হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামের রাজারহাটে দলিল লেখক সমিতির পাল্টাপাল্টি কমিটি নেপথ্যে সাব-রেজিস্ট্রার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দলিল নিবন্ধন সমিতির পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনা ঘটেছে।অনুসন্ধানে জানা যায় গত ১লা জানুয়ারী ২০২১ রাজারহাট সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকরা আনুষ্ঠানিক ভাবে কমিটি গঠন করেন। রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী কে প্রধান উপদেষ্টা করে আব্দুল হামিদ কে সভাপতি ও এরশাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং নুরুল ইসলাম লালু কে সাংগঠনিক সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির কার্যকাল তিন বৎসর করা হলেও ৯মাস যেতে না যেতেই অন্য একটি কমিটি করা হয়। স্বাধীনতার স্বপক্ষের শক্তির অনুসারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল নেতা।

তিনি আরও বলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের অনৈতিক দাবী না মানায় ও প্রতিবাদ করায় তিনি ক্ষিপ্ত হয়ে দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক কে শোকজ করেন এবং অফিস সহকারী আয়শা সিদ্দিকা কে বাদী করে প্রতিহিংসার বশবতী হয়ে রাজারহাট থানায় নুরুল হক লালু কে অভিযুক্ত করে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেন। এরই প্রতিবাদে গত ২৩শে জুন বুধবার দলিল লেখক সমিতি একদিন কলম বিরতি পালন করেন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী কে সাব- রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে লিখিত অভিযোগ দেন।

এতে সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব ক্ষিপ্ত হয়ে চিহ্নিত জামায়াতের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত লোকদের দিয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে ২১সদস্য বিশিষ্ট কমিটি করে দেন। যদিও সেদিন তিনি অফিসে ছিলেন না তথাপিও তার পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করেন তার আজ্ঞাবহ নতুন কমিটির প্রধান উপদেষ্টা জামায়াত নেতা মুহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক জামায়াতের মদদপুষ্ট মুহাম্মদ আব্দুর রফিক।সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের ভয়ে সাধারণ দলিল লেখকরা মুখ খোলার সাহস পাননা।

তার আজ্ঞাবহ লোকজন দিয়ে যখন যা নির্দেশ দেন তা পালন করতে হয় অন্যান্য সাধারণ দলিল লেখকদের। কেউ তার হুকুম না মানলে দলিল লেখকের লাইসেন্স বাতিল সহ মামলায় ফাসানোর হুমকি দেন তার লোকজন। নাম না প্রকাশ করার শর্তে একাধিক দলিল লেখক বলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের ভয়ে আমরা কিছু বলতে পারিনা। তিনি ঘুষ বানিজ্যের জন্য আগের কমিটি বাদ দিয়ে তার পছন্দের কিছু লোক দিয়ে নতুন কমিটি করেছেন। যে কমিটিতে চিহ্নিত জামায়াতে রাজনীতি করা ও হত্যা ও ধর্ষণ মামলার আসামি রয়েছে। এহেন ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ করার সাহস আমাদের নেই কারণ সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের হাত অনেক লম্বা।

এবিষয়ে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদকের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আগের কমিটির একটু তো সমস্যা ছিলো তাই প্রধান উপদেষ্টারা মিলে পরামর্শ করে নতুন কমিটি করা হয়েছে। সাংবাদিকের এক প্রশ্নে জামায়াতে রাজনীতি সঙ্গে জড়িত এবং হত্যা মামলা ও ধর্ষণ মামলায় অভিযুক্তদের কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে প্রতিবেদক কে অফিসে এসে বসে আলোচনার কথা বলে ফোন কেটে দেন।

এবিষয়ে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব একজন উগ্র প্রকৃতির মানুষ। এনি রাজারহাটে আসার পর থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। দলিল লেখক সমিতির পক্ষ থেকে আমাকে তার বিরুদ্ধে নানান অভিযোগ এনে লিখিত অভিযোগ দেন। আমি রায়হান হাবীব কে ঘুষ ও অনিয়ম না করতে সতর্ক করি কিন্তু তাতে উল্টো আমার উপর নাখোশ হয়ে তিনি নাকি অন্য একটি কমিটি করে দিয়েছেন লোকমুখে শুনেছি।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 3 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 3 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক