admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
মোঃ শফিকুল ইসলাম রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এক হাজার দুস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরন করা হয়েছে। ২০ জুলাই মঙ্গলবার বাদ যোহর স্মার্ট লুঙ্গি ও নীট কনসার্ন গ্রুপ এন্ড বিশ্বাস গ্রুপের সৌজন্যে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউপির চায়না বাজারে বিশেষ অতিথি, অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম(বার) আলেপ উদ্দিনের উদ্যোগে রাজারহাট থানার আয়োজনে দুস্থদের মাঝে নতুন বস্ত্র শাড়ী লুঙ্গী বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরা।

বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কুড়িগ্রাম সুপার উৎপল রায়, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায়। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহধর্মিণী মোছাঃ নুসরাত বেগম, রাজারহাট থানার ওসি তদন্ত পবিত্র কুমার রায়, এসআই অনিল চন্দ্র, এএসআই নাসিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান শ্রীঃ রবীন্দ্রনাথ কর্মকার, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মহুবর রহমান, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ আহসান হাবিব নিলু।
প্রেসক্লাব রাজারহাটের সভাপতি সেকেন্দার আলী বাবলু, রাজারহাট মডেল প্রেসক্লাব এর সভাপতি আব্দুল হাকিম সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ, দৈনিক আমার সংবাদের রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, সাংবাদিক প্রযোজনে রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলতাব হোসেন, সাদেকুল হক স্বপন, জুলহক ও রিপন সওদাগর সহ অনেকে উপস্থিত ছিলেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||