হোম
আন্তর্জাতিক

করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে এলে স্বেচ্ছা কোয়ারেন্টিনের পরামর্শ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মার্চ, ২০২০ ৬:৫৮ অপরাহ্ণ

korona-virus-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ থেকে আসা মানুষদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে আসা মানুষদের ঘরে থেকে ‘স্বেচ্ছা কোয়ারেন্টিনের’ পরামর্শ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। আইইডিসিআর-এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সবাই যাতে আগে থেকেই সতর্ক থাকেন সে বিষয়টি নিশ্চিত করতেই এই পরামর্শ দেয়া হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনে আড়াই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে আরো ৭৮ হাজারের বেশি মানুষ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যুক্তরাজ্যে এখনও পর্যন্ত ২৩ জন আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। ডা.সেব্রিনা ফ্লোরা বলেন, এর আগে চীনফেরত বাংলাদেশি ও অন্য দেশের নাগরিকদের কোয়ারেন্টিনে রাখার কথা বলা হয়েছিল। কিন্তু এখন আক্রান্ত যেসব দেশে লোকাল ট্রান্সমিশন বা স্থানীয় সংক্রমণ আছে সেসব দেশ থেকে আসা মানুষদেরও কোয়ারেন্টিনে থাকা উচিত।

এই মুহূর্তে বেশি করা বলা হচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির কথা। কারণ হিসেবে তিনি বলেন, চীন ছাড়াও ইতালি এবং ইরান থেকে করোনাভাইরাস অন্য দেশে ছড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ লোকাল ট্রান্সমিশন রয়েছে এমন ১৭টি দেশ রয়েছে। এছাড়া প্রতিদিনই নতুন নতুন দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। এসব দেশ থেকে যারা আসবেন তাদের কোয়ারেন্টিনে থাকা উচিত বলছে আইডিসিআর তবে বিদেশ থেকে আসা মানুষরা স্বেচ্ছা কোয়ারেন্টিনে রয়েছেন কিনা তা কিভাবে নিশ্চিত করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টা বেশ কঠিন। প্রাতিষ্ঠানিকভাবে অর্থাৎ চাকরি বা ব্যবসার সুবাদে যারা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে অন্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়।

চীনের যারা এখানে কাজ করছেন, দক্ষিণ কোরিয়ার যারা কাজ করছেন তারা এখানে নির্দিষ্ট জায়গায় থাকেন। তাদের চিকিৎসকের মাধ্যমে কোয়ারেন্টিনে রাখাটা মনিটর করা যায়। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যারা দেশে ফিরছেন তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা কঠিন বলে জানান তিনি। এক্ষেত্রে সেলফোন ভিত্তিক সারভেইল্যান্সের মাধ্যমে তাদের উপর এক ধরণের পরোক্ষ নজরদারি করা হয়। যারা বাইরে থেকে আসে তাদের ফোন নম্বর সংগ্রহ করা হয় এবং তাদের ফোন করা হয়। তারা বিদেশ থেকে ফেরার দুই থেকে তিন দিনের মধ্যে একবার এবং আরেকবার ১০ থেকে ১৪ দিনের মধ্যে এ ধরণের ফোন করা হয়।
সেসময় আমরা জানার চেষ্টা করি যে তারা কোয়ারেন্টিনে আছেন কিনা, তাদের কোন উপসর্গ আছে কিনা তিনি বলেন।
তবে এক্ষেত্রে সব সময় সরকারি উদ্যোগ নয়, বরং নাগরিক হিসেবে দায়িত্ব পালনও একটা ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 9 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 10 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 10 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 16 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক