হোম
নির্বাচিত কলাম

করোনাভাইরাস ঘিরে বিভ্রান্তিও ছড়াচ্ছে 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২০ ৮:৪০ পূর্বাহ্ণ

Korona-virus-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসকে ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে ভাইরাসের মতোই একশরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে।এখন পর্যন্ত সাড়ে চার হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছে এ ভাইরাসে, যার বিস্তার ঠেকাতে আপাতত চীনের ভূখণ্ড ভ্রমণ বন্ধ করেছে হংকং। কিন্তু চীন ও বহির্বিশ্বে ভাইরাসটি যেভাবে ছড়াচ্ছে একই ভাবে ছড়াচ্ছে বিভ্রান্তি আর ভুল তথ্যও। বাদুড়ের স্যুপের ভিডিও শুরু থেকেই অনলাইনে মানুষজন রোনাভাইরাসের উৎস সম্পর্কে নানা ধারণা প্রকাশ করতে থাকে। কয়েকটি ভিডিও প্রচার করা হয় যেখানে বলা হয় চীনারা উহানে ভয়াবহ করোনাভাইরাসের বিস্তারের মধ্যেই বাদুড় খাচ্ছে। এ ধরনের একটি ক্লিপে দেখা যায় হাস্যময়ী এক চীনা নারী ক্যামেরার সামনে রান্না করা বাদুড় দেখাচ্ছেন ও পরে বলছেন এর স্বাদ অনেকটা মুরগীর মাংসের মতো। ভিডিওটি ঘিরে অনলাইনে তীব্র ক্ষোভ দেখা যায় এজন্য যে অনেকে বলতে থাকেন চীনাদের বাদুড় খাওয়াই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণ। অথচ ভিডিওটি উহানে করা নয় এবং চীনের সাথেও এর সংশ্লিষ্টতা নেই।

এটি ২০১৬ সালের জনপ্রিয় ব্লগার ও ট্রাভেল শো হোস্ট মেনগিয়ান ওয়াং পালাও ভ্রমণের সময় করা। অথচ করোনাভাইরাস ছড়ানোর পর এই ক্লিপটিই নতুন করে ছড়িয়ে পড়ে। পরে মিস ওয়াং দু:খপ্রকাশ করে বিবৃতিও দেন। তিনি বলেন ওই ভিডিওতে তিনি স্থানীয়দের জীবনধারাকেই তুলে ধরতে চেয়েছিলেন এবং তার জানা ছিলোনা যে বাদুড় ভাইরাস ছড়াতে পারে। পরে ভিডিওটি সরিয়ে নেন তিনি। ধারণা করা হয় নতুন রোনাভাইরাসটি উহান শহরের একটি বাজার থেকে ছড়িয়েছে যেখানে সামুদ্রিক মাছ ছাড়াও নানা ধরণের বন্য প্রাণী বেচাকেনা হতো। যদিও চীনে সাম্প্রতিক কিছু গবেষণায় ভাইরাসটির সম্ভাব্য উৎস হিসেবে বাদুড়ের নামও আছে কিন্তু এই স্যুপ দেশটির সবজায়গায় পাওয়া যায়না। তবে ভাইরাসের প্রকৃত উৎস সন্ধানে তদন্ত বা গবেষণা অব্যাহত আছে।

পরিকল্পিত প্রাদুর্ভাব:
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়ার পর টুইটার ও ফেসবুকে ছড়াতে থাকে যে বিশেষজ্ঞরা এ ভাইরাস সম্পর্কে বহু বছর ধরেই জানতেন। আর এ অভিযোগ প্রথমে যে ব্যবহারকারীরা আনেন তাদের মধ্যে রয়েছেন ষড়যন্ত্র তাত্ত্বিক ও ইউটিউবার জর্ডান সাথের।
তিনি ২০১৫ সালে সারে পিরব্রাইট ইন্সটিটিউটের প্যাটেন্ট করা একটি লিংক শেয়ার করেন যেখানে করোনাভাইরাস নিয়ে একটি ভ্যাকসিন তৈরি বা রেসপিরেটরি রোগ প্রতিরোধের চিকিৎসার বিষয়ে বলা হয়েছিলো। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পিরব্রাইট ও ভ্যাকসিন উন্নয়নে অর্থ দিচ্ছেন-এই তথ্য ব্যবহার করে জর্ডান সাথের বলেন এই ভ্যাকসিনে অর্থায়নে লোকজনকে উৎসাহী করতেই পরিকল্পিতভাবে নতুন করোনাভাইরাস ছড়িয়ে দেয়া হয়েছে। সাথের টুইট করেছেন, কয়েক বছর ধরে গেটস ফাউন্ডেশন কত অর্থ দিচ্ছে এই ভ্যাকসিন কর্মসূচির জন্য? এখন কি মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে আতঙ্ক ছড়িয়ে দেয়ার জন্য? অথচ পিরব্রাইটের প্যাটেন্ট নতুন করোনাভাইরাসের জন্য নয়। বরং এটা ছিলো ব্রকাংইটিস ভাইরাসের জন্য যেটিতে মূলত মুরগী আক্রান্ত হয়।

জীবাণু অস্ত্র ষড়যন্ত্র:
অনলাইনে ব্যাপক ভাইরাল হওয়া আরেকটি ভিত্তিহীন দাবি হলো এই ভাইরাস হলো চীনের জীবাণু অস্ত্র কর্মসূচির অংশ যেগুলো উহান ইন্সটিটিউট অফ ভিরোলজি থেকে লিক হয়েছে। প্রমাণ হিসেবে তারা ওয়াশিংটন টাইমসে প্রকাশিত দুটি আর্টিক্যালে ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার একটি বক্তব্যও কৌশলে ছড়িয়ে দেয়া হয়। যদিও আর্টিক্যাল দুটিতে এর কোনো প্রমাণ দেয়া হয়নি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শত শত পোস্ট হয়েছে। দি ডেইলি স্টার একই ধরণের আর্টিক্যাল প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে একটি গোপন ল্যাব থেকেই ভাইরাসটি ছড়িয়েছে।

গুপ্তচর দল:
আরেকটি খবরে ভাইরাস ছড়ানোর সাথে যোগ করে দেয়া হয়েছে ক্যানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির নাম। ভিরোলজিস্ট ড: জিয়াংগো কুই, তার স্বামী ও তার একজন ছাত্রকে ওই ল্যাব থেকে সরিয়ে দেয়া হয়েছিলো নীতি লঙ্ঘনের অভিযোগে। সেসময় সিবিসির খবরে বলা হয়েছে এর সাথে জননিরাপত্তার কোনো সম্পর্ক নেই। আরেকটি রিপোর্টে বলা হয় ড: কুই উহারে চাইনিজ একাডেমী অফ সায়েন্সেস এর একটি ল্যাবরেটরিতে গেছেন দু বছরে দুবার করে। একটি টুইট যা রিটুইট হয়েছে অন্তত ১২ হাজার বার ও ১৩ হাজার লাইক পেয়েছে- সেটিতে দাবি করা হয় ড: কুই ও তার স্বামীর একটি গুপ্তচর দল আছে। আর তার স্বামীকে বরা হয় যিনি করোনাভাইরাস গবেষণায় বিশেষজ্ঞ।এর কোনো দাবির পক্ষেই কোনো যুক্তি নেই। সিবিসি রিপোর্ট বলছে এসব দাবি ভিত্তিহীন।

উহান নার্স ভিডিও:
একটি ভিডিওর অনেকগুলো ভার্সন হয়েছে। বলা হচ্ছে হুবেই প্রদেশে একজন ডাক্তার কিংবা নার্স এ ভিডিও করেছেন। সামাজিক মাধ্যমে লাখ লাখ মানুষ এটি দেখেছে। একজন কোরিয়ান এর মধ্যে একটি ইউটিউবে দিয়েছেন যেটি বেশি প্রচার পেয়েছে। তবে এখন আর সেটি দেখা যাচ্ছেনা। ভিডিও ইংরেজি সাব টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে ওই নারী উহানের একটি হাসপাতালের নার্স। যদিও ভিডিওতে তিনি বলেননি যে তিনি নার্স নাকি ডাক্তার। তিনি সুরক্ষিত পোশাক পড়েছেন এবং অপরিচিত একটি জায়গা থেকে ভিডিও করেছেন। তার দাবি প্রকৃত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৯০ হাজার ।যদিও সরকারিভাবে এ পর্যন্ত সাড়ে চার হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে। তিনি দাবি করেছেন এই ভাইরাস দুই ধাপে ১৪ জনকে আক্রান্ত করতে পারে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন একজন আক্রান্ত ব্যক্তির সংক্রমিত হতে পারে ১দশমিক ৪ থেকে ২ দশমিক ৫। ভিডিওটি কোথায় করা হয়েছে বোঝা না গেলেও ওই নারী হুবেই’র অধিবাসী বলেই মনে করা হচ্ছে যিনি হয়তো তার ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন। আমার মনে হয় তিনি মনে করছেন যে তিনি সত্যি বলছেন। কারণ কেউ আসলে জানেনা যে সত্যি কোনটি, বলছিলেন বদিউকাও, অস্ট্রেলিয়া ভিত্তিক একজন চীন রাজনৈতিক কর্মী। কোনো স্বচ্ছতা না থাকাতেই আতঙ্ক আর গুজব ছড়াচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 11 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 11 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 12 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 17 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক