হোম
আইন-বিচার

জগন্নাথপুরে জালিয়াতি চক্রের হোতা সায়াদ মিয়াসহ ৫ জনকে জেলহাজতে প্রেরণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মৃত ইউনুছ আলীর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে হিসেবে হাজী সায়াদ মিয়া তিনি তার পিতার একমাত্র সন্তান দেখিয়ে সাবেক চেয়ারম্যানের সার্টিফিকেট জাল জালিয়াতি করে ভিট রকম ৪ শতক ভূমি অন্যত্র বিক্রির করার অভিযোগে আপন বড়ভাইসহ ৫জনের জামিন না মুঞ্জর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জগন্নাথপুর জোনে আসামীরা হাজিরা দিতে এলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মুঞ্জুর করে কারাাগরে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় আসামীর আপন ছোটভাই শাহিদ মিয়া গংরা বাদি হয়ে গত ২০২৩ সালের ২৮ আগষ্ট তাদের পৈত্তিক সম্পত্তি তাদের আপন বড়ভাই হাজী সায়েদ মিয়া তার পিতার একমাত্র সন্তান দাবী করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে ৪ শতক ভিটারকম ভূমি চিলাউড়া বাজার সংলগ্ন এলাকায় জাল সার্টিফিকেটের মাধ্যমে অন্যত্র একলাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে টাকা আত্মাসাধের অভিযোগে এ মামলাটি দায়ের করেন। যার মামলা নং- সিআর ১৬৯/২০২৩ ইং তারিখ ।

মামলায় বাদির আপন বড়ভাই হাজী সায়াদ মিয়াকে প্রধান করে আরো ৪জনসহ মোট ৫জনকে আসামী করা হয়। মামলার অন্যান্য আসামীরা হলেন,খরিদকৃত ৪ শতক ভিট রকম ভূমির মালিক একই গ্রামের ছুরকুম উল্ল্যার ছেলে আলফু মিয়া,জগন্নাথপুর সাব-রেজিস্ট্রার অফিসের ডিটরাইটার(সনদ নং-৪৭) ও একই গ্রামের জমিল মিয়ার ছেলে বশির মিয়া,শরিয়ত উল্ল্যার ছেলে জাহাঙ্গীর আলম ও মৃত ছমরু মিয়ার ছেলে তখদ্দুছ আলী।

মামলার অভিযোগে জানা যায়,২০২১ সালের ২৪ জানুয়ারী প্রতারক হাজী সায়াদ মিয়া প্রতারনার মাধ্যমে তার আপন দুইভাই ও একবোনকে না জানিয়ে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ঐ ৪ শতক ভিটারকম ভূমি একই গ্রামের আলফু মিয়ার নিকট বিক্রি করেন।

এ ব্যাপারে মামলার বাদি শাহিদ মিয়া মামলা দায়ের ও আপন বড়ভাইসহ ৫ জনকে জাল জালিয়াতির মামলায় কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করে বলেন,আপন বড়ভাই হয়ে কিভাবে আমাদেরকে ঠকিয়ে পৈত্তিক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পারেন তা ভাবলে হতভাগ হওয়া ছাড়া আর কিছুই নেই। ইতিমধ্যে বড়ভাই কারাগারে আটককৃত হাজী সায়াদ মিয়া তাদের পৈত্তিক সম্পত্তির অনেক কাগজপত্র আত্মসাত করে গত স্যাটেলমেন্টের জড়িপে তার নামে এককভাবে অসংখ্য জমিজমা রেকর্ড করে নেন। তিনি ঐ সমস্ত প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল মিয়া জানান,হাজী সায়াদ মিয়া আমার এবং চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর জালজালিয়াতি করে আইন বিরোধী কাজ করেছেন তাদের কঠিন শাস্তির দাবী জানিয়ে চলতি বছরের ২৩ আগষ্ট মামলার বাদির নিকট প্রতিবাদ লিপি প্রেরণ করেন।

এ ব্যাপারে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন সাবেক চেয়ারম্যান মোঃ আরশ আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক