হোম
স্বাস্থ্য

কম বয়সে চুল পাকার কারণ কী,এটা কি ঠেকানো সম্ভব?

নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

কম বয়সে চুল পাকার কারণ কী, এটা কি ঠেকানো সম্ভব? বয়স তখন সবে ১৪ বছর। স্কুলের এক বন্ধু হঠাৎ তার মাথায় ধুসর চুল দেখতে পায়। এই ঘটনায় ঘাবড়ে গিয়েছিলেন কানাডার মেয়ে অ্যাশলে শুকরু। তিনি জানান, সেই মুহূর্তটি নিজের চেহারা সম্পর্কে তার ভাবনাকে বহু বছরের জন্য বদলে দিয়েছিল। সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল, না, আমার তো চুল পাকার কথা নয়, আমার বয়স তো মাত্র ১৪, তিনি স্মরণ করেন। আমি মনে করতে পারি, লাঞ্চের সময় বাড়ি গিয়ে চুলে হাত বুলিয়ে আরো অনেক ধূসর চুল দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ বিব্রত বোধ করছিলাম। সেই সময়টায় তিনি তার বাবা–মাকে অনুরোধ করতে থাকেন, যেন তারা তাকে পাকা চুল রং করতে দেন। যখন তুমি সবার সঙ্গে মানিয়ে নিতে চাইছ, তখন ধূসর চুল এমন কিছু নয় যা দেখে মনে হবে তুমি মানিয়ে গেছ। আমি সেটা ঢেকে রাখতে চাইছিলাম, বিষয়টাকে এভাবেই এখন ব্যাখ্যা করেন তিনি।

মানুষের চুল কি আগের চেয়ে কম বয়সে পাকছে?
বিশেষজ্ঞরা বলেন, কখন আপনার চুল ধূসর হতে শুরু করবে তা নির্ধারণে জিনগত প্রভাবই সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে। অ্যাশলের ক্ষেত্রেও তাই ঘটেছিলো, পরীক্ষা-নিরীক্ষায় তাই বোঝা যায়। তার মায়ের চুল ১৪ বছরেই পাকা শুরু হয়েছিল, আর নানীর ক্ষেত্রে এই বয়স ছিল প্রায় ১৭ বছর। চিকিৎসকরা বলছেন, অকালপক্ব চুল নিয়ে উদ্বিগ্ন তরুণ রোগীর সংখ্যা বাড়ছে—যাদের বেশিরভাগের বয়স ২০ ও ৩০-এর কোঠার শুরুর দিকে। স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা মানুষের ক্ষেত্রে ককেশীয়দের চুল সাধারণত ৩৫ বছর বয়সে পাকা শুরু করে। এশিয়ান ও আফ্রিকানদের ক্ষেত্রে এটি সাধারণত আরও ১০ বছর পরে দেখা যায়।

এই বয়সের আগেই চুল পাকা শুরু হলে তাকে অকালপক্ব বলা হয়—যার মানে ককেশীয়দের ক্ষেত্রে ২০ বছরের আগে, এশিয়ানদের ক্ষেত্রে ২৫ বছরের আগে এবং আফ্রিকানদের ক্ষেত্রে ৩০ বছরের আগে চুল পাকা স্বাভাবিক নয়। এই সীমাগুলো নির্ধারণ করা হয়েছে কারণ চুলের রং তৈরি করার জিনগত প্রক্রিয়া বিভিন্ন জাতিগোষ্ঠীতে ভিন্নভাবে কাজ করে, কিছু জাতির ক্ষেত্রে এই প্রক্রিয়া একটু দেরিতে বন্ধ হয়। এভাবেই আমরা জানি কখন অন্য কারণ খুঁজতে হবে এবং কখন এটি স্বাভাবিক বার্ধক্যের একটি অংশ হিসেবে বিবেচ্য, বলেন যুক্তরাজ্যের সাধারণ চিকিৎসক সেরমেদ মেজহার।

চুল কেন সাদা বা ধূসর হয়?
ত্বকের লোমকূপ থেকে নতুন চুল গজায়, যেখানে মেলানোসাইট নামের রঞ্জক বা রঙ উৎপাদনকারী কোষগুলো থাকে। মেলানোসাইট দুই ধরনের মেলানিন পিগমেন্ট উৎপাদন করে ইউমেলানিন যা চুলের গাঢ় রঙ নির্ধারণ করে এবং ফিওমেলানিন যা চুলের লাল বা হলুদ রঙ ঠিক করে। এই পিগমেন্টগুলো ত্বকের রঙ ও চোখের রঙকেও প্রভাবিত করে। কোষের বুড়িয়ে যাওয়ার বিষয়ে নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, চুলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝরে পড়ে এবং বারবার নতুন করে জন্মায়। এর ফলে মেলানোসাইট স্টেম কোষের একটি বড় অংশ ধীরে ধীরে তাদের কাজে দুর্বল হয়ে পড়ে। স্টেম কোষগুলো লোমকূপ ভেতর ঘুরে বেড়ানো বন্ধ করে স্থির হয়ে যায়, ফলে তারা আর পূর্ণাঙ্গ মেলানোসাইটে পরিণত হতে পারে না। রঙ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চুল ধূসর, সাদা বা রূপালি হয়ে যায়।

অপুষ্টি কি আগেভাগে চুল পাকা সৃষ্টি করতে পারে?
ত্বক ও চুলের রঙ নিয়ন্ত্রণকারী কোষগুলো তীব্র মানসিক বা শারীরিক চাপে ক্ষতিগ্রস্ত হতে পারে—এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের গবেষকেরা। তবে বিশেষজ্ঞরা এমনও বলেন, আগেভাগে চুল পাকা অনেক সময় পুষ্টিহীনতা বা পুষ্টি-ঘাটতির লক্ষণও হতে পারে, যা সমাধান করা প্রয়োজন। ভিটামিন ডি ও বি–১২, কপার, আয়রন, জিংক এবং ফোলেটের ঘাটতির সঙ্গে আগাম চুল পাকার সম্পর্ক পাওয়া গেছে। এর মধ্যে ভিটামিন বি ১২-এর ঘাটতিকে সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি হিসেবে ধরা হয়।

ভিটামিন বি–১২, যাকে কোবলামিনও বলা হয়, সুস্থ লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই রক্তকণিকা চুলের লোমকূপসহ সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। রঙ তৈরির প্রক্রিয়া সচল রাখতে রন্ধ্রে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ অত্যন্ত জরুরি। বি১২ মূলত প্রাণিজ খাদ্য থেকেই পাওয়া যায়। কেউ যদি সম্পূর্ণ ভেগান বা শাকাহারি হন এবং কোনো সাপ্লিমেন্ট না নেন, তাহলে তাদের ক্ষেত্রে এটিই প্রথমে পরীক্ষা করার বিষয়, বলেন ডা. মেজহের । এদিকে, কপার বা তামা গুরুত্বপূর্ণ কারণ এটি টায়রোসিনেজ নামের একটি এনজাইম সক্রিয় করে যা মেলানিন তৈরিতে সাহায্য করে। শেলফিশ বা ঝিনুকজাতীয় খাবার, তিলের বীজ, গাঢ় সবুজ শাকসবজি এবং গরু ও ভেড়ার কলিজা হলো কপারের ভালো উৎস।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেন যে জিংক বা ভিটামিন সি–এর অতিরিক্ত গ্রহণ কপার শোষণে বাধা দিতে পারে, যার ফলে এর ঘাটতি দেখা দিতে পারে। সম্প্রতি অনেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিংক সাপ্লিমেন্ট গ্রহণ করেছেন, বিশেষ করে কোভিড মহামারির সময়—বলেন পুষ্টিবিদ ও লেখক মারিয়া মার্লো, যার ২০-এর দশকেই চুল পাকা শুরু হয়েছিলো। যদি সাপ্লিমেন্ট সঠিকভাবে তৈরি না হয়, তাহলে জিংক নিতে গিয়ে কপারের ঘাটতি তৈরি হতে পারে, বলেন তিনি । যদি আপনি জিংক সাপ্লিমেন্ট নিতে চান, তবে সবসময় জিংকের সঙ্গে কপারও নেওয়া উচিত অর্থাৎ দুটো একসঙ্গে নেওয়াই ভালো। অতিরিক্ত আয়রন বা অতিরিক্ত ভিটামিন সি–ও শরীরে কপারের মাত্রা কমিয়ে দিতে পারে, যোগ করেন তিনি।

খনিজের ঘাটতি যদি আগেভাগে চুল পেকে যাওয়ার কারণ হয়, তবে এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে, বলছেন চিকিৎসকরা। কপারের মতো খনিজের ঘাটতি থাকলে ওজন দ্রুত বেড়ে যেতে পারে, চুল পাতলা হতে পারে এবং ত্বকে র‍্যাশ হতে পারে। এছাড়া অতিরিক্ত ক্লান্তি ও অবসন্নতা অনুভব হতে পারে এবং ঠান্ডা সহ্য করার ক্ষমতাও কমে যেতে পারে,” বলেন ডা. মেজহের। পরীক্ষার পর মিস মার্লো দেখলেন তার শরীরে কপার, আয়রন ও আয়োডিনের ঘাটতি আছে। তিনি ভারী ধাতুর পরীক্ষাও করান, যা তার মতে খনিজের শোষণে বাধা দিয়ে আগেভাগে চুল পেকে যাওয়া ঘটাতে পারে। পরীক্ষায় দেখা যায়, তার দেহে লিড বা সীসা ও ক্যাডমিয়ামের মাত্রা বেড়ে গেছে। শিল্পায়নের কারণে আমরা সবাই ভারী ধাতুর সংস্পর্শে আসার ঝুঁকিতে থাকি—যা হতে পারে আমাদের শ্বাস নেওয়া বাতাস ও খাবারের মাধ্যমেও। উদাহরণ হিসেবে বলা যায়, কিছু মাছের মধ্যে অন্য মাছের তুলনায় বেশি পারদ থাকে, বলেন মিস মার্লো। সমস্যা তখনই হয়, যখন আমরা একসঙ্গে শরীর যতটা সামলাতে পারে তার বেশি পরিমাণ গ্রহণ করি।

খাদ্যাভ্যাস কি অকালে চুল পেকে যাওয়া রোধ করতে পারে? কলাম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ কমালে নতুন চুল আবার তার স্বাভাবিক রঙে ফিরে আসতে পারে। ডাক্তারদের মতে, একইভাবে চুল পেকে যাওয়া যদি পুষ্টির ঘাটতির কারণে হয়, তবে সেটিও বদলে ফেলা বা আগের অবস্থায় ফেরানো সম্ভব। যদি এটি জেনেটিক কারণে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব নয়, বলেন ডা. মেজহের। সাধারণভাবে পরামর্শ দেওয়া হয় যে, পুষ্টিকর খাবারের মাধ্যমে খনিজ উপাদানগুলো পূরণ করা সবচেয়ে ভালো উপায়। কিন্তু এমন ক্ষেত্রে যখন কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ সম্ভব না, তখন সাপ্লিমেন্টও সাহায্য করতে পারে।

তবে, সাপ্লিমেন্ট নেওয়া বা ডায়েট পরিবর্তনের আগে, ডাক্তাররা বলেন প্রথম ধাপে অবশ্যই পরীক্ষা করা উচিত যাতে বোঝা যায় কী ঘটছে। যদি আমরা দেখি ভিটামিন বি-১২ কম আছে এবং আমরা তা সাপ্লিমেন্ট করি, তাহলে অবশ্যই চুলের পিগমেন্ট বা রং আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। একই কথা প্রযোজ্য কপার, ভিটামিন ডি, বা থাইরয়েড হরমোনের সমস্যা থাকলেও, ব্যাখ্যা করেন ডা. মেজহের। চুল পুরোপুরি আগের অবস্থায় না ফিরলেও এটি অন্তত চুলের পেকে যাওয়া কমাতে পারে বা তার অগ্রগতি বন্ধ করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমরা অক্সিডেটিভ স্ট্রেসের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে পাকা চুলের সমস্যা দূর করার কোনো সার্বজনীন প্রমাণিত প্রতিকার নেই।

মিস মার্লো বলেন, তার ডায়েট পরিবর্তন এবং ভারী ধাতুযুক্ত খাবার কমানোর পর সে তার ধূসর চুলের কিছু অংশে পরিবর্তন লক্ষ্য করেছেন। তিনি বলেন, যেকোনো পরিবর্তন দেখতে কমপক্ষে তিন মাস সময় লেগেছে, যদিও তিনি এখনো তার সব পাকা চুল আগের অবস্থায় ফেরাতে সক্ষম হননি। ফলমূল ও সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও সুপারিশ করা হয়, যা ফ্রি র‍্যাডিক্যাল নিরপেক্ষ করতে সাহায্য করে। এই অণুগুলো অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, যা ডিএনএ ক্ষতি করতে পারে এবং চুল পড়া ও অকালে চুল পেকে যাওয়ার কারণ হতে পারে। সিগারেটের ধোঁয়া, মানসিক চাপ, অতিরিক্ত মদপান কিংবা এমন এলাকায় থাকা যেখানে দূষণ বেশি—এসবও অক্সিডেটিভ স্ট্রেসের কারণ হতে পারে, বলেন ডা. মেজহের।

গত বছর সন্তান জন্ম দেওয়ার পর মিস মার্লো বলেন, তিনি যখন তার রুটিন বন্ধ করেছিলেন, তখন আরো কিছু সাদা চুল দেখা দেয়। অ্যাশলের জন্য, ডায়েট তার জেনেটিক কোড পরিবর্তন করতে পারত না, কিন্তু তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। তার রূপালি চুল এখন তার পরিচয়ের অংশ এবং তিনি অনলাইনে এমন একটি কমিউনিটি তৈরি করেছেন যেখানে তরুণরা সৌন্দর্য এবং বয়স সম্পর্কিত প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছেন। যখন আমি টিকটক ও ইন্সটাগ্রামে পোস্ট করতে শুরু করি, তখন দেখলাম আমার বয়সের অনেক নারীর পাকা চুল গজাচ্ছে,” বলেন অ্যাশলে। আমি আশা করি, আরও অনেক নারীকে তাদের পাকা চুলকে মেনে নিতে উদ্বুদ্ধ করতে পারব। সাদা চুল কুৎসিত, সাদা চুল বয়সের লক্ষণ—এসব বলার বদলে আমরা বলতে পারি, না, সাদা চুল শক্তিশালী, সাদা চুল আপনার অনন্য স্বাতন্ত্র।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »