admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ
জাতীয় সংসদে আগামী ২০২১-২০২২ এ যে সব পণ্যের দাম বাড়ছে বা দাম কমছে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন তিনি। এবারের বাজেটের শিরোনাম- জীবন-জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও বাজেটে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর আরোপের প্রস্তাব করা হয়েছে। একইভাবে অনেক পণ্যের ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ও ভ্যাট ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এর ফলে স্বাভাবিকভাবেই কিছু পণ্যের দাম বাড়বে, আবার কিছু পণ্যের দাম কমবে।
যেসব পণ্যের দাম বাড়ছেঃ খনিজ তেল, সাবান, ইন্ডাস্ট্রিয়াল সল্ট, আমদানিকৃত মোবাইল ফোন, মাশরুম, আমদানিকৃত মাংস, মিষ্টিজাত কনফেকশনারি, গাড়ির সুরক্ষা কাঁচ, চুইংগাম, বিদেশি রড, ৭৫০ ওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন মোটর, আমদানিকৃত লোহার তার ও রাইস ব্র্যান অয়েল ইত্যাদি।
যেসব পণ্যের দাম কমছেঃ মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি, কৃষি যন্ত্রপাতি, কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ, সিমেন্ট, স্টিল শিল্প, মাস্ক, পিপিই, গগলস, ভাইরাস শনাক্তের কিট, স্যানিটারি ন্যাপকিন, কেমিক্যাল ও মেডিসিন পণ্য। প্রণোদনা থাকায় বেশ কিছু সেবা নিতেও খরচ হবে আগের চেয়ে কম অর্থ। সেগুলো হলো ক্লাউড সার্ভিস, ই-লার্নিং প্লাটফর্ম, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস ও ফ্রিল্যান্সিং। কমতে পারে হাসপাতালের আইসিইউ এবং সিসিইউর খরচ।