হোম
আইন-বিচার

কোম্পানীগঞ্জে জোর পূর্বকভাবে সম্পত্তি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুন, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়ির চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বকভাবে সম্পত্তি দখল এবং গুম খুন ও হত্যার হুমকি সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ছোট ভাই আলা উদ্দিন ও মা ফাতেমা বেগম।

বুধবার বিকেল ৩ টায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আলা উদ্দিন বলেন, আমরা কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বলিগো বাড়ির বাসিন্দা। আমি খরিদ ও ওয়ারিশসূত্রে ২৭ শতাংশ সম্পত্তির মালিক। আমার মালিকানার ঘর ভিটার ৩ শতাংশ সম্পত্তি ছাড়া বাকি ২৪ শতাংশ সম্পত্তি আমার বড় ভাই আবদুর রহিম মানিক জোরপূর্বক ভাবে দখল করে রেখেছেন। সমাজের মেম্বার চেয়ারম্যানদের শালিস বৈঠকের কোন তোয়াক্কা না করে টাকার জোর দেখিয়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে।

এছাড়াও সে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে বাড়ির চলাচল পথ ও উঠানে রান্নঘর ও টয়লেট নির্মাণ করে।

লিখিত অভিযোগে আলাউদ্দিন আরও জানান, বড় ভাই তার টোটাল সম্পত্তি ২৭ লক্ষ টাকা মূল্য ধরে ১৯ লক্ষ টাকা মিথ্যে বায়না পত্র বানায়, পরে আমি এই মিথ্যে বায়না পত্রের বিরদ্ধে নোয়াখালী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯৮ ধারায় মামলা দেয়া হলে আদালত যাচাই-বাছাই করে বায়নাপত্রকে অবৈধ ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই আব্দুর রহীম আমার ওপর প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে সন্ত্রাসী ও শশুর বাড়ির লোকজন লেলিয়ে দেয়।

এমতাবস্থায় নিজের ক্রয় ও ওয়ারিশি বৈধ সম্পত্তি এবং বাড়ির চলাচলের পথ উন্মুক্ত করে বসবাসের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানান ভুক্তভোগী আলাউদ্দিন।

মা ফাতেমা বেগম বলেন, আমার বড় ছেলে আবদুর রহিম মানিক দীর্ঘ ১৫ বছর আমার বরণ পোষণ দেয় না। আমার খোঁজ খবর নিচ্ছে না এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তার শশুর বাড়ির লোকজানের মাধ্যমে আমার ও আমার ছোট ছেলে আলা উদ্দিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। আমাদেরকে বাড়ির মধ্যে জিম্মি করে রেছেছে। আমরা এই অবস্থা থেকে নিন্তার চাই।

এবিষয়ে জানতে সরজমিনে গিয়ে অভিযুক্ত আব্দুর রহিম মানিক কে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জবরদখলের বিষয়ে জানতে চাইলে চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী হানিফ আনসারী জানান, স্থানীয় ৪জন মেম্বারসহ দীর্ঘ ১ মাস যাবৎ মাপঝোপ করে উভয়ের জায়গা সীমানা করে দেয়া হয়েছে, এবং অবৈধভাবে বাড়ির উঠোনে তোলা পাকের ঘর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 14 minutes আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 47 minutes আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 10 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 21 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক