হোম
জাতীয়

চিনিকলকে বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নাই -শিল্প মন্ত্রণালয়ের সচিব

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেছেন, যদি আমরা ঘুড়ে দাড়াতে না পারি তাহলে আমাদের চেয়ে থাকা ছাড়া আর উপায় থাকবে না। তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে, আমরা ঘুড়ে দাড়াতে পারি। ঘুড়ে দাড়ানোর জন্য যে যে কাজ করা দরকার, প্লানিং করা দরকার সেভাবে করা হবে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আগামী বছরে একটা কিছু আমরা করে দেখাবো। আমরা যদি ফলন ভাল পাই তাহলে আগামীতে ভাল কিছু হবে। তিনি ৫ মার্চ রোববার চিকিলের ট্রেনিং কমপ্লেক্সে চিনিকলের সার্বিক বিষয় নিয়ে মিল ব্যবস্থাপনা ও আখ চাষীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, সময় এসে গেছে ঘুরে দাড়াবার। আমাদের সবাইকে ঘুড়ে দাড়ানোর পরিকল্পনা নিতে হবে। কমিটমেন্ট নিতে হবে। এ মাটি মানুষের সন্তান আমরা। সকলে মিলে মিশে কাজ করতে চাই। যে কাজে আমরা উপকৃত হবো, দেশ উপকৃত হবে, সরকার উপকৃত হবে। সবাই মিলে যদি আমরা এ শিল্পকে বাঁচাতে চাই তাহলে আমাদের সম্বিলিত প্রচেষ্টা প্রয়োজন। আপনারা আমাদের এই সুযোগ তৈরী করে দিবেন। যেন প্রধামন্ত্রীকে আমরা বোঝাতে সক্ষম হই যে, তখনকার প্রতিষ্ঠান আর এখনকার প্রতিষ্ঠান এক নয়। আমরা বাহিরে থেকে কোন ভ্যারাইটি আনিনি। আমাদের দেশের ভ্যারাইটি দিয়েই ভাল ফলন পাব। আমার দেশে কাজ করবে যে ভ্যারাইটির সহনশীলতা আছে। সেটা আবাদ করলে ফলন ভাল হবে। তিনি আরও বলেন, এটি এমন একটি প্রতিষ্ঠান যেটাকে বেরাষ্ট্রিয়করণ থেকে রাষ্ট্রিয়করণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতে গড়া এ প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে বসেছি। মাত্র ১৫ দিন ২০ দিন চালিয়ে যদি আমরা প্রতিষ্ঠান বাচিয়ে রাখতে চাই তাহলে পারবো না।
একমাত্র উপায় যে এখান থেকে লাভ বের করে দিয়ে সরকার প্রধানকে দেখিয়ে দিতে হবে। ভাল বীজ দিলে ভাল ফলন হয়; তবে ভাল বীজ হলেই হবে না। সময়মত কার্যকরী পদক্ষেপগুলো গ্রহন করতে হবে। আপনাদের ফলন ভাল হলেই ধীরে ধীরে এখানে আমরা সুগারক্যান হারভেস্টার আনবো। সবকিছু দেওয়ার পরে আমার রিকোভারী ভাল না হয় তাহলে কষ্টের শেষ থাকে না। গত বছরে আপনারাই কথা দিয়েছিলেন যে মিলে চিনি উৎপাদন হবে ৫৪ হাজার মে:টন। কিন্তু সেখানে হয়েছে ২১ হাজার। কিভাবে সম্ভব যেখানে ৩ গুন উৎপাদন বাড়ানোর কথা, সেখানে অর্ধেকও কম উৎপাদন পাওয়া যা। এভাবে হলে সরকারের কাছে কি বলার উপায় আছে যে মিলগুলি চালু থাক। আমরা চাই না আপনারা পরিবার পরিজন নিয়ে সমস্যায় থাকেন। ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো: আরিফুর রহমান অপু, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আফরোজা বেগম পারুল, বিএটি বাংলাদেশের ন্যাশনাল গ্রোয়িং ম্যানেজার বেলায়েত আলী আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো: আবু রায়হান, কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মো: ইউনুস আলী, সিডিএ দিননাথ পাল, জামিল আক্তার প্রমুখ। এর আগে তিনি ট্রেনিং কমপ্লেক্স ভবনের সামনে একটি কৃষ্ণচুড়া গাছ রোপন করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক