হোম
আন্তর্জাতিক

ট্রাম্প বলেছেন নিউইয়র্কে এক লাখের বেশি মানুষ মারা যেতে পারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ

USA-Tramp-mknewsbd

ফাইল ছবি

দুই লাখ মানুষের মৃত্যু আশঙ্কা টাস্কফোর্সের প্রতি ৯ মিনিটে একজনের মৃতু্য হচ্ছে নিউইয়র্কে এক লাখের বেশি মানুষ মারা যেতে পারে ট্রাম্প নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ বা তারও বেশি হতে পারে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা বলেন। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ’র পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি। বর্তমান করোনা পরিস্থিতি ও পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে তৈরি করা মডেল অনুযায়ী, শীর্ষক টক শোতে এমন আভাস দিয়েছেন তিনি। ফাউসির আশঙ্কা, যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ হতে পারে।

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্টে অ্যাট হোম গাইডলাইন আরও ৩০ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই সপ্তাহ আগে ১৫ দিনের জন্য এ গাইডলাইন ঘোষণা করেছিলেন তিনি, যার মধ্যে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত ছিল। সোমবার ওই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। গত সপ্তাহে ট্রাম্প ১২ এপ্রিলের ইস্টারের পরবের সময় দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে বলেও আশা প্রকাশ করেছিলেন। কিন্তু এদিনের সংবাদ সম্মেলনে আগের অবস্থান থেকে সরে আসেন তিনি। ট্রাম্প জানান, কোভিড-১৯ এ সম্ভাব্য মৃত্যু সংখ্যা সম্পর্কে রোববার সবচেয়ে সঠিক ও বিশদ তদন্ত ও বিশ্লেষণ প্রতিবেদন পেয়েছেন। তিনি জানান, যদি আমরা কিছু না করি তাহলে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্প বলেন, দুই সপ্তাহের মধ্যে মৃত্যু সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। বিজয় অর্জিত হওয়ার আগেই জয় ঘোষণার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনারা যত ভালো করবেন, তত দ্রম্নত এই দুঃস্বপ্ন শেষ হবে।

করোনায় যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃতু্যর আশঙ্কা তবে দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ’র পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে। হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়োজিত আছেন ফাউসি। ফাউসি বলেন, রোগ বিশ্লেষণমূলক মডেলগুলোতে সবচেয়ে খারাপ ও সবচেয়ে ভালো চিত্রটি উঠে আসে। বাস্তবতা থাকে মাঝামাঝি পর্যায়ে। আমি কখনোই কোনো রোগের এমন মডেল দেখিনি, যাতে সবচেয়ে খারাপ ফলটি এসেছে। তা সবসময় সর্বোচ্চ সীমাকে ছাড়িয়ে গেছে। আমি বোঝাতে চাইছি, আমরা এখন যা দেখছি, তার ভিত্তিতে বলতে চাই, মৃত্যু সংখ্যা দুই লাখ পর্যন্ত হতে পারে। তবে আমি এ হিসাবকে চূড়ান্ত বলে ধরে নিতে চাই না।

এর আগে, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৮১ হাজার মানুষের মৃত্যু আশঙ্কা জানিয়েছিলেন ওয়াশিংটন স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়’র গবেষকরা। ওই গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বোচ্চ হতে পারে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। জুন মাসের পর থেকে ভাইরাসটির প্রকোপ কমতে শুরু করলেও জুলাই মাসের শেষ নাগাদ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হতে থাকবে।

ওই গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালের ওপর চাপ বাড়বে। মহামারির চূড়ান্ত পর্যায়ে হাসপাতালের শয্যা সংখ্যা ও প্রয়োজনীয় ভেন্টিলেটরেরও সংকট দেখা দিতে পারে। সবেচেয়ে বেশি উপদ্রম্নত নিউইয়র্কে এখনই ভেন্টিলেটরের টান পড়ছে। প্রতি ৯ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে নিউইয়র্কে বর্তমানে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে নিউইয়র্কে। এক হিসাবে দেখা গেছে, নিউইয়র্কে প্রতি ৯ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।

গত ১ মার্চ নিউইয়র্কে ইরানফেরত একজন প্রথম করোনায় আক্রান্ত হয়। এর দুদিন পরই সেখানে দ্বিতীয় আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর থেকেই ওই অঙ্গরাজ্যে দ্রম্নতগতিতে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ে। কিন্তু সময়ের সঙ্গে পালস্না দিয়ে ওই অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছেই। সেখানে মৃত্যু সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আর পুরো যুক্তরাষ্ট্রে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৪৩ হাজারের বেশি। আর মৃত্যু সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। ফলে করোনার হটস্পট হিসেবে নিউইয়র্ক, নিউ জার্সি এবং কানেক্টিকাটের কথা উলেস্নখ করে ওই তিন অঙ্গরাজ্যের বাসিন্দাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক