হোম
আইন-বিচার

জামালগঞ্জে প্রতারক চক্রের হাত থেকে ক্রয়কৃত ট্রাক গাড়ি উদ্ধার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধঃ সুনামগঞ্জের জামালগঞ্জে প্রতারক চক্রের হাত থেকে সাড়ে ৯লাখ টাকায় ক্রয়কৃত ট্রাক গাড়িটি উদ্ধার ও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ভূক্তভোগী পরিবারের আয়োজনে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মো: আসাদুর রহমান। লিখিত বক্তব্যে প্রতারিত আসাদুর রহমান উল্লেখ করে বলেন আমি মো:আসাদুর রহমান ,পিতা আ: বাতেন সাং- ছেলাইয়া ,ইউ/পি ভীমখালী,থানা জামালগঞ্জ জেলা সুনামগঞ্জ। আমি ও আমার পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি। তিনি বলেন আমার আপন বড় ভাই আতিকুর রহমান একজন মালয়েশিয়া প্রবাসী।

তিনি দেশে ছুটিতে এসে আমার এই ভাই তার সারাজীবনের জমানো অর্থ নগদ সাড়ে নয় লক্ষ টাকা দিয়ে গত ২৬/৯/২০২২ইং তারিখের ট্রাকটি ১০০টাকা মুল্যে তিনটি নন জুডিসিয়াল ষ্ট্যাম্প ক্রয় করে লিখিত ভাবে সাক্ষীর উপস্থিতি ও স্বাক্ষর নিয়ে একই গ্রামের একটি মালবাহী ট্রাক মালিক মো: রিয়াদ হাসান (সানু), পিতা- মুক্তার আলী, সাং-ছেলাইয়া , ইউ/পি ভীমখালী, থানা জামালগঞ্জ -জেলা সুনামগঞ্জ এর নিকট হইতে ক্রয় করেন । ট্রাক গাড়িটির বর্ণনা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ঢ ১৪-৬৬৬১,মডেল টাটা ২০১৬, চেচিচ নং-মেট -৪৫৪০৪২,কেটিওয়াই -২৪১১২,ইঞ্জিন-৪৯৭,টিসি -৯২,কে টি ওয়াই -৮৩৯২৪৮,গাড়ির রং-ব্ল, গাড়ির ওজন-৪১০৬,উক্ত ট্রাকটি বিক্রয়ের রশিদপত্র ১জন গ্রহিতা ১জন দাতা ১০০ টাকার ৩টি ষ্ট্যাম্প ও স্বাক্ষীদের স্বাক্ষর দ্বারা সম্পাদিত রয়েছে । গত ০৫/১১/২০২২ইং তারিখে জামালগঞ্জ মসজিদ মার্কেটে লিখিত স্ট্রাম্পের মাধ্যমে নগদ সাড়ে ৯লাখ টাকা পরিশোধ করে ট্রাকটি কেনা হয়।

এসময় ট্রাক মালিক মো: রিয়াদ হাসান (সানু), আমাদের জানান ট্রাকটির মুল কাগজ কোম্পানিতে রয়েছে পরে আমাদের নামে টান্সফার করে কিছুদিন পর দিয়া দিবেন । আমার ভাই আতিকুর রহমান সরল বিশ্বাসে এবং বিক্রেতা আমরা উভয়ই একই গ্রামের বাসিন্দা হওয়ায় বিক্রেতা মো: রিয়াদ হাসান(সানু)র, কথা বিশ্বাস করে ষ্টাম্পের মাধ্যমে সাড়ে ৯ লাখ টাকা নগদ পরিশোধ করে ট্রাক গাড়িটি ক্রয় করি। আমার বড়ভাই আতিকুর রহমান গাড়িটি কেনার পর তিনি বিদেশ চলে যান। গত ১ আগষ্ট ২০২৩ইং তারিখ পর্যন্ত খরিদকৃত ট্রাক গাড়িটি আমাদের কাছে ছিল কোন সমস্যা হয়নি। গাড়িটি ড্রাইভার রেখে এবং আমরা নিজে ও গাড়ি চালিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলাম। গত ০১/০৮/২০২৩ইং তারিখে হঠাৎ করে ছেলাইয়া গ্রামের মুক্তার আলীর ছেলে বিক্রেতা মো: রিয়াদ হাসান ( সানু), মিরাশ আলীর ছেলে প্রতারক নিজাম নূর ও মিজানুরসহ কয়েকজন পুলিশ নিয়ে আমাদের কাছ থেকে আমাদের ক্রয়কৃত ট্রাকটি জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যায়। আমাদের সাথে প্রতারণার মাধ্যমে গাড়িটি পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়।

ঘটনার পর পরই আমি বাদি হয়ে নামাংঙ্কিত প্রতারকদের আসামী করে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ নিয়ে গেলে থানা পুলিশ আমাদের অভিযোগটি গ্রহন করেননি। আমি নিরুপায় হয়ে গত ২১/০৮/২০২৩ ইং তারিখে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামালগঞ্জ,সুনামগঞ্জ জোনে একটি মামলা দায়ের করি। যার মামলা নং-সি.আর-২০৩/২৩ জামালগঞ্জ। আমাদের ট্রাক গাড়িটি প্রতারক চক্রের কবল হইতে উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি। তিনি আরো উল্লেখ করেন আদালতে মামলা করায় আসামীগণ বিভিন্ন সময় ভূক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন ছেলাইয়া গ্রামের মো: দিলোয়ার হোসেন, রাসেল মিয়া,কবির হোসেন,জিল্লুর রহমান,ওয়াকিব মিয়া,রুবেল মিয়া,রইছ মিয়া, আমজদ হোসেন প্রমূখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক