হোম
নির্বাচিত কলাম

জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের নতুন নেতা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২০ ৭:২৩ পূর্বাহ্ণ

জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের নতুন নেতা-এম কে নিউজ

ফাইল ছবি

জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের নতুন নেতা। বাংলাদেশের ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের নতুন আমীর হয়েছেন জুনায়েদ বাবুনগরী। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আমীর আহমদ শফীর মৃত্যুর দু মাসের মাথায় সংগঠনটির একটি সম্মেলনে এই নেতৃত্ব নির্বাচন করা হলো। মি. বাবুনগরী একসময় হেফাজতে ইসলামের সেকেণ্ড-ইন-কমাণ্ড ছিলেন। কিন্তু উত্তরাধিকার নির্বাচন নিয়ে শীর্ষ নেতার সাথে মতবিরোধ দেখা দিলে তাকে পদ ছাড়তে হয়। আহমদ শফির মৃত্যুর আগেই তাদের বিরোধ চরম আকার ধারণ করে।

এক পক্ষে জুনায়েদ বাবুনগরী ও অন্য তরফে আহমেদ শফীর ছেলে আনিস মাদানী তাদের অনুসারীদের নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যান। এক সম্মেলনের পর মি. বাবুনগরীকে আমীর ও নূর হুসাইন কাসেমীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। হাটহাজারী মাদ্রাসার এই সম্মেলনে যোগ দেননি আনিস মাদানী ও তার অনুসারীরা। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী  জানিয়েছেন, সকাল দশটার দিকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলা সম্মেলনে ৬৪ জেলা থেকে হেফাজতে ইসলামের সাড়ে পাঁচশ জন নেতা অংশ নিয়েছেন বলে তিনি জানান।

হেফাজতে ইসলামের কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যাতে আহমেদ শফীর ছেলে আনাস মাদানী ও তার অনুসারীরা অংশ নেননি। নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন তারা। মি. মাদানীর অনুসারী মঈনুদ্দিন রুহী বিবিসিকে বলেন, তারা একতরফাভাবে সম্মেলন করার উদ্যোগ নিয়েছে এবং তাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমটির ৬৫ জন নেতাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমরা এই সম্মেলনকে অগণতান্ত্রিক ও অবৈধ মনে করি। এজন্য আমরা কমিটি প্রত্যাখ্যান করছি। তারা নিজেদেরই হেফাজতে ইসলামের মূল অংশ মনে করেন বলে জানান।

আজিজুল হক ইসলামবাদী অবশ্য বলছেন, ওনাদের সবাইকে দাওয়াত করার সিদ্ধান্ত ছিল। কিন্তু ওনারা দাওয়াত পাওয়ার আগেই হেফাজতের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। বিভিন্ন কারণে ওনারা মিটিং-এ হাজির হওয়ার পরিবেশ নষ্ট করে ফেলেছেন। সেই কারণেই হয়ত ওনারা মিটিং-এ উপস্থিত হননি। হেফাজতে ইসলামের সম্মেলন সবার জন্য উন্মুক্ত ছিল।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কওমী মাদ্রাসা-ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমীর আহমেদ শফীর মৃত্যুর পর থেকে দলটির নতুন নেতৃত্ব নিয়ে তার ছেলের সাথে কোন্দল দেখা দেয়। সংগঠনটির ভাঙনের দিকে যাচ্ছে কিনা সেনিয়ে আলাপ চলছে আহমদ শফীর মৃত্যুর পর থেকেই। গতকাল আহমেদ শফীর ছেলে ও তার অনুসারীরা সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করে। ব্লগারদের বিরুদ্ধে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নিয়ে হেফাজতে ইসলাম আলোড়ন তুলেছিল ২০১৩ সালে।

এরপর সংগঠনটির প্রতিষ্ঠাতা আমীর আহমদ শফীর সাথে সরকারের সখ্যতা গড়ে ওঠে। গত কয়েক বছর ধরে সরকারের সাথে সখ্যতার প্রশ্নে সংগঠনটিতে পক্ষে-বিপক্ষে দু’টি ধারার সৃষ্টি হয়েছিল। কারণ সরকার-বিরোধী বিভিন্ন ইসলামপন্থী দলের নেতারাও সংগঠনটিতে রয়েছেন। এখন সংগঠনের নেতৃত্ব নিয়ে বিভক্তি দৃশ্যমান হয়েছে। দুই পক্ষের নেতাদের সাম্প্রতিক বক্তব্যেও তা উঠে এসেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 9 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক