হোম
অর্থনীতি

কভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যায় ভারত এখন টপ টেনে, হোঁচট খেয়েছে বিমান চালু করতে গিয়েও

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মে, ২০২০ ১১:৫৮ পূর্বাহ্ণ

india-biman-mknewsbd

ফাইল ছবি

কভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যায় ভারত এখন টপ টেনে, হোঁচট খেয়েছে বিমান চালু করতে গিয়েও। সামাজিক দূরত্বের শর্ত মেনে দিল্লিতে চেক-ইন কাউন্টারে বিমানযাত্রীরা বিশ্বে সবচেয়ে বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন যে সব দেশে, সেই তালিকার প্রথম দশে এখন ভারতও ঢুকে পড়েছে। ভারতে শনাক্ত হওয়া মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা এখন ১ লক্ষ ৩৯ হাজারেরও বেশি – এবং ইরানকে টপকে গোটা এশিয়াতে ভারতই এখন সর্বোচ্চ অবস্থানে। গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় সাত হাজার – সেটিও একটি নতুন রেকর্ড।

ভারতে নতুন আক্রান্তের সংখ্যা যখন এমন উদ্বেগজনক হারে বাড়ছে, তখনই আবার সে দেশে অভ্যন্তরীণ বিমান পরিষেবা আজ থেকে ফের চালু করা হয়েছে। যদিও দুমাস পর এই বিমান চালু করা নিয়ে বিভ্রান্তি ছিল চরমে, যাত্রীরাও বিরাট ভোগান্তির শিকার হয়েছেন। এবং ভারতে যখন চতুর্থ দফার লকডাউনও যখন প্রায় শেষ হতে চলল, তখনই দেখা যাচ্ছে সে দেশে করোনা পজিটিভ রোগীর সংখ্যা এমন রেকর্ড হারে বাড়ছে।

যাত্রীরা নিরাপত্তারক্ষীকে পরিচয়পত্র দেখাচ্ছেন কাঁচের শিল্ডের আড়াল থেকে বস্তুত গত চারদিন ধরেই ভারতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা রোজ ছহাজার ছাড়িয়ে যাচ্ছে, রোজই প্রায় গত দিনের কের্ড ভাঙছে এবং গত চব্বিশ ঘন্টায় সেটা সাত হাজারে পৌঁছে গেছে। ফলে আজকের তারিখে ভারতে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজারেরও বেশি – এবং গ্লোবাল চার্টে ভারতের অবস্থান এখন আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি ও তুরস্কের ঠিক পরেই। বিশেষজ্ঞরাও বলছেন, করোনাভাইরাস মহামারি ভারতে তুলনায় বেশ কিছুটা দেরিতে ও মন্থর গতিতে শুরু হলেও এখন দেখা যাচ্ছে শুরুর দিকের সেই ‘অ্যাডভান্টেজ’টা খুইয়ে ভারত কিন্তু সবচেয়ে বিপন্ন দেশগুলোর তালিকায় দ্রুত উঠে আসছে।

তবু বিমান চালানোর সিদ্ধান্ত কেন?
সরকারের জন্য বিষয়টা অত্যন্ত বিব্রতকর এই কারণে, একটানা চার-চারবার লকডাউন জারি করে দেশ যখন গত বাষট্টি দিন ধরে কার্যত তালাবন্দী এবং লকডাউনের বিধিনিষেধ ক্রমশ শিথিল করা হচ্ছে – তখনই এই চরম আঘাতটা আসছে।তামিলনাডুর একটি বিমানবন্দরে আজ সকালের দৃশ্য। এখন প্রশ্ন হল, তাহলে এমন একটা পরিস্থিতিতে ভারত বিমান পরিষেবা চালু করার মতো সিদ্ধান্ত কেন নিল? এর সহজ উত্তর হল, অর্থনীতিকে বাঁচানোর মরিয়া চেষ্টায় সরকার কার্যত বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত নিতে। ভারতের এভিয়েশন বা বিমান পরিবহন সেক্টর দেশের সবচেয়ে গতিশীল শিল্পগুলোর একটি – কিন্তু দুমাসেরও বেশি আকাশে না-ওড়ার পর ভারতের বেসরকারি এয়ারলাইন সংস্থাগুলোর আর্থিক অবস্থা এখন খুবই সঙ্গীন।

লকডাউন উঠলেও এর কোনও কোনওটি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই সম্ভাবনা ঠেকাতেই লকডাউনের মধ্যেই ভারত সীমিত আকারে, মোটামুটি অন্য সময়ের এক-তৃতীয়াংশ ফ্লাইট চালানোর অনুমতি দিয়ে, এই পরিষেবা আজ সোমবার থেকে চালু করেছে। এমন কী, বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী এটাও জানিয়েছেন যে সামাজিক দূরত্বের শর্ত মেনে বিমানের মাঝের সিট খালি রাখাও সম্ভব হবে না কারণ নইলে টিকিটের দাম বহুগুণ বেড়ে যাবে। প্রথম দিনেই যাত্রীদের ভোগান্তি কিন্তু সমস্যা হল, দুমাস পর যাত্রীদের প্লেনে চাপার অভিজ্ঞতাও কিন্তু এদিন মোটেই মসৃণ ছিল না। যার প্রধান কারণ, কেন্দ্রীয় সরকার ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিলেও বহু রাজ্য সরকারই সে সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেনি।

মহারাষ্ট্র, তামিলনাডুর মতো যে রাজ্যগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা খুব বেশি, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এখনই তারা মুম্বাই বা চেন্নাই এয়ারপোর্টে বিমান ওঠানামা করতে দিতে রাজি নয়। ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত কলকাতা বিমানবন্দর খুলে দিতে পশ্চিমবঙ্গ সরকারও তিন-চারদিন বাড়তি সময় চেয়েছে। ফলত যেটা হয়েছে, শুধু দিল্লি থেকেই আজ নির্ধারিত ৮২টি ফ্লাইটের ওঠানামা বাতিল করতে হয়েছে। বহু কষ্ট করে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যাত্রীরা অনেকে জানতে পেরেছেন, তাদের ফ্লাইট এদিন উড়বেই না। একই ধরনের ছবি দেখা গেছে মুম্বাই বা ব্যাঙ্গালোর বিমানবন্দরেও বাতিল হওয়া বিমানের যাত্রীরা হতাশ হয়ে টার্মিনাল বিল্ডিংয়ের বাইরেই বসে পড়েছেন। বাধ্যতামূলক ওয়েব চেক-ইন করা নিয়েও অনেকেই হিমশিম খেয়েছেন – ফলে বিমান চলাচল শুরু করার চেষ্টা প্রথম দিনেই একটা বড় হোঁচট খেয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 15 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 21 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক