হোম
অপরাধ

চিলাহাটিতে স্বামীর বালিশ চাপায় স্ত্রীর মৃত্যু,স্বামী গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার: নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মুক্তিরহাট সাতঘড়িয়া গ্রামে বালিশ চাপা দিয়ে বিউটি আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় ভুক্তভোগীর স্বামী নাসির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক এগারোটার দিকে ভোগডাবুড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুক্তিরহাট সাতঘড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসীর সুত্রে যানাযায়, একই ওয়ার্ডের পাশ্ববর্তী এলাকার আজিমুল ইসলামের মেয়ে বিউটি আক্তার (২২) সাথে ২০২০ইং সালে ইসলামি শরিয়াহ মোতাবেক সাতঘরিয়া পাড়ার বেলাল হোসেনের ২য় পুত্র নাসির হোসেনের সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে।

তারা আরও জানায়, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। গত শুক্রবার নাসিরের বড় ভাবী পড়ে গিয়ে তার হাত ভেঙ্গে যায় । ১৯ তারিখ মঙ্গলবার নাসির হোসেন তার বড় ভাইয়ের স্ত্রীকে সাথে নিয়ে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। এবং ভাবির চিকিৎসা শেষে রাত্রি বেলা বাড়িতে ফিরে আসে।

বাড়িতে আসার পর শয়ন ঘরে তার স্ত্রী বিউটি আক্তার এর সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।এসময় তাদের ঘরের মধ্যে অন্য কাউকে প্রবেশ করতে নিষেধ করে নাসির, কিছুক্ষণ পর রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বিউটি বেগমের বাবার বাড়িতে বিউটির ভাই শরিফুল ইসলামকে নাসির ফোন করে জানিয়ে দেয় যে তোমার বোন আত্মহত্যা করেছে।

তাৎক্ষণিকভাবে বিউটির ভাই শরিফুল ইসলাম তার এলাকা থেকে তিন চার জন লোক নিয়ে নাসিরের বাড়িতে এসে দেখে তার বোনকে বিছানায় শোয়ানো অবস্থায় সে সময়ে নাসির ব্যতীত বাড়ির লোকজন কেউ নেই সবাই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ঘটনাস্থল থেকে শরিফুল চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিউটির মরদেহ উদ্ধারসহ নাসিরকে গ্রেফতার করে ডোমার থানায় প্রেরণ করেন।

এবিষয়ে মৃত বিউটি বেগমের ভাই শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বোনকে নাসির বালিশ চাপা দিয়ে হত্যা করে আমাকে ফোন দিয়ে আত্মহত্যার কথা বলেছে আমি তার বাড়িতে গিয়ে দেখলাম এবং বুঝতে পারলাম প্রকৃত অর্থে আমার বোনকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে এবং আশেপাশের কেউ যেন কোন শব্দ শুনতে না পারে সেজন্য মুখে বালিশ চাপা দিয়ে ধরেছিল। এ ব্যাপারে ডোমার থানায় আমরা একটি হত্যা মামলা দায়ের করেছি।

গ্রেফতারকৃত নাসির হোসেন ৯নং ওয়ার্ডের সাতঘরিয়া এলাকার বেলাল হোসেনের ২য় সন্তান। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, এবং সেই পরিপ্রেক্ষিতে ০১ নং আসামী নাসির হোসেনকে গ্রেফতার করে বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 19 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক