হোম
অপরাধ

চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে চাঁদাবাজি, তদবির বাণিজ্য ও বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে ইমন উদ দোজা নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নদীতে অবৈধ বালু বোঝাই নৌযানে চাঁদাবাজি, সরকারি বিভিন্ন দফতরে প্রভাব বিস্তার ও ছাত্রজনতার উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতার না করতে তদবিরসহ নানা অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার বেলা ২ টায় শহরের পুলিশ ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও কমিটি না থাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার তাদের নেই বলে জানিয়েছেন ইমন উদ দোজা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ইমন উদ দোজা নামের একজন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি দফতরে একের পর এক অন্যায় ও অন্যায্য তদবির করে যাচ্ছেন। কোথাও কাজ আদায় করতে কর্মকর্তা-কর্মচারীগণ হুমকি ধমকি দিচ্ছেন। সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা তোলার পাশাপাশি ইজারাবিহীন ধোপাজান নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

তাদের অভিযোগ, আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর যুবলীগ ক্যাডার শাহ রুবেল ও বালু মহালের ইজারাদার আওয়ামী লীগ নেতা রতন মিয়াকে গ্রেফতার না করতে পুলিশ প্রশাসনকে চাপ দিচ্ছেন ইমন। তারা বলেন, ইমন উদ দোজার এইসব অন্যায় ও বেআইনি কর্মকাণ্ডের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার ন্যূনতম সম্পর্ক নাই। এটি তিনি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য করে বেড়াচ্ছেন। এ জন্য তাকে আন্দোলন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এনডি উসমান গণী, ইয়াকুব আলী, সাইমন মিয়া, নাইম আহমদ অন্তর, শরিফ আহমদ, আরাফত পীর, মিজান আহমদ, সুজন রাজ, রাসেল আহমদ, তারেক আহমদ প্রমুখ। উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সরকারি বিভিন্ন দফতরে ইমন দোজার অনৈতিক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অভিযোগের ব্যাপারে ইমন দোজা বলেন, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও কমিটি নাই। তারা কে আমাকে অবাঞ্ছিত ঘোষণার। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন ইমন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 16 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 21 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক