হোম
অপরাধ

চট্টগ্রামে বখাটে যুবকের হাতে ফাহিম নামের স্কুল ছাত্র আহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে যুবকের হাতে ফাহিম নামের এক স্কুল ছাত্র আহত । আহত ছাত্রের নাম রিয়াদ হোসেন ফাহিম (১৬)। সে কেরানীহাট আশশেফা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরানীহাট মোড়ে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র রিয়াদ হোসেন ফাহিম বলে, “আমি এবং আমার ভাগ্নি আশশেফা স্কুল এন্ড কলেজে দশম শ্রেণিতে পড়ি। সম্প্রতি আরিফ ও তুহিন নামের দু’টি ছেলে আমার ভাগ্নিকে একাধিক বার ইভটিজিং করে। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি তারা আমার সামনেও ভাগ্নিকে নানাভাবে উত্ত্যক্ত করে। বিষয়টি আমি স্কুলের অধ্যক্ষকে জানাই। পরে তিনি ওই ছেলেদের অভিভাবককে জানিয়ছেন বলে শুনেছি। এদিকে, সমবার দুপুরে আমি স্কুলের মডেল টেস্ট শেষে কেরানীহাট মোড় থেকে গাড়িতে উঠছিলাম। এসময় আরিফ, তুহিনসহ ১০-১২ জনের দল আমাকে আটক করে রাস্তার উপর এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। এক পর্যায়ে তারা মারধর করে আমার মাথা ফাটিয়ে দেয়।”
আহত স্কুল ছাত্রের বাবা ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা দাইমারখীল এলাকার মো. ইয়াছিন আরফাত বলেন, “কয়েকজন বখাটে ছেলে গত এক মাস ধরে আমার নাতনিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। এমনকি রাস্তায় আটকিয়ে ফুল পর্যন্ত দিতে চেয়েছে। সর্বশেষ গত কয়েকদিন আগে আমার ছেলের সামনে তাকে উত্ত্যক্ত করে। তখন আমার ছেলে রিয়াদ হোসেন ফাহিম প্রতিবাদ করে এবং বিষয়টি তাদের স্কুলের অধ্যক্ষকে জানায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে সমবার দুপুরে আমার ছেলে স্কুল থেকে আসার পথে আটক করে মারধর করে মাথা ফটিয়ে দেয়। এভাবে চলতে থাকলেতো ছেলেমেয়েদের স্কুলে পাঠানো যাবে না।”
আশশেফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসমাইল মোহাম্মদ রাশেদ বলেন, “আমাদের স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে কয়েকজন বখাটে ছেলে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কয়েকদিন আগেও উত্ত্যক্ত করায় ওই ছাত্রীর মামা এবং একই শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন ফাহিম বিষয়টি আমাকে জানায়। তখন বিষয়টি নিয়ে আমি উত্ত্যক্তকারী এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলি। আগামীতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করি কিন্তু আজ দুপুরে আমাদের ছাত্র এবং ওই ছাত্রীর মামাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কেরানীহাট মোড়ে আটক করে মারধর করে বখাটেরা। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আশশেফা হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।”
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 51 minutes আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 8 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক