হোম
ধর্ম ও ইসলাম

 কুমিল্লায় তিনজন মাওলানার ওয়াজ মাহফিল নিষিদ্ধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৯ ৬:২৭ পূর্বাহ্ণ

waz-mknewsbd

ফাইল ছবি

ওয়াজ মাহফিলের বয়ান নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের কোন নীতিমালা নেই।কুমিল্লা জেলা প্রশাসন বলছে, ২০১৬ সালে যে তিনজন ইসলামী বক্তাকে জেলায় সব ওয়াজ মাহফিল থেকে নিষেধ করা হয়েছিল, সেই নিষে ধাজ্ঞা তারা বহাল রেখেছেন। এই তিনজন বক্তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক এবং উগ্রবাদকে উৎসাহ দেয় এমন বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর বলছেন স্থানীয় লোকজন অভিযোগ করেছিলেন যে, ওই তিন ব্যক্তি কিছু বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও উগ্রবাদকে উৎসাহিত করার মতো বক্তব্য দেয় । অভিযোগ পাওয়ার পর ২০১৬ সালের অক্টোবরে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় ও স্থানীয়দের সাথে বৈঠক হয়। সে বৈঠকেই তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছিলো। সেই সিদ্ধান্তই এখনো চলমান আছে, তিনি বলেন। যে তিন ব্যক্তির ওপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে তাদের মধ্যে একজন বেসরকারি টেলিভিশনে ধর্মীয় বক্তব্য দেয়ার জন্য পরিচিত। গত সোমবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তাদের নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি জানিয়ে তা কার্যকরের কথা বলা হয়েছে।
জেলা প্রশাসক বলছেন, ওয়াজ মাহফিল করতে হলে আগেই অনুমতি নিতে হবে এবং আবেদন পাওয়ার পর পুলিশ আগে পর্যালোচনা করে দেখবে কারা ওয়াজ করবেন। পুলিশের প্রতিবেদন পাওয়ার পরই ওয়াজের অনুমতি দেবে জেলা প্রশাসন।

ঢাকার বাইতুর রউফ মসজিদে জুমার নামাজ, ১৫-০৬-২০১৮।

ঢাকার বাইতুর রউফ মসজিদে জুমার নামাজ, ১৫-০৬-২০১৮।

কিন্তু বাংলাদেশে বছর জুড়ে বিশেষ করে শীতের মৌসুমে সারাদেশে অসংখ্য ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে যাতে ধর্মীয় বক্তারা বক্তব্য দিয়ে থাকেন। এমন অনেক ওয়াজে কারও কারও আপত্তিকর বক্তব্য বিশেষ করে নারীদের নিয়ে কিংবা রাজনৈতিক বক্তব্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে।

বয়ান নিয়ে নীতিমালা
ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন ওয়াজ মাহফিলে বয়ান কেমন হবে বা কোনো বিষয়ে বলা যাবে বা যাবেনা তার কোনো নীতিমালা নেই। তবে, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলছেন, আলেমদের অকারণে বিরক্ত না করার পাশাপাশি বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ বক্তব্য যেনো কেউ না দিতে পারে তা নিয়ে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তারা।
কোনো ভাবেই যেনো হক্কানি আলেম বা ওলামাদের বিরক্ত না করা হয়, ইমাম বা খতিবের সঠিক বক্তব্য যেনো বাধা দেয়া না হয়, আবার কোনো লোক যেনো ইসলাম ও ধর্ম বিরোধী বক্তব্য না রাখতে পারে, সন্ত্রাসবাদ বা জিহাদের নামে উৎসাহিত করার মতো বক্তব্য দিতে না পারে – এসব বিষয়ে সজাগ থাকার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছি,” তিনি বলেন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. ফাজরীন হুদা বলছেন সরকারের উচিত সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ করা যাতে করে ধর্মকে ব্যবহার করে কেউ কোনো অশালীন কিংবা কুরুচিপূর্ণ বক্তব্য দিতে না পারে। সরকারের নীতি থাকা উচিত। সরকার নিয়ন্ত্রণ করবে আর পাশাপাশি সামাজিক আন্দোলন থাকা উচিত। সরকারের নীতিতে থাকা উচিত যাতে নিজের ধর্মের অপব্যাখ্যা না হয়। সরকার করছেনা কেনো জানিনা। তবে ওয়াজগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ ও সেন্সর করার উচিত,” তিনি বলেন।
তিনি বলছেন ওয়াজ সাধারণ মানুষকে সরাসরি প্রভাবিত করে, সেজন্য যোগ্যতাসম্পন্ন পণ্ডিত ব্যক্তিরা যেনো ধর্মের সঠিক প্রচার ও ব্যাখ্যা করতে পারেন সেজন্যই ওয়াজে ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া উচিত কর্তৃপক্ষের।

আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক
চলতি বছরের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছিলো দেশের গ্রামে-গঞ্জে, এমনকি ইউটিউবসহ সামাজিক নেটওয়র্কের মাধ্যমে কিছু বক্তা ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে উৎসাহ দিচ্ছেন। একইসাথে এই বক্তারা নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে বিদ্বেষ বা হিংসা ছড়াচ্ছেন, সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছিলো। এমন ১৫ জন বক্তাকে চিহ্নিত করে ওয়াজ মাহফিলের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় দফা সুপারিশও করা হয়েছিলো।যদিও এরপর এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি এবং কর্মকর্তারাও আর কোনো তথ্য এ বিষয়ে দিতে পারেননি। অবশ্য মাঠ পর্যায়ে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে তখন বলা হয়েছিলো বলে জানা গেছে।
তবে ইসলামপন্থী বিভিন্ন সংগঠন তখন এই পদক্ষেপকে ইসলাম প্রচারে বাধা হিসেবে বর্ণনা করেছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 8 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 13 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »