হোম
জনদুর্ভোগ

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিহ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ পানির দরে বিক্রি হচ্ছে আলু।উৎপাদন খরচও উঠছেনা।পথে বসেছে চাষীরা। হিমাগার ব্যবস্থাপনা ও আধুনিকায়নের অভাবে সংরক্ষণ না করতে পারছেন না কৃষকরা। ফলে পানির দামে বিক্রি করতে হচ্ছে আলু। এবার বীজ ও সারের চড়া দরের কারণে বেড়েছে উৎপাদন খরচ।

ভাল দাম না পাওয়ায় মাথায় হাত কৃষকের।পথে বসেছে আলু চাষীরা কৃষি বিপণন আইন অনুযায়ী কৃষিপণ্যে সরকার থেকে মূল্য সহায়তার সুযোগ থাকলেও বাস্তবে এর বাস্তবায়ন নেই। এতে বেকায়দায় পড়ছেন কৃষকরা। ফলে তাদের ক্ষোভ বাড়ছে। তাদের দাবী, অবিলম্বে ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক।

আলু উৎপাদনে অন্যতম শীর্ষ উপজেলা মানুষের যেদিকে চোখ যায়, সেদিকেই দিগন্তজুড়ে শুধু ছিল আলুর আবাদ। দেখে মনে হয়েছিল সবুজের গালিচা।;এবার লক্ষ্যমাত্রা ছাপিয়ে এই উপজেলার ২ হাজার ২৫০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫১ হাজার ৭৫৮ মেট্রিক টন।

এই আলু নিয়ে মধ্যসত্ত্বভোগীদের আগ্রাসন ঠেকাতে ১২০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। হিমাগার ব্যবস্থাপনা আধুনিকায়ন করার জন্য। কৃষক মোঃ হারুনুর রশীদ জানান, ১০০ টাকা কেজি দরে আলু রোপণ করে এখন পানির দরে বিক্রি করতে হচ্ছে।হিমাগার খরচও বাড়িয়ে দিয়েছে দ্বিগুন। টাকার অভাবে আলু হিমাগারে সংরক্ষণ করতে পারছে না কৃষক। এই সুযোগ নিচ্ছে এক শ্রেণির মজুদদার।বর্তমানে খুচরা বাজারে ১৮ টাকা থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। আর জমিতে ১২ থেকে ১৩ টাকা। কৃষকের অভিযোগ, এ সুযোগে মধ্যসত্ত্বভোগীরা সস্তায় আলু কিনে হিমাগারে রেখে চড়া দরে বিক্রি করবে।গেল মৌসুমে সংরক্ষণ করা আলুর দর ওঠে ৮০-৯০ টাকা পর্যন্ত।

কৃষি বিভাগ বলছে, মধ্যসত্ত্বভোগীদের এই আগ্রাসন ঠেকাতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১২০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষক এনআইডি দিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করতে পারবে। তবে কোন ব্যবসায়ীকে আলু সংরক্ষণ করতে হলে লাইসেন্স লাগবে। সংরক্ষণ দলিল হাত বদলের ব্যাপারে পরিবর্তন আনা হচ্ছে ।

জেলা কৃষি বিপণন সুত্র জানায়,জানুয়ারির ১তারিখ থেকে মার্চের ৩১ তারিখ পর্যন্ত এই তিন মাসের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে, সব হিমাগারকে একটা ডাটাবেজের আওতায় নিয়ে আসা। ডাটাবেজ বলতে তাদের তথ্যটা যেমন আজকে কতটুকু আলু খালাস করছে, তার সঠিক তথ্যটা যাতে পাওয়া যায়।

সুত্র জানায়,এজন্য আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলব। যা প্রতিদিনের তথ্যটা আমাদেরকে দিবে। প্রতিদিন যাওয়া সম্ভব না। তবে তারা যদি প্রতিদিন তথ্যটা দেয় তাহলে সহজ হবে। এটা আমাদের প্রথম উদ্যোগ। হিমাগারের মালিকের যে প্রতিনিধি আসবে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেয়া এবং তাদের লাইসেন্স নিশ্চিত করা।

কোল্ডস্টোরেজের মালিকদের সহায়তায় কোন কোন ব্যবসায়ী কোল্ডস্টোরেজে ব্যবসা করেন তাদের একটা তালিকা করা। তালিকা করার পর ব্যবসায়ীদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা। কোনো কোল্ডস্টোরেজের ব্যবসায়ীই কৃষি বিপণন অধিদপ্তর থেকে কোন লাইসেন্স করেনি। তাদের লাইসেন্সের আওতায় নিয়ে আসব। নিশ্চিত করব কোল্ডস্টোরে যে লাইসেন্স ছাড়া যাতে কেউ আলু না রাখতে পারে।
‘আলুর বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য অধিদপ্তর কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। যার মধ্যে বীজ আলু ও খাবার আলু আলাদাভাবে সংরক্ষণ করতে বলেছি। আলুর বাজারমূল্য ঠিক রাখার জন্য যাতে সরকারিভাবে আলু ক্রয় করা যায়, সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে।

গত বছর ভালো দাম পাওয়ায় এবার আলু চাষের দিকে ঝুঁকেছিলেন চাষিরা। আর বাড়তি চাহিদা তৈরি হওয়ায় সিন্ডিকেটের দখলে ছিল আলু বীজের বাজার।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেজিতে ৫০-৬০ টাকা বেশি দাম দিয়ে কৃষকদের বীজ আলু কিনতে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। এর ফলে আলু উৎপাদনের ব্যয় প্রতি একর জমিতে বেড়েছে ৪০-৫০ হাজার টাকা। চলতি মৌসুমে তাই লোকসানের মুখে পড়েছেন আলু চাষিরা।

ভোক্তা পর্যায়ে আলুর দাম ২০/২৫ টাকা হলেও পাইকারি বাজারে ৮ থেকে ১০ টাকা কেজি। কৃষকরা বিক্রি করছেন ৭ থেকে ৮ টাকায়। অথচ এবার সব মিলিয়ে উৎপাদন খরচ পড়েছে ২৫ থেকে ২৭ টাকা। তাই পর্যাপ্ত দাম না পেয়ে লোকসানের আশঙ্কায় রয়েছেন হাজারো কৃষক।
আবু তালেব দুই একর জমিতে আলু চাষ করেছেন। তিনি বলেন, ‘আমি এখন আলু বিক্রি করছি ৮ টাকা কেজি দরে। অথচ আমার আলুতে খরচ হয়েছে কেজি প্রতি ২৫ টাকার মতো। সব মিলিয়ে দুই একরে আমার লোকসান হবে দুই লাখ টাকা।

তিনি আরও বলেন, শুধু আমিই না, আমাদের এলাকার অনেক কৃষক এবার আলু চাষ করে পথে বসেছে।
কৃষক আঃ হামিদ বলেন, ‘আমরা পথে বসে গেছি এবার। বীজ কিনছি ১১০ টাকা কেজি। বিএডিসিতে (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) দালালে ভরা। কৃষকের কোনো উপকার করে না এই বিএডিসি। বিএডিসিতে তিন দিন গেছি। তারা পাত্তা দেয় না। তারা বলে, বীজ আসে নাই, পাওয়া যায় না। কয়েকদিন পরে বলে, বীজ আর নাই, শেষ! পরে দালালের কাছ থেকে বীজ কিনলাম। তারা ৬০ টাকার আলু নিল ১১০ টাকা। আলুর ন্যায্য দাম না পেলে মাঠে মরা যাব!

তিনি আরও বলেন,আমাদের এলাকার কৃষক সুমন ৩ একর, নুরনবী ৪একর ও মাহাবুব ৩ একর জমিতে চাষ করেছে। তারা সবাই লোকসানের ঝুঁকিতে আছে।
বুলাকীপুর ইউনিয়নের কৃষক মোঃ হারুনুর রশীদ ৫ একর জমিতে আলু চাষ করেছেন। আলুর বীজের দামের কারণে এবার উৎপাদন খরচ অনেক বেড়েছে বলে জানান তিনি।
উৎপাদন খরচের সাথে সঙ্গতি রেখে দাম না পেলে লোকসানের কূল কিনারা থাকবে না উল্লেখ করে বলেন, ‘এবার এক একর জমির বীজ কিনতে হয়েছে ৯০ হাজার টাকায়। পটাশ, ডিএপি, এমওপি, টিএসপি, ইউরিয়া সার মিলিয়ে ২৫ হাজার টাকা খরচ পড়েছে।

জৈব সার ৪ হাজার টাকা, জমি চাষ বাবদ খরচ ৩ হাজার টাকা। সেচ দিতে খরচ হবে ৫ হাজার টাকা, কীটনাশকে খরচ হবে ১০ হাজার টাকা, শ্রমিকের মজুরিতে খরচ হবে ১৫ হাজার টাকা। সব মিলিয়ে একরে মোট খরচের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৬০ হাজার টাকা।  নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দিনাজপুর বীজ বিপণন কার্যালয়ে কর্মরত এক কুলি বলেন, ‘বিএডিসির বীজ হিমাগারে রাখার সুযোগ নেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »