হোম
জাতীয়

চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য সংগীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান,নীলফামারী প্রতিনিধিঃ দেশবরেণ্য ও প্রখ্যাত সংগীতশিল্পী, লেখক গবেষক শিল্পকলা একাডেমির সাবেক মহা পরিচালক এবং সুর সম্রাট আব্বাস উদ্দীনের কনিষ্ঠ পুত্র মোস্তফা জামান আব্বাসীকে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রেখে দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার ১০ই মে ভোর ছয়টার সময় ঢাকা বনানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পারিবারিক সুত্রে যানাযায় বাদ জোহর বনানীর আজাদ মসজিদের সামনে তার জানাজা সম্পন্ন করে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মোস্তফা জামান আব্বাসীর উপমহাদেশের প্রখ্যাত এক সংগীত পরিবারে তার জন্ম । বাবা আব্বাস উদ্দীন একজন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। পিতার কাছে মোস্তফা জামান আব্বাসী সংগীতের পাশাপাশি পেয়েছিলেন ধর্মীয় চেতনার দীক্ষা। আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে ভালবেসে তিনি লিখেছিলেন মুহাম্মদের নাম গ্রন্থ।

সংগীতে অবদানের কারণে ১৯৯৫ সালে মোস্তফা জামান আব্বাসী একুশ পদকে ভূষিত হয়েছিলেন।তার চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া পল্লীগীতি ও ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, তার মেয়ে নাশিদ কামাল একজন বরেণ্য শিল্পী, বোন ফেরদৌসী রহমান প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সংগীতঞ্জ হিসেবে সমাদৃত।

মোস্তফা জামান আব্বাসী দীর্ঘদিন ধরে বিটিভিতে ভরা নদীর বাঁকে নামে একটি অনুষ্ঠান করতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় পঞ্চাশটি।মৃত্যুর খবরটি তার বড় মেয়ে সংগীত শিল্পী সামিরা আব্বাসী সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুকে পোস্ট করেছিলেন, সোনার চান পাখি,,,,,,,,,,,,, আর দেখা হবে ?

পরিবারের লোকজন জানান, মোস্তফা জামান আব্বাসী দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে নানা রকম জটিলতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে বনানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং শনিবার ভোর আনুমানিক ছয়টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে সন্তানসহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সংগীতপ্রিয় অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে, মোস্তাফা জামান আব্বাসীর মৃত্যু ১০ মে, ২০২৫ইং, মৃত্যুকালে তার বয়স ৮৭ বছর। ১৯৩৭ইং সালের ৮ই ডিসেম্বর পিতা আব্বাসউদ্দিন এবং মাতা লুৎফুন্নেসার ঘর আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন তিনি।
তার পিতা কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদ। মা বিশিষ্ট কবি লুৎফুন্নেসা আব্বাস। বড়ভাই সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। ছোটবোন ফেরদৌসী রহমান দেশের শীর্ষ কণ্ঠশিল্পী। তার স্ত্রী আসমা আব্বাসী একজন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিক্ষিকা এবং লেখিকা।

২০২৪ইং ৪ঠা জুলাই তার স্ত্রী মরহুমা আসমা আব্বাসী পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান।তার দুই কন্যা সামিরা আব্বাসী এবং শারমিনী আব্বাসী ও গুণপনায় সুপরিচিত। মুস্তাফা জামান আব্বাসী অর্ধশত গ্রন্থের লেখক এবং পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘নজরুল আব্বাস সেন্টার’-এর প্রবক্তা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »