হোম
অপরাধ

ঠাকুরগাঁও ঢোলারহাটে কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্পের সভাপতি ও ইউনিয়নের ৪নং – ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদের বিরুদ্ধে । ১৩ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় শ্রমিক আব্দুল গফুর, রাজ্জাক, আজিজুল ইসলাম, আইজুল, মকবুল সহ কয়েকজন ব্যক্তি টাকা আত্মসাতের বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, ঐ ইউনিয়নের ”বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পশ্চিমে পাকা রাস্তা ভায়া বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রকাশ মাষ্টারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার” কাবিখা প্রকল্পের জন্য ১ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু নাম মাত্র কাজ করে ভুয়া শ্রমিকের মাষ্টাররোল তৈরী করে স্বাক্ষরে প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ অর্ধেক টাকা উত্তোলন করেন আব্দুর রশিদ। অথচ উল্লেখিত প্রকল্প বাস্তবায়নে কিছু শ্রমিককে ১৮ হাজার টাকা চুক্তি দিয়ে রাস্তার কাজ করান তিনি। সরকারি পরিপত্র অনুযায়ী কাবিটা প্রকল্পের টাকার পরিমাণ, প্রকল্পের নাম ইত্যাদি উল্লেখ করে সাইবোর্ড দেওয়ার কথা থাকলেও তা টাঙ্গানো হয়নি। অভিযোগে আরও উল্লেখ করা হয় চুক্তি অনুযায়ী কাজ না করে নাম মাত্র রাস্তা সংস্কারের কাজ করা হয়, রাস্তায় শুধু ঘাস সেচিয়ে কাজ শেষ করেছেন আব্দুর রশিদ। কোন প্রকার খাল কিংবা রাস্তায় মাটি ভরাট করেননি। ইতিপূর্বেও আব্দুর রশিদ মেম্বার বিভিন্ন প্রকেল্পর কাজের সভাপতি হয়ে বহু টাকা আত্মসাত করেছেন উল্লেখ করে, কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়টি সরেজমিনে তদন্ত পুর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়। প্রকল্পের সদস্য অনিমেশ, শিবচরনকে কাবিটার কাজের অনিয়ম বিষয়ে জানতে চাইলে তারা কিছু জানেন না এবং সবকিছু আব্দুর রশিদ মেম্বার জানেন বলে জানান। প্রকল্পের সদস্য সচিব ঢোলারহাট ইউনিয়নের ১,২,৩ নং আসনের সংরক্ষিত নারী ইউপি সদস্য নেপালী বলেন, রাস্তার কাজ হয়েছে কিনা জানিনা; আমার জানামতে কাজ হয়নি। অনেকদিন আগে আমার কাছে কাগজে সহি নিয়েছিল রশিদ মেম্বার। কাজ যদি না করা হয়ে থাকে তাহলে কাজ করার জন্য মেম্বারকে বলবো। অভিযোগের বিষয়ে ঢোলারহাট ইউনিয়নের ৪নং -ওয়ার্ডের মেম্বার মো: আব্দুর রশিদ বলেন, কাজ তো করেছি গত বছরের ডিসেম্বরে। ঠাকুরগাঁও সদর পিআইও অফিসার সরেজমিনে দেখে গেছেন। পরিষদের মেম্বার ও চেয়ারম্যান সহ কাজ করেছি। আমার বিষয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়। ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, কাজ তো এখনও শেষ হয়নি। কাজের যে অংশটুকু বাকি আছে সেটা করবে। টাকা আত্মসাতের বিষয়টি আমি জানি না। তবে প্রকল্পের বাকি টাকা পেলে অসম্পুর্ন কাজটুকু করবে। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, বিষয়টি সম্পকে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে যদি কোন ধরনের অসংগতি থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 8 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক