হোম
কভিড-১৯

কোভিড-১৯ এ বিশ্বে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:১১ পূর্বাহ্ণ

কোভিড-১৯ এ বিশ্বে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

কোভিড-১৯ এ বিশ্বে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড। মানুষজনকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবারো আহবান জানানো হচ্ছে। বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্তের রেকর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন।

এদিন মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০০ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জনের। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে।

বিশ্বে এখন ২৮ লাখের বেশি নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে, যাদের অর্ধেকই আমেরিকা মহাদেশের বাসিন্দা। একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তে এর আগের রেকর্ড তৈরি হয়েছিল ছয়ই সেপ্টেম্বর। সেদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বে ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল।কোথায় নতুন রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, রবিবার ভারতে ৯৪,৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরপরেই বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ৪৫,৫২৩ জন এবং ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জন। এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতে। আর ব্রাজিল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেখানে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে সবচেয়ে বেশি রোগী রয়েছে ভারতে। গত সপ্তাহে দেশটি জানিয়েছে যে, অগাস্ট মাসে ভারতে প্রায় বিশ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরু হওয়ার পর কোন একমাসে কোন দেশে রোগী শনাক্তের দিক থেকে এটাই সর্বোচ্চ। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৬৪ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। জুলাই মাসের তুলনায় এই হার ৮৪ শতাংশ বেশি। সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি বেড়ে গেছে।

ব্রাজিলে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে, যা বিশ্বের তৃতীয় দেশ। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে এই দেশেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, ১ লাখ ৩১ হাজার।

বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর প্রায় এক-তৃতীয়াংশ শনাক্ত হয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৬০ লাখের বেশি রোগী রয়েছে। জুলাই মাসে দেশটিতে রোগী শনাক্তের হার অনেক বাড়লেও, এরপর থেকে কমে এসেছে। তবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে বিশ্বে সবচেয়ে বেশি রেকর্ড রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বের অন্যত্র পরিস্থিতি কি?

করোনাভাইরাসের আবার সংক্রমণ দেখা দিতে পারে, এরকম আশঙ্কার ভেতরেই ইউরোপের দেশগুলোতে নতুন রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
সবচেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলোয় স্থানীয়ভাবে লকডাউন জারি করা হচ্ছে। মানুষজনকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবারো আহবান জানানো হচ্ছে। পেরু, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও ভাইরাসের সংক্রমণ বেড়েছে।

রবিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ- যারা বাড়িতে থাকার আদেশ অমান্য করে বাইরে বের হয়ে এসেছিলেন। মহামারি নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বিনিময় করে, এমন কিছু সামাজিক মাধ্যমের আয়োজনে মেলবোর্নে আড়াইশোর মানুষ একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে। নতুন করে করোনাভাইরাস রোগী বাড়তে থাকায় পুরো দেশে নতুন করে লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল।

বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশে রয়েছে ১৫ নম্বরে। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৭৩৩ জন। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নমুনা পরীক্ষা প্রায় ৬ শতাংশ বাড়লেও, নতুন রোগী শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ কমেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। নতুন আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ রোগীর সংস্থাও বেড়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 minutes আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 9 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 24 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক