admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ
ওবায়দুর কাদের বলেছেন আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়মকারীদের ছাড় নয়। দেশের ভূমিহীন-গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দেওয়ার যে প্রকল্প চলছে, তাতে মারাত্মক অনিয়ম ধরা পড়েছে। কিছু ঘর ভেঙে পড়েছে নির্মাণের পরপরই। অনেক ঘরে ফাটল দেখা দিয়েছে। গণমাধ্যমে এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে ক্ষমতাসীন দল। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিয়মকারীদের ছাড় দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ হিসেবে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা।

তিনি বলেছেন, এই প্রকল্প শেখ হাসিনার মহৎ উদ্যোগ। একটি মহল এমন সুন্দর প্রকল্পকে বিতর্কিত করতে চাইছে। এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির রিপোর্টের পর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর আবেগ ও ভালোবাসার কর্মসূচি নিয়ে যারা নয়ছয় করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
একটি মহল এই সুযোগে অপপ্রচার শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রীর এই প্রকল্প নিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়। বাস্তবতা হলো- ১ কোটি ২০ হাজার বাড়ির মধ্যে মাত্র ২৪টি স্থানের

নির্মাণে ত্রুটি ধরা পড়েছে। যা মোট প্রকল্পের ০.২৫ ভাগ। ত্রুটিপূর্ণ এই ঘরগুলো সরকার নিজ খরচে মেরামত করে দেবে। বলেন ওবায়দুল কাদের। এ সময় করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরাসহ সার্বিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার বিরুদ্ধে লড়াই করার এটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলুন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া বন্ধ করুন। কিন্তু দুখজনক হলেও সত্যি ঠাকুরগাঁও জেলায় যে সব আশ্রায়ন প্রকল্প এর কাজ হয়েছে তাতে অনিয়মের অভিযোগ উঠেছে।
এবং কাজের গুনগত মান ও নিম্ন মানের কাজের অভিযোগ আছে। তবে ডিজাইনে অনেক ত্রুটি প্রলক্ষিত হয়েছে। এতে ধারণা করা হচ্ছে এই বর্ষার মধ্যে বাড়িগুলোর পানি প্রবাহিত হয়ে ফাটল ধরতে পারে।