবে অতিরিক্ত তাপমাত্রার ফলে ভাইরাসজনিত কারনে কিছু গাছ হলদে বর্ণ ধারণ করায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। এ বছর ঠাকুরগাঁও জেলা মোট ৩ হাজার ১৯৮০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।

রবি জাতের মিষ্টি কুমড়ার আবাদ শেষে বর্তমানে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়ার আবাদ চলমান রয়েছে। গত বছরে ১ হাজার ১০৫ হেক্টর জমিতে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছিল। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও জেলায় মিষ্টি কুমড়ার ভাল ফলন হয়। প্রতি বছরের ন্যয় এ বছরও মাঠ পর্যায়েরও কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে খরিপ-১ জাতের মিষ্টি কুমড়ার আবাদ চলমান রয়েছে। বর্তমানে বাজারে দামও ভাল রয়েছে, সামনের দিনে এ জাতের মিষ্টি কুমড়ায় কৃষকেরা ন্যার্য্য মূল্য পাবেন বলে আশা করা যাচ্ছে। কৃৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন উন্নত জাতের মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়েছিল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 17 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক