হোম
আইন-বিচার

কুড়িগ্রামের রাজারহাটে এক নির্বাচনের তিন রকম ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফলাফল সীট ঘঁষামাজা করে নৌকা প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রথম ফলাফলে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রাথী আলমগীর হোসেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন,গত বছরের ২৬ডিসেম্বর বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলে উক্ত ইউনিয়নের তৈয়বখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গণনা করে কর্তব্যরত প্রিজাইর্ডিং অফিসার ও রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রাশেদুল ইসলাম প্রার্থীদেরকে ফলাফল সীট প্রদান করেন।

ফলাফল সীটে ওই কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী তাইজুল ইসলাম ১৭৫ ভোট এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন ৩১০ভোট প্রাপ্ত হন। পরে ওই রাতে রাজারহাট উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের নিকট ফলাফল জমার পূর্বে প্রিজাইর্ডিং অফিসার ফলাফল সীট ঘষামাজা করে নৌকার প্রার্থী তাইজুল ইসলামের ১ভোট বাড়িয়ে ১৭৬ভোট লিখে জমা প্রদান করেন। এতে করে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল ৫১৬৬ভোটে ড্র হয়ে যায়। এনিয়ে বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন যা বিচারাধীন রয়েছে বলে জানান। এছাড়া তিনি প্রধান নির্বাচন কমিশনারের নিকট অভিযোগ করায় তার নির্দেশে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব হোসেন তদন্ত করে ফলাফলে নিয়ে অনিয়ম ও প্রিজাইডিং অফিসারের কর্তব্যে অবহেলার সত্যতা স্বীকার করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এরপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে গত ২৭মার্চ উক্ত কেন্দ্রের ভোট পূণঃগননার আয়োজন করেন রিটার্নিং অফিসার নজরুল ইসলাম। অসুস্থতার কারনে বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন সময়ের প্রার্থনা করলেও সময় না দিয়েই তার অনুপস্থিতে রিটার্নিং অফিসার পূণঃভোট গণনার ফলাফলে আবারও মোটরসাইকেল প্রতীকের ২টি ভোট কমিয়ে দিয়ে ৩০৮ভোট দেখিয়ে নতুন ফলাফল সীট অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী তাইজুল ইসলামকে বিজয়ী ঘোষনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রাথী আলমগীর হোসেন বলেন, তিনি প্রথম ফলাফল সীট বহাল রাখার দাবী জানান এবং নির্বাচনের ফলাফল প্রকাশে অনিয়মে জড়িত রিটার্নিং অফিসার ও প্রিজাইর্ডিং অফিসারের বিচার দাবী করেন।

প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসলাম জানান, প্রথমে ভূল বশতঃ ফলাফল সীটে নৌকা প্রতীকের ১ভোট কম হয়েছিল পরে সংশোধন করে ১৭৬ভোট করে দিয়েছি। পূণঃগননায় বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল প্রতীকে সিল না দিয়ে টিপ সহি দেয়া ২টি ভোট বাতিল হওয়ায় তার ভোট কমেছে বলে জানান। এবিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান,যা হয়ে নির্বাচনী বিধি অনুযায়ী করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে অনিয়মের প্রমান পেয়েছেন বলে উল্লেখ করেছেন,এবিষয়ে তিনি বলেন,আই ডন্ট নো,আন্ডারস্ট্যান্ড?

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে তাসনিম বলেন,ভোটের ফলাফল সীট ভিন্ন রকম হওয়ার বিষয়ে প্রিজাইর্ডিং অফিসার ও রিটার্নিং অফিসার বলতে পারবেন। নির্বাচনী আইন-শৃঙ্খলার বিষয়টি আমি দেখেছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক