হোম
ধর্ম ও ইসলাম

কোরআন ও হাদীসে কবর শব্দটির বহুল ব্যবহার লক্ষ্য করা যায়: কবর বা বারযাখের জগত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ৯:০২ পূর্বাহ্ণ

Kobor-mknewsbd

ফাইল ছবি

কোরআন ও হাদীসে কবর শব্দটির বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। কবরের মূল ও প্রকৃত অর্থ মাটির ওই গর্ত, যেখানে শবদেহকে প্রথিত করা হয়। তারপরও কবর শুধু মাটির গর্তের অর্থেই সীমাবদ্ধ নয়। বরং যেখানেই মানুষের মরদেহ বা তার অংশসমূহ থাকবে, সেটাই তার কবর। চাই তা মাটির গর্তে হোক বা হিংস্র প্রাণীর উদরে হোক। সকল অবস্থায় ওই জায়গাটুকুকে রূপক অর্থে কবর বলে নামকরণ করা হবে। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভূক্ত দ্বীনি বিষয়ে বিশেষজ্ঞগণ বলেছেন, প্রত্যেক মৃত ব্যক্তিরই মুনকার-নাকীর ফিরিশতার প্রশ্নের সম্মুখীন হতে হবে। চাই সে কবরে থাকুক বা বন্য প্রাণীর পেটে থাকুক, পাখীর উদরে থাকুব বা জ্বালিয়ে ভষ্ম করার পর বাতাসে উড়িয়ে দেয়া হোক। (মিরকাত শরহে মিশকাত : খন্ড ১, পৃ. ২০৩; শরহুল মাকাসিদ : খন্ড ৩, পৃ. ৩৬৫-৩৮৬)। বস্তুত: সমুদ্রে জলমগ্ন, বন্য প্রাণীর উদরস্ত, বায়ূপ্রবাহে উড়ন্ত মৃত ব্যক্তিকেও আযাব দেয়া হবে। যদিও আযাবের স্বরূপ সম্পর্কে আমরা অবগত নই।

কবরে প্রত্যেক ব্যক্তিকে ফিরিশতা সওয়াল-জওয়াব করবে। মুমিনগণ সঠিক উত্তর দিবে, কবরে আরাম ও আনন্দের জীবন লাভ করবে। কাফির, মুনাফিক ও মুশরিকগণ সঠিক উত্তর দিতে পারবে না। পরিণামে তারা কঠিন শাস্তিতে নিপতিত হবে।

হযরত আনাস রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন: যখন বান্দাকে মৃত্যুর পর কবরে শায়িত করা হয়, তখন দু’জন ফিরিশতা তার নিকট এসে জিজ্ঞাসা করে- এ ব্যক্তি (হযরত মোহাম্মাদ সা.) সম্পর্কে তোমার ধারণা কি ছিল? লোকটি বলবে: আমি সাক্ষ্য দেই যে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন তাকে বলা হবে, তোমার সঠিক উত্তরের কারণে আল্লাহপাক জান্নাতে তোমার আসন পরিবর্তন করে দিয়েছেন।

আর কাফির মুনাফিককে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়াতে (হযরত মোহাম্মাদ সা.) সম্পর্কে কি বলতে? সে উত্তর দিবে, লোকেরা যা বলত, আমি তাই বলতাম। ফিরিশতাগণ তার দুই কানের মাঝখানে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করবে। ফলে সে এমন বিকটভাবে চিৎকার করেবে যে, মানব ও জ্বিন ছাড়া অন্য সকল সৃষ্টি তা শ্রবণ করবে। (মুসনাদে আহমাদ : খন্ড ৩, পৃ. ১৫৫)।

কবরের জগতকে কোরআন ও হাদীসে ‘বারযাখ’ বলেও অভিহিত করা হয়েছে। আরবী ‘বারযাখ শব্দের অর্থ পর্দা, আবরণ, ঢাকনা, বেড়া। আলমে বারযাখ বা বারযাখের জগত বলতে ওই জগতকে বোঝায়, যেখানে মানুষ মৃত্যুর পর হতে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অবস্থান করবে। যেহেতু সে জগতটি দুনিয়ার এ জগত হতে অন্তরালে বা আড়ালে আছে, কাজেই তাকে বারযাখের জগত বলা হয়। অতএব, বারযাখ কোনো বিশেষ স্থানের নাম নয়। বরং মৃত্যুর পর মানবদেহ বা দেহের অংশসমূহ একত্রিতভাবে বা বিচ্ছিন্নভাবে যেখানে থাকবে ওই স্থানই তার জন্য কবর বা বারযাখ।

বারযাখ জগতের সকল অবস্থা মানুষ ও জ্বিন জাতি হতে মহান আল্লাহপাক পর্দার অন্তরালে রেখেছেন, যাতে করে ঈমান বিল গায়েব যথার্থ থাকে। তাছাড়া বারযাখের জগতকে অন্তরালে ও আবরণে আচ্ছাদিত রাখার আরেকটি কারণ হলো, বারযাখের জগত ও পৃথিবীর জগত সম্পূর্ণ ভিন্ন ভিন্ন।

সেই জগতের যাবতীয় অবস্থা পৃথিবীতে অস্থানকারী মানুষের জন্য দেখা বা অনুভব করা সম্ভব নয়। অন্য জগতের কোনো কিছু দৃষ্টিগোচর না হওয়া বা বোধগম্য না হওয়ার ব্যাপারে আশ্চর্য হবার কিছুই নেই। এ বিষয়টি অত্যন্ত সত্য। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এর মাধ্যমেই অদৃশ্যে বিশ্বাসীগণ হাশরের মাঠে অবিশ্বাসীদের থেকে পৃথক হয়ে যাবে। (শরহে আকীদায়ে সিফারানিয়্যাহ : পৃ. ৪০০)।

যদি আল্লাহপাক বারযাখ জগতের এ সমস্ত বিষয়ের উপর বান্দাহগণকে অবহিত করতেন, তাহলে বান্দাহকে খলীফা বা দায়িত্ব প্রদানের রহস্য এবং গায়েবের প্রতি ঈমান আনয়নের বিষয়টি বিনষ্ট হয়ে যেত ও মানুষ মৃতদেহকে দাফন করা হতে বিরত থাকত। রাসূলুল্লাহ সা. স্পষ্টত:ই ইরশাদ করেছেন, যদি মৃত ব্যক্তিকে দাফন করা থেকে বিরত থাকার আশংকা না থাকত, তাহলে অবশ্যই আমি আল্লাহর দরবারে দোয়া করতাম, যেন তিনি তোমাদেরকে কবরের বা বারযাখ জগতের আযাব শুনিয়ে দেন, যেমন আমি শুনতে পাই। যেহেতু চতুস্পদ প্রাণীর মধ্যে এ কারণ ও হিম্মতটি অনুপস্থিত, তাই তারা তা শুনতে পায়। (শরহে আকীদায়ে তাহাবিয়্যাহ : পৃ. ৪০১)।
মোটকথা, কবরের জগত ও বারযাখের জগত একই বস্তুর দু’রকম নামকরণ মাত্র। আল্লাহপাক এই জগত সম্পর্কে অধিক চিন্তা-ভাবনা করার সুযোগ মুমিন বান্দাহগণকে দান করুন, এটাই আজকের একান্ত প্রত্যাশা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 16 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক