হোম
জাতীয়

জাতীয় সমাজসেবা দিবস এ ফ্রেন্ডশিপ পেলো মানব কল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ এ ফ্রেন্ডশিপ মানব কল্যাণে নিয়োজিত কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয় এবং মানুষের কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী মানুষের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ফ্রেন্ডশিপ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড লাভ করে।

২ জানুয়ারী (বৃহস্পতিবার) জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষে জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে কুড়িগ্রাম সদরে অবস্থিত প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র অফিস চত্বরে উক্ত সহায়ক উপকরণ ও এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা: মো: আরিফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা: আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাোসহ আরো অনেকে। বক্তারা ‘ফ্রেন্ডশিপ’ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বক্ষেত্রে ফ্রেন্ডশিপকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফ্রেন্ডশিপ-এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন বলেন, মানুষের মৌলিক মানবাধিকার, তথ্য জানার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার, নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে ফ্রেন্ডশিপ এর মাধ্যমে আমরা কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। অনুন্নত ও দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে মৌলিক সেবাগুলি থেকে প্রায় বঞ্চিত চরাঞ্চলে বসবাসকারী মানুষের গুণগত জীবন বিনির্মাণ একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, ক্ষমতায়ন, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, “ফ্রেন্ডশিপ” একটি সমাজকল্যাণমূলক, অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কেন্দ্রিক চর এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অঞ্চলে দুর্গম ও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকা হতদরিদ্র মানুষের সার্বিক কল্যাণে “ফ্রেন্ডশিপ” ছয়টি ভিন্ন বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ুগত পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ও সংস্কৃতি সংরক্ষণ এর আওতায় কার্যকর সেবা দানের মাধ্যমে কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক